বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: সঞ্চারী কর ০৭ আগস্ট ২০২৫ ১৯ : ১২Sanchari Kar
কথায় আছে মাছে-ভাতে বাঙালি। ভাজা হোক বা ঝোল-কালিয়া, পাতে মাছ না পড়লে রসনাতৃপ্তি হয় না অনেকের। তবে মাছ শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্য উপকারীও বটে। এটি নানা ধরনের পুষ্টিগুনে সমৃদ্ধ। ঘন চুল এবং উজ্জ্বল ত্বক পেতে চাইলে খাদ্যতালিকায় কিছু পুষ্টি উপাদান অন্তর্ভুক্ত করতে হবে। বিশেষ করে প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি এবং বি১২ এর মতো পুষ্টি উপাদান ত্বক এবং চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাছ এমন একটি সুপারফুড যেখানে এই সব ধরনের পুষ্টি উপাদান প্রচুর পরিমাণে পাওয়া যায়। এক মাস যদি ঠিক ধরনের মাছ খান, তাহলে চুলে এবং ত্বক, দুই-ই সুন্দর হবে। কোন কোন মাছ পাতে রাখতে হবে, জেনে নিন।
টুনা মাছ প্রোটিনের একটি চমৎকার উৎস। পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি১২ এবং সেলেনিয়াম রয়েছে। এগুলি ত্বকের কোষ এবং ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতে সাহায্য করে। এটি স্যান্ডউইচ, স্যালাড বা গ্রিল করে খেতে পারেন। স্বাদ ভাল এবং এটি ওজনও নিয়ন্ত্রণে রাখে। অর্থাৎ একটি মাছেই শরীরের অনেকগুলি সমস্যা দূর হয়ে যেতে পারে।
স্যামন সুশি অনেকেরই প্রিয়। বিশেষজ্ঞরা বলেন, এই মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, উচ্চমানের প্রোটিন, ভিটামিন ডি এবং বায়োটিন সমৃদ্ধ। এই উপাদানগুলি চুলের গোড়া মজবুত করে এবং ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়। যা ত্বককে তরুণ এবং উজ্জ্বল রাখে। স্যামন খাওয়া শরীরে দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহ করে এবং এটি বিপাকও উন্নত করে।
ম্যাকেরেল মাছে ওমেগা-৩ এবং কোএনজাইম Q10 পাওয়া যায় যা ত্বককে বার্ধক্য প্রতিরোধী করে তোলে। এটি বলিরেখা কমায় এবং ত্বককে ভিতর থেকে সুস্থ করে তোলে। এই মাছ চুলের দ্রুত বৃদ্ধি বৃদ্ধিতেও কার্যকর। এটি ভাজা বা গ্রিল করে খাওয়া যেতে পারে। ৪০ পেরলেও ত্বক থাকবে টানটান এবং জেল্লাদার।
রুই মাছ কম-বেশি সকলের হেঁসেলেই আসে। বাজারেও এটি সহজে পাওয়া যায়। দামও বিশেষ কিছু নয়। তবে এই মাছ পুষ্টিগুণে সমৃদ্ধ। এতে প্রোটিনের পাশাপাশি আয়রন, জিঙ্ক এবং ক্যালসিয়ামের মতো উপাদান রয়েছে। এগুলি চুলের জন্য অত্যন্ত উপকারী। এটি চুল পড়া কমাতে সাহায্য করে এবং ত্বককে হাইড্রেটেড রাখে। রুই মাছ ভাজা বা ঝোল হিসাবে খাওয়া যেতে পারে।
ইলিশ মাছ ভালবাসেন না, এমন মানুষ খুঁজলেও পাওয়া যাবে না। ইলিশের বিরিয়ানি হোক বা কালো জিরে দিয়ে পাতলা ঝোল বা ভাপা, এই মাছের কদর বাঙালি বাড়িতে আকাশছোঁয়া। ইলিশ মাছে উপস্থিত হেলদি ফ্যাট এবং প্রোটিন চুলের গোড়ায় পুষ্টি জোগায়। শুধু তাই নয়। এই মাছ ত্বকের শুষ্কতা দূর করে। ইলিশে পাওয়া মাইক্রোনিউট্রিয়েন্টগুলি ত্বককে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকেও রক্ষা করে। চুল ঘন এবং শক্তিশালী করতে চাইলে ইলিশ খান। ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতেও এই মাছের জুরি মেলা ভার।
অর্থাৎ অবশ্যই এই মাছগুলিকে খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন। সপ্তাহে দু'থেকে তিনবার এগুলি খেলে মাত্র এক মাসের মধ্যে পার্থক্য অনুভব করতে পারবেন। মনে রাখবেন, বাজার থেকে বেছে তাজা মাছ কিনতে হবে। এবং সেটিকে ভাল ভাবে পরিষ্কার করে রান্না করা উচিত। যাতে পুষ্টি উপাদানগুলি শরীরে সম্পূর্ণরূপে শোষিত হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?