বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৮ আগস্ট ২০২৫ ০৮ : ৩০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিশ বাঁও জলে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি! আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য এখনও পর্যন্ত পাঁচ রাউন্ড বৈঠক করেছে ভারত। চলতি মাসের শেষ দিকে উভয় দেশের মধ্যে ষষ্ঠ রাউন্ডের বৈঠক হওয়ার কথা। তার আগেই সেই বৈঠকে জল ঢাললেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, ভারত-মার্কিন শুল্ক সমস্যা মেটার আগে পর্যন্ত ভারতের সঙ্গে কোনও বাণিজ্য আলোচনা নয়।
রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জেরে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প। রেয়াত করেননি 'বন্ধু' মোদির দেশকেও। ইতিমধ্যেই আমেরিকা ভারতের উপরে মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছে। যা নিয়ে ভারত-মার্কিন বাণিজ্যিক টানাপোড়েন চরমে। এই অবস্থায় ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করে দিয়েছেন। যার ফলে দুই দশকেরও বেশি সময়ের ভেতর মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য উত্তেজনা বিরলতম পর্যায়ে পৌঁছাল।
অতিরিক্ত শুল্ক আরোপের পর তিনি কি ভারতের সঙ্গে আরও বাণিজ্য আলোচনা আসা করেন? হোয়াইট হাউসে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন, "যতক্ষণ না এটা মিটছে, ততক্ষণ কোনও বাণিজ্য আলোচনা হবে না।"
#WATCH | Responding to ANI's question, 'Just to follow up India's tariff, do you expect increased trade negotiations since you have announced the 50% tariffs?', US President Donald Trump says, "No, not until we get it resolved."
— ANI (@ANI) August 7, 2025
(Source: US Network Pool via Reuters) pic.twitter.com/exAQCiKSJd
এর আগে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন, রাশিয়ার সঙ্গে যেসব দেশ লেনদেন চালাচ্ছে, তাদের উপরে 'সেকেন্ডারি স্যাংশন' অর্থাৎ বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তারপরই ভারতীয় পণ্য আমদানির উপর মার্কিন প্রশাসন ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপের পরই ভারতের বিদেশ মন্ত্রক কড়া প্রতিক্রিয়া দেয়। সাউথ ব্লক মার্কিন সিদ্ধান্তকে, 'অযৌক্তিক, অন্যায্য এবং অসঙ্গত' বলে জানিয়েছে। দ্বিচারিতার অভিযোগ তুলে ভারত জানিয়েছে, রাশিয়া থেকে তেল কিনছে চিন ও তুরস্ক-ও। অথচ একমাত্র ভারতকেই নিশানা করল আমেরিকা। ভারতের তেল আমদানি মূলত বাজারের উপর নির্ভর করে নির্ধারণ করা হয় এবং ১৪০ কোটির বেশি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে দেয় ভারত।
আরও পড়ুন- ভয়ঙ্কর, ১ কোটির বেশি ভোট চুরি করেছে বিজেপি! রাহুলের অ্যাটম বোমায় কাঁপছে দেশ
প্রধানমন্ত্রী মোদির বক্তব্য, "কৃষক, জেলে এবং দুগ্ধ চাষীদের স্বার্থের সঙ্গে ভারত কখনও আপস করবে না। আমি জানি আমাদের এর জন্য ভারী মূল্য চোখাতে হবে। তার জন্য যদি আমায় ব্যক্তিগত ভাবে মূল্য চোকাতে হয়, তবুও আমি পিছপা হব না।"
মার্কিন আধিকারিকরা জানিয়েছেন যে, প্রাথমিকভাবে ২৫ শতাংশ শুল্ক ৭ অগাস্ট থেকে কার্যকর হয়েছিল। অতিরিক্ত শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে এবং মার্কিন বন্দরে প্রবেশকারী সমস্ত ভারতীয় পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে ইতিমধ্যেই ট্রানজিট পণ্য এবং কিছু অব্যাহতিপ্রাপ্ত বিভাগ এতে ছাড় পাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?