সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ৫০ শতাংশ শুল্ক আরোপে জোর ধাক্কা, ভারত থেকে অর্ডার বন্ধ করল অ্যামাজন-ওয়ালমার্ট: সূত্র

রজিত দাস | ০৮ আগস্ট ২০২৫ ১০ : ৩৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পরই চরম পদক্ষেপের পথে ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট, গ্যাপ-সহ প্রধান মার্কিন খুচরা বিক্রেতারা। এরা সকলেই ভারত থেকে অর্ডার বন্ধ করে দিয়েছে বলে একটি সূত্র এনডিটিভি প্রফিট-কে জানিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পোশাক এবং বস্ত্র সরবরাহ বন্ধ রাখার অনুরোধ জানিয়ে মার্কিন ক্রেতাদের কাছ থেকে রপ্তানিকারীরা চিঠি এবং ইমেল পেয়েছেন।      

সূত্র জানিয়েছে, ক্রেতারা খরচের বোঝা ভাগাভাগি করতে অনিচ্ছুক এবং রপ্তানিকারকদের খরচ বহন করতে চান।

অধিক শুল্কের ফলে খরচ ৩০ শতাংশ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ডার ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ হ্রাস পেতে পারে, যার ফলে প্রায় ৪-৫ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।

ভারত থেকে মার্কিন মুলুকে পণ্য রপ্তানির বেশিরভাগটাই করে থাকে ওয়েলসপান লিভিং, গোকালদাস এক্সপোর্টস, ইন্দো কাউন্ট এবং ট্রাইডেন্টের মতো রপ্তানিকারক সংস্থাগুলি। এই সংস্থাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রিত পণ্যের প্রায় ৪০ শতাংশ থেকে ৭০ শতাংশ রপ্তানি করে।

এইসব বাঘা বাঘা রপ্তানীকারকদের আশঙ্কা, শুল্ক বৃদ্ধির ফলে বারতের বরাদ্দ অর্ডার বাংলাদেশ এবং ভিয়েতনামেচলে যাবে, কারণ ওইসব দেশের উপর মার্কিন শুল্কের পরিমাণ মাত্র ২০ শতাংশ।

ভারতীয় বস্ত্র ও পোশাকের বৃহত্তম রপ্তানি গন্তব্য হল মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৪-২৫ অর্থবর্ষে মোট বস্ত্র ও পোশাক রপ্তানির ২৮ শতাংশই ছিল এই দেশটিতে, যার মূল্য ছিল ৩৬.৬১ বিলিয়ন ডলার।

ভারতের উপর ট্রাম্পের শুল্ক
ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে ২৫ শতাংশ বৃহস্পতিবার কার্যকর হয়েছে এবং আরও ২৫ শতাংশ রাশিয়ান তেল কেনার জন্য জরিমানা হিসেবে ২৮ অগাস্ট থেকে কার্যকর হবে।
 
বুধবার স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, "আমি নির্ধারণ করছি যে ভারতের পণ্য আমদানির উপর অতিরিক্ত বিজ্ঞাপন মূল্য শুল্ক আরোপ করা প্রয়োজনীয় এবং উপযুক্ত, যা রাশিয়ান ফেডারেশনের তেল সরাসরি বা পরোক্ষভাবে আমদানি করে।"

পাল্টা ভারত বলেছে যে, মার্কিন শুল্ক "অন্যায্য এবং অযৌক্তিক।" 

এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, "সাম্প্রতিক দিনগুলিতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা ইতিমধ্যেই এই বিষয়গুলিতে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি, যার মধ্যে রয়েছে যে- আমাদের আমদানি বাজারের বিষয়গুলির উপর ভিত্তি করে এবং ভারতের ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্য নিয়ে করা হয়।" এটি "অত্যন্ত দুর্ভাগ্যজনক" যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব জাতীয় স্বার্থে যে পদক্ষেপ করছে তার জন্য ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে বাধ্য হচ্ছে। সাউথ ব্লক সাফ জানিয়েছে যে, "ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ করবে।" 

উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনাও বাতিল বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন-  নয়া বোমা ট্রাম্পের, ভারতের সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট

আরও পড়ুন-  নজিরবিহীন, 'গুন্ডা' ট্রাম্পকে বিঁধলেন চীনা রাষ্ট্রদূত, ভারতের উপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক আরোপের নিন্দা


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া