বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অমুসলিমদের বিরুদ্ধে বিদেশি ট্রাইব্যুনাল মামলা প্রত্যাহারের কোনও সিদ্ধান্ত হয়নি: হিমন্ত বিশ্ব শর্মা

রজিত দাস | ০৮ আগস্ট ২০২৫ ১১ : ৪৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিতর্ক মাথাচাড়া দিতেই ঢোক গিলল অসম সরকার? মুখ্যমন্ত্রী হিমন্ত বিস্ব শর্মা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে, অবৈধ অভিবাসী সন্দেহে ধৃত অমুসলিমদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, অসম সরকার নাগরিকত্ব (সংশোধন) আইন (সিএএ) মোতাবেক, ২০১৫ সালের আগে রাজ্যে প্রবেশকারী ছয়টি সম্প্রদায় - হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এবং পার্সি সদস্যদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য বিদেশি ট্রাইব্যুনালের আধিকারিকদের নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে হিমন্ত বলেন,"সিএএ-তে ইতিমধ্যে যা রয়েছে, তার বাইরে রাজ্য সরকার কোনও নির্দেশিকা জারি করেনি। যদি মন্ত্রিসভায় এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, আমি তা সব সময় আপনাদের জানাব। কোনও বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়নি।" 

খবরে কি রটেছিল?
সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন ঘিরে বিতর্ক তৈরি হয়। পিটিআইয়ের হাতে আসে অসম সরকারের একটি নির্দেশিকা। গত ২২ জুলাই অসমের সব জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছে পাঠানো ওই নির্দেশিকায়, পাকিস্তানি, বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বিদেশি তকমা পুনর্মূল্যায়ন করতে বলা হয়েছিল।। ওই নির্দেশিকায় সাক্ষর ছিল অসমের অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) অজয় তিওয়ারির। এছাড়া ওই নির্দেশিকায়, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুসারে বিদেশিদের এ দেশের নাগরিকত্বের জন্য আবেদন করতেও উৎসাহিত করতে বলা হয়েছিল। 

আরও পড়ুন-  স্বামীকে সায়েস্তা করতে বেনজির কৌশল স্ত্রীর, নিজেই গেলেন পুলিশে! তার পরই ঘটনায় নয়া মোড়

এরপরই 'অল অসম স্টুডেন্টস ইউনিয়ন' (এএএসইউ) শুক্রবার বিক্ষোভের ডাক দেয়। দাবি করে যে- বিজেপি নেতৃত্বাধীন সরকার অসম চুক্তিকে দুর্বল করার চেষ্টা করছে, এক নির্দেশিকায় অসমের নাগরিকত্ব পাওয়ার জন্য ১৯৭১ সালের কাট-অফ রয়েছে।

সংশোধিত নাগরিকত্ব সংশোধনী আইনের লক্ষ্য হল বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা (মুসলিম ব্যাতীত) ছয়টি সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব প্রদান করা, এই শর্তে যে তারা ছয় বছর ধরে ভারতে বসবাস করেছেন এবং ৩১ ডিসেম্বর, ২০১৪ সালের মধ্যে এ দেশে প্রবেশ করেছেন।

অসমের বিদেশি ট্রাইব্যুনালগুলি আধা-বিচারিক সংস্থা যা বংশ এবং ১৯৭১ সালের কাট-অফ তারিখের ভিত্তিতে নাগরিকত্বের বিষয়ে বিচার করে।
এখন পর্যন্ত বিদেশি ঘোষিত প্রায় ১.৬ লক্ষ মানুষের মধ্যে ৬৯,৫০০ জনেরও বেশি হিন্দু।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া