বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৮ আগস্ট ২০২৫ ১৩ : ৩৪Soma Majumder
বিশ্ব জুড়ে চিয়া বীজ সুপারফুড হিসেবে জনপ্রিয়। বর্তমানে অনেকের কাছে রোগা হওয়ার জাদুকাঠি চিয়া সিড। ক্যালোরি কম থাকে এবং প্রচুর পরিমাণে ভাল ফ্যাট থাকে বলে অনেকেই নিয়মিত চিয়া সিড খান। ফাইবার, ওমেগা‑৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং নানা গুরুত্বপূর্ণ পুষ্টিগুণে ভরপুর এই বীজ অনেক রোগ প্রতিরোধে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণ, হৃদযন্ত্রের সুরক্ষা, রক্তে শর্করা নিয়ন্ত্রণ, এমনকী ত্বকের স্বাস্থ্য রক্ষায় চিয়া বীজের ভূমিকা অপরিসীম। কিন্তু যে কোনও সুপারফুড, যতই উপকারী হোক না কেন, ব্যক্তি বিশেষে এর প্রভাব আলাদা হতে পারে। ঠিক তেমনই চিয়া বীজ সকলের জন্য উপকারী নয়। অগুনতি উপকারিতা থাকা সত্ত্বেও শরীরে বেশ কয়েকটি সমস্যা থাকলে চিয়া সিড খাওয়া উচিত নয়। তাহলে কারা বুঝেশুনে খাবেন এই বীজ? জেনে নিন-
* যাঁদের হজমজনিত সমস্যা রয়েছে: চিয়া বীজে উচ্চমাত্রার ফাইবার থাকে, যা জল শোষণ করে পেটে ফুলে যায়। যাঁদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস), গ্যাস্ট্রিক, পেট ফোলাভাব বা কোষ্ঠকাঠিন্য রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই ফাইবার পেটের সমস্যা বাড়াতে পারে। চিয়া বীজ সঠিকভাবে না ভিজিয়ে খেলে হজমে জটিলতা দেখা দিতে পারে।
* যাঁরা উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ খান: চিয়া বীজ প্রাকৃতিকভাবে রক্তচাপ কমাতে সহায়তা করে। কিন্তু যদি কেউ ইতিমধ্যেই উচ্চ রক্তচাপের ওষুধ খান, তাহলে চিয়া বীজ অতিরিক্তভাবে রক্তচাপ কমিয়ে দিতে পারে। এতে মাথা ঘোরা, দুর্বলতা বা অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
* যাঁরা ব্লাড থিনার ওষুধ খান: চিয়া বীজে প্রচুর পরিমাণে ওমেগা‑৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যাতে রক্ত পাতলা করার বৈশিষ্ট্য রয়েছে। তাই যদি কেউ ব্লাড থিনার ওষুধ খান এবং সঙ্গে অতিরিক্ত পরিমাণ চিয়া বীজের খেয়ে থাকেন তাহলে শরীরে রক্তপাত বা সহজে ছোপ পড়ার সমস্যা দেখা দিতে পারে।
* যাঁদের বীজজাতীয় জিনিসে অ্যালার্জি থাকলে: যাঁরা তিল, সরষে বা ফ্ল্যাক্স সিডে অ্যালার্জিতে ভোগেন, তাঁদের ক্ষেত্রে চিয়া বীজ থেকেও অ্যালার্জির আশঙ্কা থেকে যায়। যদিও এমন ঘটনা বিরল। তবুও জ্বর, ত্বকে ফুসকুড়ি, শ্বাসকষ্ট ইত্যাদি অ্যালার্জির লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

* রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকলে: যদিও চিয়া সিডের গ্লাইসেমিক ইনডেক্স কম এবং চিনির শোষণকে ধীর করে দেয়। তবুও এই বীজ রক্তে শর্করা নিয়ন্ত্রণের ওষুধের প্রভাব বাড়িয়ে দিতে পারে। ডায়াবিটিস থাকলে যে চিয়া যে একেবারেই খাওয়া যাবে না, তা নয়। তবে ঘন ঘন খেলে কিংবা পরিমাণে বেশি খেলে সমস্যা হতে পারে। তাই চিকিৎসের পরামর্শ নিয়ে খান।
* কিডনির জন্য বিপজ্জনক: ফসফরাস এবং পটাশিয়াম থাকে যা কিডনির জন্য বিপজ্জনক। তাই কিডনির রোগীদের চিয়া খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ এই বীজের উপাদানগুলি কিডনির আরও ক্ষতি করে দিতে পারে।
তবে চিয়া বীজ পুরোপুরি এড়িয়ে চলা উচিত নয়। যদি আপনার এই ধরনের কোনও সমস্যা না থাকে তাহলে চিয়া বীজ খেতেই পারেন। তবে প্রতিদিন মাত্রা বুঝে খাওয়া এবং খাওয়ার আগে ভালভাবে ভিজিয়ে নেওয়াই শ্রেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?