বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মধুচন্দ্রিমার রাতে বিয়ের শাড়ি ছিঁড়ে নববধূ এ কী করলেন! হাঁ করে দেখল সবাই, এরপর যা হল জানলে ভিরমি খাবেন 

আর্যা ঘটক | ০৭ আগস্ট ২০২৫ ১৭ : ৫৪Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ঘটনাটি একটি বিয়েকে কেন্দ্র করে৷ একটি স্বপ্নের মতো বিয়ে পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে। খবর অনুযায়ী ঘটনাটি রাজস্থানের যোধপুর জেলার বানাদ থানার অন্তর্গত এলাকায় ঘটেছে। সূত্রে জানা যায়, বিয়ের মাত্র দুই দিনের মাথায় এক নববধূ দ্বিতীয় তলা থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। এরপর এক গোপন চক্রের কথা সামনে উঠে আসে। একটি আন্তঃরাজ্য প্রতারণা চক্রের পর্দাফাঁস ঘটে। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিয়ের জন্য বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন যোধপুরের এক বাসিন্দা এবং ভুক্তভোগী ভারত। তখন তাঁর বাবার এক পরিচিত নন্দকিশোর সোনি তাঁকে বিহারের একটি 'উপযুক্ত পাত্রীর'প্রস্তাব দেন। পাত্রীর নাম সুমান পাণ্ডে, বয়স ২৩। বিয়ের ব্যাপারে কথা চূড়ান্ত হলে ভারতকে মোট ৩ লাখ টাকা দিতে হয়, যার মধ্যে ১.৭ লাখ নগদ এবং ১.৩ লাখ অনলাইনে মধ্যস্থতাকারীদের দেওয়া হয়। সূত্রে জানা গিয়েছে, বিয়েটি হয় 'আর্য সমাজ' মন্দিরে। বিয়ে পুরো ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে সম্পন্ন হয়। 

বিয়ের পর ভারত ভেবেছিলেন তাঁর জীবনে নতুন সুখের সূচনা হয়েছে। কিন্তু বিয়ের দুই দিন পরই ঘটে বিপত্তি। যখন তাঁদের মধুচন্দ্রিমার রাতে ভারত ঘরে প্রবেশ করেন, তখনই শুরু হয় নাটকীয় মোড়। পুলিশের সূত্র অনুযায়ী, একটি উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয় দুজনের মধ্যে। এরপর ভারত জানতে পারেন সুমান আসলে আগে থেকেই বিবাহিতা এবং ভুয়ো নথিপত্র ব্যবহার করে নিজেকে অবিবাহিতা বলে দাবি করেছিলেন।

এই সত্য ফাঁস হওয়ার পর সুমান ঘর থেকে তড়িঘড়ি পালাতে চান। তিনি ভারতকে ঘরে আটকে রেখে নিজের শাড়ি ছিঁড়ে দড়ি বানিয়ে ব্যালকনি থেকে নামার চেষ্টা করেন। খবর মারফত, নিচে আগে থেকেই অপেক্ষা করছিল তাঁর দুই সঙ্গী- সন্দীপ ও রবি। কিন্তু সুমানের পরিকল্পনা সফল হয়নি। শাড়ির দড়ি ছিঁড়ে বা হাত থেকে পিছলে পড়ে গিয়ে তিনি নিচে পড়ে যান এবং তাঁর দুটো পা ভেঙে যায়।

চিৎকার শুনে ভারতের পরিবারের সদস্যরা ছুটে আসে এবং তৎক্ষণাৎ তাঁকে ধরে ফেলেন। অন্য দুই অভিযুক্ত ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে তাঁকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তিনি পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সুমান ভেঙে পড়েন এবং পুরো চক্রের তথ্য ফাঁস করে দেয়।

পুলিশের তদন্তে জানা যায়, এটি একটি বড় চক্র। এই প্রতারণা চক্রে জড়িত ছিল উত্তরপ্রদেশের কৌশাম্বীর সন্দীপ শর্মা, বিহারের রবি ও রুবি দেবী, এবং যোধপুরের নন্দকিশোর ও জিতেন্দ্র সোনি। জানা গিয়েছে তাঁরা একত্রে একটি চক্র চালাতো, যেখানে বিয়ের জন্য উদগ্রীব একাকী পুরুষদের টার্গেট করা হতো। প্রথমে টাকা নিয়ে বিয়ে সম্পন্ন করা হতো, তারপর কনেযাত্রী অল্প দিনের মধ্যে পালিয়ে যেত।

আরও পড়ুনঃ দর্শকের মুখেই প্রস্রাব আরেক পর্যটকের! লোনাভালার বাধে ভাইরাল অশোভন কাণ্ড!...

এই নির্মম ঘটনার জেরে ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। পুলিশ মনে করছে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এই চক্র বহু পুরুষকে একইভাবে প্রতারণার শিকার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে। একইসঙ্গে আরও ভুক্তভোগীদের সন্ধানে তৎপর পুলিশ প্রশাসন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া