মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ০৮ আগস্ট ২০২৫ ১৪ : ০২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: একটি বেতন অ্যাকাউন্ট অনেকটা একটি নিয়মিত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই কাজ করে। যেই সংস্থায় আপনি কাজ করছেন সেই সংস্থা ওই অ্যাকাউন্টে প্রতি মাসে আপনার বেতন জমা করে। আপনি যে কোনও সাধারণ অ্যাকাউন্টের মতোই সেটি থেকে টাকা তুলতেন পারবেন এবং দৈনিক লেনদেনও করতে পারেন।
তবে, আপনি কি কখনও ভেবে দেখেছেন যে আপনার বেতন অ্যাকাউন্ট আসলে কতটা মূল্যবান? আপনি কি এর বিশেষ সুবিধা এবং অফার সম্পর্কে জানেন? যদি না জানেন, তাহলে আপনি একা নন। এটি খুবই সাধারণ বিষয় যে ব্যাঙ্কগুলি প্রায়শই বেতন অ্যাকাউন্ট খোলার সময় এই সুবিধাগুলির কথা গ্রাহকদের ব্যাখ্যা করে না।
আরও পড়ুন: আপনার স্টেশনে কি দাঁড়াবে এসি লোকাল ট্রেন? দেখে নিন কোন কোন স্টেশন থেকে এই ট্রেনে ওঠা যাবে
ব্যাঙ্কগুলি বিভিন্ন ধরণের বেতন অ্যাকাউন্ট অফার করে, যেমন ক্লাসিক বেতন অ্যাকাউন্ট, ওয়েলথ বেতন অ্যাকাউন্ট, বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট বেতন অ্যাকাউন্ট এবং ডিফেন্স বেতন অ্যাকাউন্ট। কিন্তু আপনি কি বেতন অ্যাকাউন্টের সুবিধাগুলি সম্পর্কে জানেন?

- কিছু বেতন অ্যাকাউন্টে দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্বাস্থ্য বিমা কভারেজের মতো সুবিধাও অন্তর্ভুক্ত থাকে। যা আর্থিক সুরক্ষার একটি অতিরিক্ত সহায়তা প্রদান করে।
- ব্যক্তিগত বা গৃহঋণের জন্য আবেদন করার সময় একটি বেতন অ্যাকাউন্ট আপনাকে সুবিধা দিতে পারে। ব্যাঙ্কগুলি প্রায়শই বেতন অ্যাকাউন্টধারীদের জন্য বেশ ভাল সুদের হার অফার করে। যার ফলে ঋণ আরও সাশ্রয়ী হয়।
- বেতন অ্যাকাউন্টগুলিতে প্রায়শই ওভারড্রাফ্টের সুবিধা থাকে। যার ফলে আপনার অ্যাকাউন্টের টাকা না থাকলেও আপনি সেখান থেকে টাকা তুলতে পারবেন। জরুরি সময়ে যা যথেষ্ট কাজে আসে।
- অনেক ব্যাঙ্ক বেতন অ্যাকাউন্টধারীদের জন্য অগ্রাধিকার পরিষেবা প্রদান করে, যার মধ্যে রয়েছে ব্যক্তিগত ব্যাঙ্কারদের সঙ্গে যোগাযোগ এবং অন্যান্য সুবিধা প্রদান করে থাকে।
- অনেক ব্যাঙ্ক বেতন অ্যাকাউন্টধারীদের জন্য বিনামূল্যে ক্রেডিট কার্ড এবং আকর্ষণীয় অফার প্রদান করে থাকে, যার মধ্যে বার্ষিক ফি এবং রিওয়ার্ড পয়েন্টের উপর ছাড় রয়েছে।
- বেতন অ্যাকাউন্টধারীরা প্রায়শই এক্সক্লুসিভ অনলাইন শপিং এবং ডাইনিং অফার উপভোগ করেন, যার মধ্যে রয়েছে ছাড় এবং ক্যাশব্যাক।
- NEFT এবং RTGS এর মতো ডিজিটাল পরিষেবাগুলি প্রায়শই বেতন অ্যাকাউন্টধারীদের জন্য বিনামূল্যে উপলব্ধ থাকে। যা আর্থিত লেনদেনকে সুবিধাজনক এবং সাশ্রয়ী করে তোলে।
- ব্যাঙ্কগুলি সাধারণত বেতন অ্যাকাউন্টের সঙ্গে বিনামূল্যে চেকবুক এবং ডেবিট কার্ড পরিষেবা প্রদান করে।
- বেতন অ্যাকাউন্টধারীরা সাধারণত প্রতি মাসে একটি নির্দিষ্ট সংখ্যক বিনামূল্যে এটিএম লেনদেনের অধিকারী হন।
- বেশিরভাগ বেতন অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স সুবিধা থাকে, যার অর্থ আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার প্রয়োজন হয় না।
আরও পড়ুন: খামারবাড়িতে পাওয়া গেল একটি শাড়ি, ওই এক টুকরো কাপড় ঠিক করে দিল প্রজ্জ্বল রেভান্নার ভবিষ্যৎ
বেতন অ্যাকাউন্ট বিভিন্ন ধরণের হতে পারে। এর মধ্যে রয়েছে একটি বেসিক বেতন অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স বেতন অ্যাকাউন্ট, কর্পোরেট বেতন অ্যাকাউন্ট, সরকারি কর্মচারী বেতন অ্যাকাউন্ট এবং পেশাদার বেতন অ্যাকাউন্ট। প্রতিটি বেতন অ্যাকাউন্টের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। আপনার পছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বেছে নিতে হবে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?