বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | উত্তরাখণ্ডে হড়পা বানে বিধ্বস্ত উত্তরকাশীর ধরলী, উদ্ধার ও ত্রাণকাজে সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি

Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ০৭ আগস্ট ২০২৫ ১৮ : ১৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ভয়াবহ হড়পা বানের জেরে এখনও পর্যন্ত পাঁচ জন। ধ্বংসাবশেষের তলায় আরও অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। মৃত্যুর সংখ্যাও আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। হড়পা বানের কারণে বার্তওয়ারি, লিনচিগড়, হর্ষিল, গঙ্গরানি ও ধরলী এলাকায় রাস্তাঘাট ভেঙে পড়েছে। উদ্ধারকাজে নেমেছে সেনা ও প্রশাসন।

বুধবার উত্তরাখণ্ডের হর্ষিল, গঙ্গরানি, ধরলী, লিনচিগড় ও বার্তওয়ারি এলাকায় প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের জেরে হড়পা বানের সৃষ্টি হয়।  ৩০ সেকেণ্ডে তছনছ হয়ে যায় গোটা এলাকা। ব্যাপক বিপর্যয়ের ফলে মুখে এই সব অঞ্চলে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে শুরু করা হয়েছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম।

হর্ষিলের সামরিক হেলিপ্যাড এবং নেলং-এর বেসামরিক হেলিপ্যাড সচল রয়েছে। তবে ধরলীর বেসামরিক হেলিপ্যাডটি কাদামাটির স্রোতে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হেলিপ্যাড দ্রুত মেরামতের চেষ্টা চলছে।

ভারতীয় সেনাবাহিনীর ২২৫ জনেরও বেশি সদস্য, যাঁদের মধ্যে ইঞ্জিনিয়ার, চিকিৎসক ও প্রশিক্ষিত উদ্ধারকর্মীরাও রয়েছেন, মাঠে নেমে উদ্ধার ও ত্রাণকাজ চালিয়ে যাচ্ছেন। টেকলা এলাকায় নিখোঁজদের খোঁজে অত্যাধুনিক সার্চ রাডার দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, উদ্ধারকাজে প্রশিক্ষিত অনুসন্ধান ও উদ্ধারকারী কুকুর ব্যবহার করা হচ্ছে।

এখন পর্যন্ত ৭০ জনের বেশি সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে দেরাদুন ও এমস্(AIIMS) ঋষিকেশে স্থানান্তর করা হচ্ছে। গঙ্গোত্রী অঞ্চলে আটকে পড়া প্রায় ২০০ জন পর্যটককে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন: ২০২৫ সালে ভারতের সবচেয়ে সুরক্ষিত শহরের তালিকার শীর্ষে ম্যাঙ্গালোর, দিল্লি কত নম্বরে

প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং বাকি আটকে থাকা মানুষদের দ্রুত নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP), পুলিশ ও অন্যান্য সংস্থা একযোগে উদ্ধার ও ত্রাণকাজে নিযুক্ত রয়েছে। 

স্থানীয় বাসিন্দা, পর্যটক ছাড়াও নিখোঁজদের মধ্যে নির্মাণাধীন হোটেলগুলির শ্রমিকরাও থাকতে পারেন বলে অনুমান করা হয়েছে। কারণ হড়পা বানের সময় সেসব স্থানে কাজ চলছিল। 

গঙ্গোত্রী যাওয়ার পথে ধারালি একটি গুরুত্বপূর্ণ স্টপওভার। এখানে অনেক হোটেল ও হোমস্টে রয়েছে। এর অনেকগুলিই ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভেসে গিয়েছে।

গোটা হিমালয় অঞ্চলে এই মুহূর্তে প্রবল বর্ষণের ফলে রীতিমত বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, উত্তরাখণ্ডের প্রতিবেশী রাজ্য হিমাচল প্রদেশেও প্রাকৃতিক দুর্যোগ মারাত্মক রূপ নিয়েছে। শুধুমাত্র সোমবার দিনেই প্রবল বর্ষণের কারণে রাজ্যের ৩১০টি রাস্তা বন্ধ হয়ে গেছে, যার মধ্যে একটি জাতীয় সড়কও আছে। মান্ডি জেলায় একটি গাড়ি খাদে পড়ে ৩ জন প্রাণ হারিয়েছেন। সিমলার পান্থাঘাটি এলাকায় রবিবার রাতে ধস নামায় মেহলি-শোগি বাইপাস সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া