বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৮ আগস্ট ২০২৫ ১৩ : ২১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দুই বোন। তুতো বোন। আচমকা একসঙ্গেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন। খোঁজ না মেলায় পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। একজনের বাবা অভিযোগ করেছিলেন অপর এক আত্মীয়ের বিরুদ্ধেই। কিন্তু গুরুতর অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করতেই দেখা গেল আদতে ঘটনা একেবারে অন্য। পুলিশের কাছে আশ্বাস পেয়ে দুই বোন যখন ঘরে ফিরল, হাঁ হয়ে গেল পরিবার। স্থানীয় সূত্রে খবর, দুই বোন ঘরে ফিরেছে দম্পতি হিসেবে। বিয়ে করে।
ঘটনা উত্তরপ্রদেশের, মুজফফরপুর নগরের। স্থানীয় অমর উজালা পত্রিকার এক প্রতিবেদন অনুসারে, এক মেয়ের বাবা আইজিআরএস পোর্টালের মাধ্যমে অভিযোগ দায়ের করেছিলেন। তার বিবৃতিতে তিনি অভিযোগ করেছিলেন, মুজাফফরনগরের টিটাউই গ্রামের অন্য একটি গ্রামে বাস করা তুতো ভাই, মেয়েকে ভুল বুঝিয়ে তুলে নিয়ে গিয়েছে। তিনি আরও সন্দেহ প্রকাশ করেছিলেন যে তার মেয়েকে কোথাও বিক্রি করা হয়েছে। মেয়েকে খুঁজে না পেয়ে একপ্রকার আতঙ্কে দিন কাটছিল পরিবারের। চারদিকের নানা সংবাদ সেই আতঙ্ক বাড়িয়ে দিয়েছিল কয়েকগুণ। তবে পরিবারের সদস্যরা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি, তাঁদের অজান্তে ঠিক কোন ঘটনা ঘটছে। ভাবতেই পারেন নি, মেয়েরা ঘরে ফিরলে, জানতে পারবেন এক অন্য তথ্য।
নিখোঁজ অভিযোগটি লখনউয়ে পৌঁছলে পুলিশ তদন্ত শুরু করে। কর্মকর্তারা নিখোঁজ মেয়েটির সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন এবং তাকে আশ্বস্ত করেন যে তিনি বাড়ি ফিরে এলে, তাকে প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তা প্রদান করা হবে।
স্থানীয় সংবাদ পত্রের প্রতিবেদন অনুসারে, ৭ আগস্ট, বৃহস্পতিবার নিখোঁজ হওয়া দুই মেয়ে পুলিশের থেকে আশ্বাস পাওয়ার পর, স্থানীয় থানায় পৌঁছয়। জানা গিয়েছে, বিয়ের পর, দুই তরুণীর মধ্যে একজন পরেছিল বরের পোশাক। অন্যজন পরেছিল কনের পোশাক, তার সিঁথিতে সিঁদুর। তাঁরা পুলিশকে জানিয়েছেন, গত এক দেড় বছর ধরে তাঁরা একে অপরকে ভালবাসে, সম্পর্কে রয়েছে। এর আগে তারা দীর্ঘ সময় নিজেদের সম্পর্ক, ভবিষ্যৎ নিয়ে আলোচনাও করেছে। তার পরেই তাঁরা সিদ্ধান্ত নেন, একে অপরকে বিয়ে করবে। বাকি জীবন একে অন্যের সঙ্গে কাটাবে। তারা জানিয়েছে, এলাকায় ফিরে আসার আগেই তাঁরা একটি মন্দিরে বিয়ে করে।
পুলিশ জানিয়েছে, থানায় উপস্থিত আত্মীয়স্বজনরা ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। মেয়েদের বাড়ি ফিরে যেতে রাজি করানোর চেষ্টা করেছিলেন। তবে তাতে কোনও লাভ হয়নি। তাঁদের অনুরোধে সাড়া দেয়নি দুই তরুণী। সাফ জানিয়ে দেয়, দীর্ঘ দিনের চেনাজানা, কথোপকথনের পরেই বাড়ি থেকে আলাদা হয়ে, বিয়ে করে, স্বামী-স্ত্রী হিসেবে সংসার করার পরিকল্পনা করেছে তারা। ওই পরিকল্পনার বদল তারা কোনওভাবেই করতে রাজি নয়। বাবা-মায়ের সঙ্গে কেউই কারও ঘরে ফিরে যায়নি। জানা গিয়েছে, ওই দু’ জনের মধ্যে একজন সবে দ্বাদশ শ্রেণির পাঠ সম্পন্ন করেছে, অপরজন দশম শেণির গণ্ডি পেরিয়েছে। তবে পরিবার থেকে পৃথক হয়ে, কোথায়, কীভাবে রয়েছে তারা, তা আর বিস্তারিতভাবে জানা যায়নি বলেই খবর ওই সংবাদ মাধ্যম সূত্রে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?