সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | কবে মিলবে সুখবর, অষ্টম বেতন কমিশনে কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে

সুমিত চক্রবর্তী | ০৮ আগস্ট ২০২৫ ১৩ : ২৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেন যে কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। যার মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন পুনর্বিন্যাস করা হবে।
 
বিশেষভাবে উল্লেখযোগ্য হল, "ফিটমেন্ট ফ্যাক্টর" (Fitment Factor)। অষ্টম বেতন কমিশনের সবচেয়ে আলোচিত বিষয়ের একটি হবে। নিচে ফিটমেন্ট ফ্যাক্টরের গুরুত্ব এবং এটি বেতন বৃদ্ধিতে কীভাবে প্রভাব ফেলে, তার একটি বিস্তারিত বিবরণ দেওয়া হল।
 
ফিটমেন্ট ফ্যাক্টর কী?
ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি গুণক যার মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন, পেনশন ও ভাতা পুনর্নির্ধারণ করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা বেতন ও পেনশনের স্তর নির্ধারণ করে। এই ফ্যাক্টর নির্ধারণে বিবেচনা করা হয় মুদ্রাস্ফীতি, কর্মচারীদের প্রয়োজন, সরকারের আর্থিক সক্ষমতার ওপর। 
 
 
বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে নির্ধারিত। এটি ২০১৬ সালে চালু হয়েছিল।
তৎকালীন ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭ গুণ। এর মানে এই নয় যে বেতন সরাসরি ২.৫৭ গুণ বেড়েছে। বরং এটি বেসিক বেতনের উপর প্রয়োগ করে, ন্যূনতম বেতন ১৮,০০০ করা হয়েছিল।
 
ডিএ ও বর্ধিত বেতন
প্রতিটি নতুন বেতন কমিশনের সময়, ডিএ শূন্য থেকে শুরু হয়, কারণ নতুন বেস ইনডেক্স তৈরি হয়।
সপ্তম বেতন কমিশনের অধীনে প্রকৃত বেতন বৃদ্ধি ছিল ১৪.৩ শতাংশ।
সরকারি কর্মচারীর বেতন কাঠামো
একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন মূলত চারটি উপাদানে গঠিত:
মূল বেতন (Basic Pay) ৫১.৫%
ডিএ (Dearness Allowance) ৩০.৯%
এইচআরএ (House Rent Allowance) ১৫.৪%
পরিবহন ভাতা (Transport Allowance) ২.২%
 
অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর
একটি বেসরকারি প্রতিষ্ঠানের রিপোর্ট অনুসারে অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে আনুমানিক ১.৮, যার ফলে মোট বেতন বৃদ্ধি প্রায় ১৩ শতাংশ হতে পারে। সারসংক্ষেপে বলা যায় ফিটমেন্ট ফ্যাক্টর হল সেই মূল উপাদান যা নতুন বেতন কাঠামোর ভিত্তি নির্ধারণ করে এবং কেন্দ্রীয় কর্মচারীদের ভবিষ্যৎ বেতন বৃদ্ধিতে এর গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে।
 
তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের তরফ থেকে আসা এখনও বাকি।বেতন কাঠামো এবং পেনশনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর। ষষ্ঠ বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ১.৯২। সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। তাই অষ্টম বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর যে আরও বাড়তে পারে এমনটাই আশা করছেন সকলে। যদি অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৬ হয়ে থাকে তাহলে সেখানে বেসিক বেতন থেকে শুরু করে পেনশন সবেতেই বড় প্রভাব পড়তে পারে। সমগ্র বেতন পরিকাঠামোতে এটা বিরাট পরির্তন ঘটাতে পারে। এই ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর পেনশন বিশেষভাবে নির্ভরশীল হতে পারে।
 
১২ হাজার ৭৫০ টাকার রিভাইসড পেনশনে যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থাকে তাহলে পেনশন হবে ৩২ হাজার ৭৬৭ টাকা। যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ থাকে তাহলে পেনশন হবে ৩৬ হাজার ৪৬৫ টাকা। ১৭ হাজার ৭০০ টাকার রিভাইসড পেনশনে যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থাকে তাহলে পেনশন হবে ৪৫ হাজার ৪৮৯ টাকা। যদি ফিটমেন্ট থাকে ২.৮৬ তাহলে পেনশন হবে ৫০ হাজার ৬২২ টাকা। ২৮ হাজার ৫০ টাকার রিভাইসড পেনশনে যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থাকে তাহলে পেনশন হবে ৭২ হাজার ৮৮ টাকা।
যদি ২.৮৬ থাকে তাহলে হবে ৮০ হাজার ২২৩ টাকা। ৩৯ হাজার ৪০০ টাকার রিভাইসড পেনশনে যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থাকে তাহলে পেনশন হবে ১ লাখ ১ হাজার ২৫৮ টাকা। যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ থাকে তাহলে পেনশন হবে ১ লাখ ১২ হাজার ৬৮৪ টাকা। ৫৯ হাজার ২৫০ টাকার রিভাইসড পেনশনে যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থাকে তাহলে পেনশন হবে ১ লাখ ৫২ হাজার ২৭২ টাকা। যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ থাকে তাহলে পেনশন হবে ১ লাখ ৬৯ হাজার ৪৫৫ টাকা। ৬৫ হাজার ৫৫০ টাকার রিভাইসড পেনশনে যদি ফিটমেন্ট ফ্যাক্টর থাকে ২.৫৭ তাহলে পেনশন পাবেন ১ লাখ ৬৮ হাজার ৪৬৩ টাকা। যদি ফিটমেন্ট থাকে ২.৮৬ তাহলে পেনশন পাবেন ১ লাখ ৮৭ হাজার ৪৭৩ টাকা।

নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া