শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বাচ্চার মতো শয্যাশায়ী স্বামীর সেবা করেছিলেন, ছয় বছর সুস্থ হয়েই যা করলেন স্ত্রীর সঙ্গে...

অভিজিৎ দাস | ০৮ আগস্ট ২০২৫ ১৮ : ৩৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: স্বামী-স্ত্রীর ভালবাসার বন্ধন কতটা অটুট হতে পারে তা দেখিয়ে দিয়েছিলেন এক মহিলা। কিন্তু তাঁর সঙ্গেই যে এমনটা হতে পারে তা স্বপ্নেও ভাবতে পারেননি মহিলা। বাচ্চাদের যে ভাবে যত্ন নেওয়া হয়, ঠিক সেভাবেই নিজের শয্যাশায়ী স্বামীর সেবা করেছিলেন মহিলা। ছয় বছর পর সুস্থ হয়েই স্ত্রীর প্রতি আর টান রইল না ব্যক্তির। স্ত্রীর অবদান বেমালুম ভুলে গেলেন। স্ত্রীকে ডিভোর্স দিয়ে অন্য এক মহিলাকে বিয়ে করে নিলেন তিনি। 

ঘটনাটি মালয়েশিয়ার। গাড়ি দুর্ঘটনার পর ছয় বছর ধরে শয্যাশায়ী ছিলেন নুরুল সায়াজওয়ানির স্বামী।  নুরুল সোশ্যাল মিডিয়ায় স্বামীর নতুন বিয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়ে গোটা ঘটনাটি শেয়ার করেছেন। ছয় বছর পরে সুস্থ হয়েই স্ত্রীর সঙ্গ বিবাহবিচ্ছেদ করে নেন ওই ব্যক্তি। সায়াজওয়ানির ভালোবাসা কোনও খামতি না থাকলেও, তাঁর স্বামীর আচরণে ওই পোস্টে সকলেই ক্ষোভ প্রকাশ করেছেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, নুরুল ২০১৬ সালে ওই ব্যক্তিকে বিয়ে করেছিলেন। সিন চিউ ডেইলি জানিয়েছে, নুরুল দুই বছর ধরে লং ডিসট্যান্স বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। ওই সময়ই তাঁর স্বামী একটি গাড়ি দুর্ঘটনার মুখোমুখ। এর ফলে তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন।

আরও পড়ুন: স্তনদুগ্ধ দিয়ে তৈরি আইসক্রিম খাওয়ার জন্য পাগল গ্রাহকরা, হু হু করে বিক্রি হচ্ছে এই দোকানে

ছয় বছর ধরে নুরুল তাঁর স্বামীর আয়ার ভূমিকা পালন করেছিলেন। তিনি তাঁর প্রাক্তন স্বামীকে নাসোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে খাওয়াতেন, তাঁকে স্নান করতে সাহায্য করতেন। এমনকি তাঁর ডায়াপার পরিবর্তনও করে দিতেন। দম্পতির একটি ছেলে রয়েছে। ২০১৯ সালে, নুরুল সোশ্যাল মিডিয়ায় তাঁর স্বামীর যত্ন নেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে শুরু করেন। এর ফলে শুধুমাত্র ফেসবুকে ৩২ হাজারেরও ফলোয়ার অর্জন করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে নুরুল তাঁর প্রাক্তন স্বামীর বিয়ের ছবি পোস্ট করেছেন এবং তাঁকে শুভকামনা জানিয়েছেন। তিনি লিখেছেন, "আমার 'স্বামী'কে অভিনন্দন। আমি আশা করি তুমি যাকে বেছে নিয়েছো তাঁর সঙ্গে খুশি আছো। আইফা আইজাম, দয়া করে আমার মতো তাঁর যত্ন নিও। আমার কাজ শেষ; এখন তোমার দায়িত্ব নেওয়ার পালা।" যদিও প্রবল সমালোচনার মুখে পরে তাঁকে পোস্টটি মুছে ফেলতে হয়েছিল।

একটি পৃথক পোস্টে, নুরুল উল্লেখ করেছেন যে তিনি এবং তাঁর স্বামী ৬ অক্টোবর, ২০২৪-এ বিচ্ছেদ হয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন যে, তাঁরা দু’জনে মিলে ছেলেকে পালন করবেন। বিবাহবিচ্ছেদের মাত্র এক সপ্তাহ পরে তাঁর স্বামী পুনরায় বিয়ে করেছেন বলে জানা গিয়েছে।

অনেকেই নুরুলকে ছেড়ে যাওয়ার জন্য লোকটির নিন্দা করেছেন। এক জন লিখেছেন, "আমি বিশ্বাস করি না যে সে স্বামী হিসেবে তাঁর দায়িত্ব পালন করেছে। কেউ কীভাবে এতটা অকৃতজ্ঞ হতে পারে, যেন তার কোনও হৃদয়ই নেই?"

আরেকজন মন্তব্য করেছেন, "আদালতের উচিত ওই ব্যক্তির প্রতিটি পয়সা তাঁকে দেওয়া এবং উচিত ৬ বছরের যত্ন নেওয়ার খরচ বহন করা।"

কেউ কেউ আশা করেছিলেন যে সায়াজওয়ানি যেন আরও ভালো কাউকে খুঁজে পান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া