সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৮ আগস্ট ২০২৫ ১২ : ২৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দেশের খুচরো বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির হার গত আট বছরের মধ্যে জুলাই মাসে সবথেকে কম (১.৭৬ শতাংশ)। বাড়তে থাকা জিনিসপত্রের দাম কিছুটা কমে আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্সের পোল অফ ইকনমিস্টসের একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেঁধে দেওয়া ২-৬ শতাংশ সহনশীলতার মাত্রার সর্বনিম্নের থেকেও কমে নেমে আসতে পারে খুচরো বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি।
অসম বর্ষা সত্ত্বেও, বসন্তের শক্তিশালী ফসল ভারতকে খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে। প্রায় এক দশকের বেশি সময় ধরে মুদ্রাস্ফীতি হ্রাসকারী ধারা বজায় ছিল। আরবিআই রেপো রেট ৫.৫০ শতাংশে অপরিবর্তত রেখে বলেছে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি আরও স্বস্তি দেবে বাজারে।
আরও পড়ুন- ৫০ শতাংশ শুল্ক আরোপে জোর ধাক্কা, ভারত থেকে অর্ডার বন্ধ করল অ্যামাজন-ওয়ালমার্ট: সূত্র
জুন মাসে উপভোক্তা মূল্য সূচকের (সিপিাই) বার্ষিক পরিবর্তন হার ছিল ২.১০ শতাংশ। যা জুলাই মাসে কমে দাঁড়িয়েছে ১.৭৬ শতাংশে। ৪১ জন অর্থনীতিবিদকে দিয়ে ৪-৮ অগাস্ট পর্যন্ত আর্থিক সমীক্ষায় মধ্যবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, সিপিআইয়ের হার ১.১০ থেকে ৩.১০ শতাংশের মধ্যে থাকতে পারে। যদি অনুমান সঠিক হয়, তাহলে টানা নবম মাসে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে।
আরও পড়ুন- সিনিয়র সিটিজেনদের জন্য সেরা সুযোগ, ফিক্সড ডিপোজিটে আকর্ষণীয় সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি
এইচডিএফসি ব্যাঙ্কেরঅর্থনীতিবিদ সাক্ষী গুপ্তা বলেন, "আমরা আশা করছি খাদ্যপণ্যের দামবৃদ্ধির হার কমবে। গতবছর উৎপাদন ভারসাম্য খুবই ভাল থাকায় এটা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে মুদ্রাস্ফীতির হারে অবনমন ঘটবে। তবে মাসের হিসাব ধরলে কিছু সবজিপাতির দাম বেড়েছে।" উদাহরণ দিয়ে তিনি বলেন, যেমন- পেঁয়াজ এবং টম্যাটোর দাম। তবে এই বৃদ্ধির হার খুবই মধ্যমানের এবং কম, তার কারণ এগুলি মরসুমি আনাজ।
সাম্প্রতিক রয়টার্সের একটি পৃথক সমীক্ষায় অনুমান যে, চলতি আর্থিক বছরে মুদ্রাস্ফীতির হার গড়ে ৩.৪০ শতাংশে থাকতে পারে। কিন্তু, হার নিম্নমুখী হওয়া দেশের অর্থনীতির পুনরুজ্জীবনে আরবিআইয়ের পক্ষে সহায়ক হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কচাপের পরিবেশে খুচরো বাজারের এই স্বস্তি দেশের অর্থনীতির ভিত মজবুত রাখবে বলে আশা।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?