বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৮ আগস্ট ২০২৫ ০৯ : ১২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এক কথায় নজিরবিহীন। ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্পের আমেরিকা। এহেন পরিস্থিতিতে গোটা বিশ্বকে খানিকটা চমকে দিয়েই ভারতের পাশে দাঁড়াল বেজিং। নয়াদিল্লিতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত জু ফেইহং এক্স হ্যান্ডলে নাম না করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'গুন্ডা' বলে কটাক্ষ করলেন।
চিনের রাষ্ট্রদূত জু ফেইহং এক্স বার্তায় লিখেছেন, 'গুন্ডাকে এক ইঞ্চি জায়গা দিলে মাইলকে মাইল দখল করে নেবে।' সেই সঙ্গেই ট্রাম্পের আমেরিকা নিয়ে চীনের বিদেশমন্ত্রীর বক্তব্যও তুলে ধরেন চীনা রাষ্ট্রদূত। তাঁর পোস্টে লেখা রয়েছে, 'শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্য দেশগুলিকে অবদমন করতে চাইলে তা রাষ্ট্রসংঘের বাণিজ্য নীতির পরিপন্থী হবে। এটা দীর্ঘস্থায়ী হতে পারে না।'
Give the bully an inch, he will take a mile. pic.twitter.com/IMdIM9u1nd
— Xu Feihong (@China_Amb_India) August 7, 2025
ট্রাম্পের নেতৃত্বে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরকারী প্রথম দেশগুলির মধ্যে ভারত থাকবে বলে আশা করা হয়েছিল, কিন্তু ভারতের বিশাল কৃষি ও দুগ্ধ খাতের বাজার খুলে দেওয়া এবং রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে মতবিরোধের কারণে পাঁচ দফা আলোচনার পর বাণিজ্য চুক্তি আলোচনা ভেস্তে যায়। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত দিল্লির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আরও কোনও কথা এগোবে না।
তবে, ভারতও দমবার পাত্র নয়। কৃষি ও কৃষখ স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনও বাণিজ্য চুক্তি হবে না বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এ জন্য তাঁকে ব্যক্তিগত মূল্য চোকাতে হলেও তিনি পিছপা হবেন না বলে ঘোষণা করে দিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধে জড়িয়ে পড়েছিল। মার্কিন পণ্য আমদানিতে আমেরিকা ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধি করেছিল। তবে, চীন শুল্ক ১২৫ শতাংশে সীমাবদ্ধ রেখে বলেছিল, "আমেরিকা যদি আরও উচ্চ হারে শুল্ক বৃদ্ধি করে, তবুও তা অর্থনৈতিকভাবে অর্থহীন হবে এবং শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতির ইতিহাসে হাসির পাত্র হয়ে উঠবে।"
এরপর অবশ্য সেই শুল্ক এখনও কার্যকর করেননি ট্রাম্প। এসবের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প এই বছরের শেষের দিকে একটি বাণিজ্য চুক্তি প্রণয়নের জন্য চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন।
আরও পড়ুন- নয়া বোমা ট্রাম্পের, ভারতের সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?