রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | একের পর এক কোপ, দিল্লির রাস্তায় রক্তে ভাসছেন হুমা কুরেশির ভাই, হাড়হিম খুনের কারণ কেবল বিবাদ, নাকি রয়েছে পুরনো গোপন-যোগ?

রিয়া পাত্র | ০৮ আগস্ট ২০২৫ ১০ : ০৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি। বৃহস্পতিবার রাতে, আচমকাই তাঁর পরিবারে বড় বিপদ। প্রিয়জনকে হারিয়ে শোকে পাথর পরিবার। 

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তথ্য, বৃহস্পতিবার দিল্লির নিজামুদ্দিনে বাড়ির সামনেই বিবাদে জড়িয়ে পড়েন হুমার তুতো ভাই আসিফ কুরেশি। বয়স ৪২। সেই বিবাদ প্রাথমিকভাবে থেমে গেলেও, কিছুক্ষণ পরেই একেবারে অন্য মোড় নেয়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, বিবাদ মূলত গাড়ি রাখাকে কেন্দ্র করে। বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ জঙ্গপুরা ভোগাল বাজার লেনে অন্যান্য দিনের মতোই আসিফ নিজের দু-চাকার গাড়ি পার্ক করেন, তাও নিজের ঘরের সামনেই।

 

আরও পড়ুন: খান-দান-সঙ্গম করেন ‘ইশারো ইশারো মেঁ’! ২০ বছরে স্ত্রীর সঙ্গে কথা বলেননি একটিও, সত্যি জেনে মাথা ঘুরে গেল সন্তানদের...

সেখানেই বিপত্তি। গাড়ি রাখার পরেই অপর এক পক্ষের সঙ্গে বিবাদ শুরু হয় আসিফের। অভিযোগ, অপর পক্ষের একজন আচমকা ধারাল অস্ত্র দিয়ে পরপর এলোপাথাড়ি কোপ বসায় আসিফের শরীরে। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তাতে শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা আসিফকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, আসিফ পেশায় আমিষ-খাবার সরবরাহকারী। ব্যবসার কাজ করতেন মন দিয়ে। আসিফের দু' বার বিয়ে হয়েছে বলেও জানা গিয়েছে পারিবারিক তথ্য হিসেবে।

আসিফের পরিবারের অভিযোগ, আগেও ওই জায়গায় গাড়ি রাখা নিয়ে বিবাদ হয়েছে। কিন্তু সেদিন পরিস্থিতি আচমকা ভয়াবহ রূপ ধারণ করে। আসিফের স্ত্রী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘আমার স্বামী যখন কাজ থেকে বাড়ি ফিরে আসেন, তখন প্রতিবেশীর স্কুটারটি আমাদের বাড়ির সামনে পার্ক করা ছিল। তিনি সেটি সরিয়ে নিতে বলেন। উভয়ের মধ্যে ঝগড়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিবেশী অকথ্য গালিগালাজ শুরু করে দেন। তারপরেই একটি ধারাল অস্ত্র দিয়ে  একের পর এক কোপ বসান।‘ 

আরও পড়ুন: অ্যাক্সিডেন্টে মারা যাবে 'আর্য'? তবে কি ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন জিতু কামাল? আজকাল ডট ইন-কে কী জানালেন অভিনেতা?

 

সামনে এসেছে হুমার বাবা, সেলিম কুরেসির বক্তব্যও। সংবাদ মাধ্যমে মার্মান্তিক ঘটনা প্রসঙ্গে সেলিম জানিয়েছেন, আসিফ বাড়ি ফিরে দেখেন, তাঁর বাড়ির মূল দরজার সামনে অন্যের গাড়ি রাখা। তিনি ওই গাড়ি সরিয়ে নিতে বলতেই মূলত বিবাদের সূত্রপাত। তর্ক-বিতর্কের মাঝেই আচমকা একজন আসিফের উপর ঝাঁপিয়ে পড়েন বলে তাঁর অভিযোগ। দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন সেলিম।

ঘটনায় দিল্লি পুলিশ ইতিমধ্যে দু’ জনকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে আসিফ খুনে যে দু' জঙ্কে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের নাম উজ্জ্বল এবং গৌতম। বয়স ১৯ এবং ১৮। খুনে ব্যবহৃত ধারাল অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ। আসিফের পরিবার এবং কিছু প্রত্যক্ষদর্শীদের আরও তথ্য সংগ্রহে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। শুক্রবার গ্রেপ্তার করা দুই ব্যক্তিকে আদালতে তুলবে পুলিশ। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য তেমনটাই।

ঘটনা প্রসঙ্গে দেওয়া এক বিবৃতিতে দক্ষিণ-পূর্ব পুলিশের ডেপুটি কমিশনার হেমন্ত তিওয়ারিও দুই পক্ষের মধ্যে গাড়ি পার্কিং নিয়ে বিবাদের প্রসঙ্গ জানিয়েছেন। 

 

তবে, আসিফ-খুন প্রসঙ্গে উল্লেখ্য, গাড়ি পার্কিং নিয়ে চুলোচুলি, বিবাদ, অশান্তি এমনকি খুন দিল্লির রাস্তায় নতুন নয় একেবারেই। মাস খানেক পিছিয়ে মার্চ মাসের একটি ঘটনার দিকে নজর দিলে স্পষ্ট হবে তা। পার্কিং-এর জেরে মার্চ মাসে উত্তর-পশ্চিম দিল্লিতে দুই পক্ষের বিবাদে একজন খুন এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া