শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৭ আগস্ট ২০২৫ ১৭ : ২৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: নানা মুনির নানা মতের মতোই। নানা জায়গা, নানা নিয়ম। একেক জায়গার একেক নিয়ম সামনে আসতে মাঝে মাঝেই ভিরমি খান অনেকেই। যেমন সম্প্রতি বেশ চর্চায় সুদূর প্রবাসের এক নিয়ম। ঠিক নিয়ম নয়, অনেকেই বলছেন সুযোগ। কীরকম? তথ্য, ওই বিশেষ জায়গায় আদিবাসীদের মধ্যে এক বিষয় রয়েছে। তাতে মেয়েরা কিশোরী বেলা পেরোতেই বাবা-মা নিজেরাই বাড়ি থেকে কিছুটা দূরে বানিয়ে দেন অন্য ঘর। নিজের পছন্দের মতো ছেলে খুঁজে সেখানেই থাকতে পারবে তারা। এই সুযোগ বা নিয়মের কারণ আদতে একটি লক্ষ্যে। যাতে নিজেরা, সময় দিয়ে, একান্তে সময় কাটিয়ে খুঁজে নিতে পারে মনের মানুষকে। আর এই নিয়ম শোনার পর থেকে জোর চর্চা। কোথায় রয়েছে এই নিয়ম?
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের তথ্য, কম্বোডিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে, ছেলে মেয়ে একটু বড় হওয়ার পর, বাবা মা একটি অন্য বাড়ি বানিয়ে দেয় তাদের জন্য। অনেকেই ভেবে ভুল করতেই পারেন, হয়তো আলাদা ভাবে পড়াশোনার জন্য এই বাড়ি। তবে তথ্য অন্য। তথ্য, পড়াশোনার জন্য নয়, ক্রুং উপজাতির লোকজন কিশোরী মেয়েদের কোনও বিচার ছাড়াই সম্পর্ক অন্বেষণ করার জন্য একটি ব্যক্তিগত জায়গা বানিয়ে দেন। নাম দেওয়া হয় ‘লাভ হাট’, বাংলায় বললে ‘ভালোবাসার কুটির’। এই ভালোবাসার ঘরগুলির উদ্দেশ্য কী? তরুণীদের তাদের পছন্দের ছেলেদের সেখানে রাত কাটানোর জন্য আমন্ত্রণ জানায়। বাইরের লোকদের কাছে এটি অবাক করার মতো শোনাতে পারে তবে, ক্রুংদের মধ্যে, এই ঐতিহ্য গভীরভাবে এক বিশ্বাসের জন্ম দেয় ।
এটি ওই বিশেষ প্রজাতির ঐতিহ্যের অংশ বলে জানা গিয়েছে। মনে করা হয়, এভাব নিজেদের পছন্দে, পরিবারের হস্তক্ষেপ ছাড়া প্রাণের মানুষ খুঁজে পাওয়ার কারণে সব পক্ষের মধ্যে পারস্পারিক সম্পর্ক, শ্রদ্ধা বজায় থাকে।
যদিও এই তথ্য সামনে আসতে অনেকেই বেশ নাক কুঁচকে বলছেন, এটি ঐতিহ্য নয়, এটি নাকি মূল্যবোধের অভাব। যদিও ওই প্রজাতির মত অন্য। তাদের কাছে মূল্যবোধের অভাব নয়, তারা বরং একটি ছকে বাঁধা জীবন বোধের জন্ম দেন মেয়েদের মধ্যে। তথ্য, সেখানকার মেয়েরা এই ঝুপড়িতে উন্মাদ পার্টি করে না। বরং, তারা চুপচাপ ছেলেদের কথা বলার, সংযোগ স্থাপনের জন্য আমন্ত্রণ জানায় এবং হ্যাঁ, যদি তারা এটি সম্পর্কে সঠিক মনে করে, তবে তারাও তার সঙ্গে রাত্রিবাস করে অনায়াসে।
ন্যাশনাল জিওগ্রাফিকের সঙ্গে কথা বলার সময়, এক ক্রুং তরুণী বিষয়টি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিয়েছেন। কী বলছে সে? বলছে, ‘যদি আমি কোনও ছেলের সঙ্গে আমি রাত্রিবাস করতে চাই, ভাবি, তাহলে আমি আগে তাকে বেশকিছু প্রশ্ন করব। যদি সে অলস প্রকৃতির হয় কিংবা কথা বলে আমার মনে হয় আমার মনের ভাবনার সঙ্গে খাপ খাচ্ছে না, তাহলে অবশ্যই আমি তাকে আমন্ত্রণ জানাব না।‘
বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, প্রেমের কুঁড়েঘরের ঐতিহ্য মেয়েদের কেবল তাদের যৌনতা অন্বেষণ করার ক্ষমতা দেয় না বরং তাদের সঙ্গীদের সম্পর্কে বিচার করার একটি শক্তিশালী ধারণা তৈরি করে। তারা পরিবারের কোনও চাপের ভিত্তিতে নয়, চরিত্রের ভিত্তিতে সম্ভাব্য জীবনসঙ্গী নির্বাচন করে। পরবর্তীকালে বিবাদের সম্ভাবনা কম থাকে সঙ্গীদের মধ্যে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?