বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ব্যর্থ হয়ে যাচ্ছে একের পর এক অনলাইন পেমেন্ট, আচমকা ইউপিআই বিপর্যয়ে দেশজুড়ে শোরগোল

কৌশিক রয় | ০৭ আগস্ট ২০২৫ ২২ : ৩৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার হঠাৎই দেশজুড়ে ইউপিআইয়ের সার্ভারে বিরাট বিপর্যয়। জানা গিয়েছে, আচমকাই গোটা দেশজুড়ে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসে এক বড় ধরনের গণ্ডগোল দেখা দিয়েছে। যার জেরে দেশজুড়ে কোটি কোটি ডিজিটাল লেনদেন ব্যাহত হয়েছে। ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা অসম্পূর্ণ লেনদেন, একের পর এক পেমেন্ট ব্যর্থ হওয়া এমনকি, টাকা ট্রান্সফারের সমস্যার অভিযোগ জানান। এই আচমকা বিপর্যয়ের ফলে এইচডিএফসি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক-সহ দেশের একাধিক বড় ব্যাঙ্ক ক্ষতির মুখে পড়েছে। জানা গিয়েছে, ডাউন ডিটেক্টরে মোট ২,১৪৭টি ব্যবহারকারীর অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে প্রায় ৬০ শতাংশ অভিযোগ পেমেন্ট সংক্রান্ত সমস্যার।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, সমস্যাটি ইউপিআই নেটওয়ার্কে নয়, বরং কয়েকটি নির্দিষ্ট ব্যাঙ্কের অভ্যন্তরীণ কারিগরি সমস্যার কারণে হয়েছে। এক বিবৃতিতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া জানায়, ‘আমরা ইউপিআই সংযোগ সমস্যা নিয়ে দুঃখিত। এনপিসিআইয়ের নিজস্ব সিস্টেম ঠিকঠাক কাজ করছে এবং আমরা সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলোর সঙ্গে মিলিতভাবে সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করছি’। পরিসংখ্যান বলছে, বর্তমানে, ভারতের ৮৫% ডিজিটাল লেনদেন ইউপিআইয়ের মাধ্যমে হয়ে থাকে। শুধু ভারতেই নয়, বিশ্বের ৫০% রিয়েল-টাইম ডিজিটাল লেনদেন বর্তমানে ইউপিআইয়ের ওপর নির্ভরশীল।

আরও পড়ুন: সমুদ্রে মাছ ধরতে গিয়ে হঠাৎই বিগড়ে গেল জিপিএস, মাঝরাস্তায় পথ হারিয়ে চার মৎস্যজীবী কোথায় গিয়ে পড়লেন জানেন?

জুলাই মাসে ইউপিআই লেনদেনের সংখ্যা পৌঁছেছে ১৯.৪৭ বিলিয়নে যা সর্বকালের রেকর্ড। মূল্যের নিরিখে জুলাই মাসের মোট লেনদেন ছিল ২৫.০৮ লক্ষ কোটি টাকা, যা মে মাসের পর দ্বিতীয় সর্বোচ্চ। লেনদেনের পরিমাণ অনুসারে, এর আগে সর্বোচ্চ লেনদেন হয়েছিল মে মাসে, ১৮.৬৭ বিলিয়ন, যা জুন মাসে কিছুটা কমে দাঁড়ায় ১৮.৩৯ বিলিয়ন-এ। তখন মোট লেনদেনের আর্থিক পরিমাণ ছিল প্রায় ২৪.০৩ লক্ষ কোটি। এনপিসিআই জানায়, জুন মাসে মোট লেনদেনের আর্থিক মূল্য ছিল ২৫.০৮ লক্ষ কোটি, যা এক বছর আগের জুন মাসে ছিল ২০.৬৪ লক্ষ কোটি টাকা। এর মানে হল বার্ষিক ভিত্তিতে ২১% বৃদ্ধি।

মাসিক ভিত্তিতে লেনদেনের মানে ৪.৩% বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এনপিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রবৃদ্ধি দেখাচ্ছে যে, ছোট উদ্যোক্তা, স্থানীয় খুচরো ব্যবসায়ী এবং প্রান্তিক ব্যবহারকারীরা আগের চেয়ে অনেক বেশি ডিজিটাল পেমেন্ট গ্রহণ করছেন। ফলে নগদের ওপর নির্ভরতা কমছে এবং তারা অর্থনৈতিক ব্যবস্থার মূলধারায় অন্তর্ভুক্ত হচ্ছেন। বর্তমানে ইউপিআই পরিষেবা সাতটি দেশে চালু রয়েছে। সেই তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর, ভূটান, নেপাল, শ্রীলঙ্কা, ফ্রান্স এবং মরিশাস।

এর মধ্যে ফ্রান্সে ইউপিআই চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ এটি ইউরোপে ইউপিআইয়ের প্রথম পদক্ষেপ। এর ফলে ফ্রান্সে বসবাসকারী বা ভ্রমণরত ভারতীয়রা স্থানীয়ভাবে ডিজিটাল লেনদেন করতে পারবেন, বিদেশি লেনদেন সংক্রান্ত জটিলতা ছাড়াই। উল্লেখ্য, এনপিসিআই হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনয়ের একটি যৌথ উদ্যোগ, যা ভারতের খুচরো অর্থ লেনদেন ও নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় সংগঠন হিসেবে কাজ করে। এদিন এই বিপর্যয়ের পর সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া