শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৮ আগস্ট ২০২৫ ০৯ : ৩৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দুনিয়ায় কত রকমের মানুষ। কেউ কথা বলেন খুব বেশি। কেউ যেখানেই যান না কেন, তড়িঘড়ি সহজ হয়ে যান। কেউ আবার একেবারে উলটো, কথা কম-গম্ভীর। তাই বলে যে ঘটনা সামনে এসেছে, তাতে এক প্রকার হতভম্ব সকলে। ঘটনা কী?
জানা গিয়েছে, এক ব্যক্তি, প্রায় দু’ দশক, অর্থাৎ কুড়ি বছরের বেশি সময় ধরে নাকি কথাই বলেননি স্ত্রীর সঙ্গে। জাপানি ওই ব্যক্তির নীরবতায় চমকে গিয়েছে বিশ্ব। ব্যক্তির নাম ওটো কাতায়ামা। একই বাড়িতে থাকতেন স্ত্রীর সঙ্গে। খেতেন, ঘুমোতেন। যৌনতায় লিপ্ত হতেন। এই সময়ের মধ্যেই তাঁদের তৃতীয় সন্তানের জন্ম হয়েছে। কিন্তু স্ত্রীর সঙ্গে একটিও কথা বলেননি তিনি দীর্ঘকালে। কোনও প্রত্যুত্তরে কেবল মাথা নাড়িয়ে, অঙ্গভঙ্গির মাধ্যমে নিজের বক্তব্য জানাতেন। স্ত্রী অনেক চেষ্টা করেছেন। কিন্তু সফল হননি স্বামীকে কথা বলাতে।
কিন্তু কারণ কী? শারীরিক প্রতিবন্ধকতা ছাড়া, কোনও মানুষ কেন এই পথ বেছে নেবেন? ঘটনাটি প্রকাশ্যে এসেছে মূলত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্ট থেকে। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। ওই পোস্টে লেখা হয়েছে, ১৯৯৭ সালে, একটি সাধারণ তর্ক-বিতর্কের পর, ওটু নামে একজন জাপানি ব্যক্তি তার স্ত্রী ইউমির সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। ২০ বছর ধরে তাঁরা একসঙ্গে থাকতেন, তিনটি সন্তানকে বড় করেছেন, মুখ বন্ধ রেখে।
দম্পতির আরও ভাল করে বলতে গেলে ওই ব্যক্তির কথা সামনে আসে, যখন তাঁর ১৮ বছর বয়সী সন্তান, যা তাঁর বাবাকে মায়ের সঙ্গে একটিও কথা বলতে শোনেননি কখনও, তিনি একটি টিভি অনুষ্ঠানে এই কাহিনি ভাগ করে নেন। আশা ছিল তাতে হয়তো বাবা আবার মায়ের সঙ্গে কথা বলা শুরু করবেন। ওই অনুষ্ঠানেই দম্পতিকে একটি পার্কে নিয়ে যাওয়া হয়। সেখানেই জানা যায় আসল সত্য। ওই পোস্টেই দাবি করা হয়েছে, ব্যক্তি দীর্ঘ নীরবতা ভেঙে স্বীকার করেছেন, স্ত্রী তাঁদের সন্তানদের নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ছিলেন সময়ের সঙ্গে সঙ্গে, তাঁদের নিজেদের সময় বলে আর কিছুই অবশিষ্ট থাকছিল না তাই ঈর্ষান্বিত হয়ে তিনি একটি সামান্য তর্ক-বিতর্কের পর কথা বলাই বন্ধ করে দেন স্ত্রীর সঙ্গে। মনে হয়, তাঁর গুরুত্ব কমে গিয়েছে। একদিন, দু’ দিন। চুপ করে থাকাই এক সময়ে তাঁর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। তারপরে, আর দীর্ঘ সময়ে তিনি আর কখনওই কথা বলেননি।
বাচ্চারাও বাড়িতে ওই অদ্ভুত নীরবতা দেখেই বেড়ে উঠেছেন। বড় হয়ে, কিছু একটা করতে হবে ভেবেই বাচ্চারা সিদ্ধান্ত নেন ওই অনুষ্ঠানের সাহায্য নেবেন। তাঁরা টিভি হোক্কাইডো নামে একটি জাপানি টিভি অনুষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। অনুষ্ঠানটি দম্পতির জন্য একটি আশ্চর্যজনক সাক্ষাতের পরিকল্পনা করেছিল। তাঁরা সেই পার্কে এটি আয়োজন করেছিল যেখানে বহু বছর আগে ওটো এবং ইউমির প্রথম ডেট হয়েছিল। সন্তানেরা দূরে দাঁড়িয়ে বাবা-মায়ের কথা বলা দেখেছিলেন বহু যুগ পরে। যদিও প্রথমে ওটোর কথা বলতে সমস্যা হচ্ছিল। তবে কয়েক মিনিটে সমস্ত জড়তা ভেঙে তিনি কথা বলেন স্ত্রীর সঙ্গে। জানান ঈর্ষার কথা। ক্ষমাও চান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?