শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | দমদমে ‘কাটা হাত’-এর আতঙ্ক, ভীত এলাকাবাসী, হাত-রহস্যে তদন্তে পুলিশ

Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ০৮ আগস্ট ২০২৫ ১৯ : ১০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: দমদমে উদ্ধার কাটা হাত। আতঙ্কে এলাকাবাসী। শুক্রবার নাগেরবাজার থানার অন্তর্গত দমদম স্টেশন লাগোয়া এমসি গার্ডেন রোডের ওয়ার্ড নম্বর ২৪-এর ঘটনা। এলাকাতেই রয়েছে তরুণ সংঘ ক্লাব। ঠিক তার কছেই একটি ছোট ড্রেনের ধারে পরে রয়েছে কাটা হাত। কালো হয়ে গিয়েছে হাতের চামড়া৷ কবজি থেকে আলাদা হয়ে পরে রয়েছে মানুষের কাটা হাতটি৷ কাটা হাতের আলনা ও রেডিয়াস হাড় দুটোও স্পষ্ট। রক্তে লাল হয়ে যাওয়া অংশ যা শুকিয়ে গিয়েছে বলেই মনে হচ্ছে। 

এই দৃশ্য দেখেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পথচলতি মানুষ কাটা হাত দেখেই থমকে যাচ্ছেন আতঙ্কে। সন্ত্রস্ত সাধারণ মানুষ৷ খবর গেল নাগেরবাজার থানায়। তড়ঘড়ি করে ছুটে এল পুলিশ৷ পথচলতি মানুষের ভিড়। তবে পুলিশ আসতেই ভাঙল রহস্য! এটি মূলত একটি নকল কাটা হাত। যা এই এলাকায় মূলত আগের বছর কালী পুজোর থিমের সময় কোনও কিছু বানান হয়েছিল মূর্তি বিশেষ, আর সেখান থেকেই এসেছে এই হাত। 

কেউ বা কারা মজা করেই কখনও টালির চালের ওপর বা কখনও ড্রেনের ধারে ফেলে দিয়ে থাকে। প্রায় ছয় মাস আগেই একই ঘটনা ঘটেছিল এবং সে সময়ে যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছিল এলাকা জুড়ে। রাতের বেলা ওই হাত দেখে পথচলতি মানুষ থমকে যায়। পুলিশকে খবর দেওয়া হলে, পরে বোঝা যায় সেটা নকল হাত৷  এদিন শুক্রবার বিকেলে ড্রেন থেকে এই 'হাত'টি উদ্ধার হলে পূর্বের ঘটনার অভিজ্ঞতার কথা জানান এক প্রতিবেশী। তিনিই মূলত গুঞ্জন দেখে বাড়ি থেকে নেমে এসে হাতটি তুলে নিয়ে পথে দাঁড়িয়ে থাকা মানুষদের বুঝিয়ে দিলেন এটি নকল হাত। বললেন আসল রহস্যের কথাও। 

আরও পড়ুন: স্তনদুগ্ধ দিয়ে তৈরি আইসক্রিম খাওয়ার জন্য পাগল গ্রাহকরা, হু হু করে বিক্রি হচ্ছে এই দোকানে

বারবার এই ভাবে নকল হাত নিয়েই আতঙ্ক ছড়ায় ওই পাড়ায়। যারা জানেন তারা সরে যান, মুচকি হাসেন। আবার অনেকেই যারা জানেন না তারা আতঙ্কিত হন। যেমন ছয় মাস আগে ঘটেছিল এবং পুনরায় আজ আবার আতঙ্ক ছড়াল দমদমে। তবে এবার পুলিশ এসে ওই হাত নকল বলেই জানালেন, প্রমাণস্বরূপ ছবিও তুলে নেয় পুলিশ। যাতে আর আতঙ্ক না ছড়ায় সেই কারণে নকল হাতটি এলাকা থেকে তুলে নিয়ে যায় নাগেরবাজার থানার পুলিশ।

গত জুলাই মাসেই এই এমসি গার্ডেন এলাকা থেকেই এক মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়েছিল। বহুদিন ধরেই মরে বাড়ির ভিতরেই পড়েছিলেন ওই মহিলা। খোঁজও নেননি কেউ। দিদিদের সঙ্গে মতের মিল না হওয়ায় একাই থাকতেন বাড়িটিতে। হঠাৎ তাঁদের খেয়াল হয় বোন সুপর্ণার কোনও খবর নেই। অনেক বার যোগাযোগের চেষ্টা বিফল হলে বোনের খোঁজ করতে শুরু করেন দিদিরা। কাউন্সিলর পরামর্শে পুলিশের কাছে মিসিং ডায়েরি করার জন্য শনিবার কাগজপত্র আনতে বাড়িতে গিয়ে দেখেন গোটা বাড়ি লণ্ডভণ্ড হয়ে রয়েছে।  এর পরেই একটি বন্ধ ঘর থেকে বোনের লাশ উদ্ধার করেন তাঁরা। পেশায় যোগবিদ ছিলেন ওই মহিলা। 'যোগা' ক্লাস করাতেন এবং নিজে যোগা ও মেডিটেশন করতেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া