বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ওডিশায় রং বদলের 'খেলা'! রাজ্যের সব সরকারি ভবনের রং গেরুয়া বাধ্যতামূলক, নির্দেশ বিজেপি সরকারের

রজিত দাস | ০৭ আগস্ট ২০২৫ ১৮ : ১৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পুরনো হোক বা নতুন, ওডিশায় সমস্ত সরকারি ভবনই হবে গেরুয়া রঙের। গত ৩০ জুলাই বিজেপি নেতৃত্বাধীন ওডিশা সরকার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি ভবনগুলিকে অভিন্ন রঙের করে তুলতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। পূর্ত বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, "সরকার এখন থেকে পর্যায়ক্রমিক মেরামত বা সংস্কার কাজের সময় সমস্ত নতুন সরকারি ভবনের পাশাপাশি বিদ্যমান ভবনের জন্য অভিন্ন রঙের পরিকল্পনা গ্রহণ করতে পেরে সন্তুষ্ট।"

গত ৩০ জুলাই তারিখের আদেশে, নতুন বা সংস্কার করা বাইরের দেয়াল এবং সীমানার জন্য যথাক্রমে হালকা গেরুয়া এবং টেরাকোটার মতো রঙের (লাল, সবুজ এবং নীল) সুপারিশ করা হয়েছিল। এই নির্দেশিকা রাজ্য সরকারের সকল বিভাগের পাশাপাশি সরকারি খাতের উদ্যোগের ক্ষেত্রেও প্রযোজ্য। মোহন মাঝি সরকারের এই উদ্যোগ ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে।

তবে এই প্রথম নয়। গত বছরের অক্টোবরে রাজ্য সরকার প্রায়একই ধরণের নির্দেশ জারি করেছিল। সেই সময়ে সব ইঞ্জিনিয়ারিং দফতরের প্রধানদের ডেকে বলা হয়েছিল, সরকারি ভবনগুলির রং গেরুয়া করতে হবে। চলতি বছরের মার্চেও রাজ্যের সমস্ত সরকারি স্কুলের ভবনগুলির রং বদলে গেরুয়া করার নির্দেশ দেওয়া হয়েছিল।

এছাড়াও, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বে বিজেপি সরকার মুখ্যমন্ত্রী ছাত্রী পরিধান যোজনার আওতায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্মের রঙ এবং নকশা বদলে দিয়েছে। সোশাকের রং সাদা এবং সবুজের বদলে হালকা বাদামী এবং মেরুন রঙের করা হয়েছে। 

আরও পড়ুন- গরুর জন্য ৪০, অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে বরাদ্দ সর্বোচ্চ ১২ টাকা! বিজেপির মধ্যপ্রদেশে পুষ্টি বাজেটের শোচনীয় হাল

এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল বিজু জনতা দল (বিজেডি)। তারা সরকারকে অর্থপূর্ণ উন্নয়নের চেয়ে সৌন্দর্যবর্ধনকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ করেছে। বিজেডি মুখপাত্র লেনিন মোহান্তি বলেছেন, "এটিমোহন মাঝি সরকারের এই সব পদক্ষেপ ওডিশায় মহিলাদের উপর চলমান অত্যাচার থেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার একটা প্রচেষ্টা মাত্র।"

এছাড়াও লেনিন মোহান্তি বলেন, "বিজেপির আমলে ওডিশার উন্নয়ন স্থবির হয়ে পড়েছে। ১৩ মাসের শাসনকালে ১৩ বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সরকার ত্রুটিহীন পরীক্ষা পরিচালনা এবং ত্রুটিহীন রথযাত্রা আয়োজনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার পরিবর্তে, তারা রঙ পরিবর্তনে ব্যস্ত।"

প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতা এবং প্রাক্তনরাজ্য কংগ্রেস সভাপতি জয়দেব জেনার কথায়, "সরকারি ভবনের রঙ, শিক্ষার্থীদের পোশাক এবং দুধের প্যাকেটের কভার পরিবর্তন- আদতে একটি জাতীয় দল এবং তার স্থানীয় সরকারের দুর্বল মানসিকতা প্রকাশ করে।"

আরও পড়ুন- প্রথমে ধাওয়া, তারপর গুলি করে পথ-কুকুরদের মারছেন ব্যক্তি, দু'দিনে ২৫টি! রাজস্থানে নৃশংস ঘটনায় তোলপাড়


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া