রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | দলের কথা বাইরে বলব না, হঠাৎ কেন এই কথা বললেন কল্যাণ?

রজত বসু | ০৮ আগস্ট ২০২৫ ১৮ : ৩৮Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক: ‘‌দলের ভিতরের কোনও কথাই বাইরে বলব না।’‌ বৃহস্পতিবার লোকসভায় দলের নেতা অভিষেক ব্যানার্জির সঙ্গে এক বৈঠকের পর এই কথা জানালেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।‌ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে তাঁর বৈঠকে কী কথা হয়েছে সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে কল্যাণ বলেন, দেড় ঘণ্টার কাছাকাছি সময় ধরে বৈঠক হয়েছে এবং সেটা খুবই ভাল হয়েছে। তবে কী কথা হয়েছে সেটা দলের ভিতরের কথা। যেটা বাইরে বলা যাবে না।

 চলতি সপ্তাহের সোমবার দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে মিলিত হন তৃণমূলের সমস্ত সাংসদ। যে বৈঠকে তৃণমূল সুপ্রিমো লোকসভায় দলীয় কো–অর্ডিনেশন বা সমন্বয়সাধনের উপর আরও বেশি জোর দিতে বলেন। এর কিছুক্ষণ পরই লোকসভায় তৃণমূলের চিফ হুইপ বা মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দেন কল্যাণ। যার কারণ হিসেবে তিনি জানান, মমতা ব্যানার্জি জানিয়েছেন লোকসভায় দলের কো–অর্ডিনেশন ঠিকমতো হচ্ছে না। আঙুল তুলেছেন তাঁর দিকে। ফলে দলনেত্রী যখন মনে করছেন সমন্বয়সাধনের কাজ ঠিকঠাক হচ্ছে না তখন তিনি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপরেই কল্যাণ জানিয়েছিলেন, অভিষেক তাঁকে ফোন করেছিলেন এবং আগামী ৭ আগস্ট বৃহস্পতিবার তাঁদের মধ্যে একটি বৈঠক হবে। বৃহস্পতিবার সেই বৈঠকেই বসেছিলেন তাঁরা। 

 

আরও পড়ুন:‌ সরিয়ে দেওয়া হল জেলেদের, পজিশন নিল বাহিনী, ফরাক্কা ব্যারেজ 'রক্ষায়' উড়ে এল সেনাবাহিনীর হেলিকপ্টার, হুলুস্থুলু এলাকা

যদিও ইস্তফার পরেই কল্যাণকে ঘিরে তৈরি হতে থাকে একের পর এক জল্পনা। তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিনি কতদিন আর থাকবেন বা দল ছাড়তে চলেছেন কিনা সেই নিয়ে তৈরি হয় একাধিক ‘‌গুজব’‌। বিষয়টি আরও বেশি মাত্রা পায় যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার আগে থেকেই কল্যাণ তৃণমূলের সঙ্গে আছেন। যদিও সমস্ত রটনা বা গুজব উড়িয়ে দিয়ে শ্রীরামপুরের সাংসদ জানান, তিনি প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু অন্য কোনও দলে যাবেন না। তাঁর কথায়, ‘‌মমতা ব্যানার্জিকে দেখেই আমি রাজনীতি করি। রাজনৈতিক জীবনের শেষদিন পর্যন্ত তিনিই আমার নেত্রী।’‌ কল্যাণ চিফ হুইপ–এর পদ থেকে ইস্তফা দেওয়ার পর ওই পদে তৃণমূল দায়িত্ব দিয়েছে দলের আরেক সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। অন্যদিকে দায়িত্ব ছাড়ার পর কল্যাণ জানিয়েছেন, তাঁকে অনেক মামলা করতে হয়। যেগুলি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুই আদালতেই হয়। সেগুলো এখন তিনি মন দিয়ে করতে পারছেন। 

 

আরও পড়ুন:‌ এবছরই শেষ, বাজারে আর পাওয়া যাবে না ডিম-সহ ইলিশ মাছ, হঠাৎ কেন নেওয়া হল এই সিদ্ধান্ত? ...

নাম না প্রকাশের শর্তে তৃণমূলের এক নেতা বলেন, ‘‌কল্যাণদার বিষয়টা হল তিনি যখন রেগে যান বা আঘাত পান তখন মনে যেটা তাঁর থাকে সেটা একেবারেই খোলাখুলি বলে দেন। ক্ষোভ বা রাগ কোনওকিছুই যেমন তিনি পুষে রাখেন না তেমনি লোকের পিছনেও কিছু বলেন না। এই বিষয়টি একটি আলাদা গুণ। কারণ বর্তমান সামাজিক পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে এবং মুখে এক হওয়াটা যথেষ্টই কঠিন।’‌ 

 

 

 

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া