বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৭ আগস্ট ২০২৫ ১৭ : ০৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের ঝুনঝুনু জেলায় হাড়-হিম কাণ্ড। ২ ও ৩ অগাস্ট, মাত্র দু'দিনে এক ব্যক্তি ২৫টিরও বেশি কুকুরকে গুলি করে হত্যা করেছে। যা জানাজানি হতেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত- ডুমরার বাসিন্দা শেওচাঁদ বাভারিয়া, গ্রামে রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি পথ-কুকুরদের দেখামাত্রই গুলি করেন। সেই ভয়াবহ দৃশ্যের ক্লিপ ভাইরাল হয়েছে। কুকুরপ্রেমীরা যা দেখে চরম আতঙ্কিত।
ভাইরাল ফুটেজে, রক্তাক্ত কুকুরদের মৃতদেহ গ্রামের রাস্তা এবং মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যাচ্ছে। যা গ্রামবাসী এবং পশুপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। দৃশ্যত আতঙ্কিত এবং প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়া কুকুরগুলি নৃশংস এক কাজের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল যা ওই অঞ্চলকে নাড়া দিয়েছে।
দুমরার বাসিন্দা, অভিযুক্ত শেওচাঁদ বাভারিয়া গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন, ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে যে, তিনি পথ-কুকুরদের প্রথমে তাড়া করছেন, পরে তাদের গুলি করে মারছে।
এছাড়াও ভিডিও ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে আসা দু'জন ব্যক্তি রাইফেল দিয়ে পথ-কুকুরদের তাড়া করে গুলি করছে, যার ফলে তাদের রক্তাক্ত দেহ গ্রামের রাস্তায় এবং মাঠে লুটিয়ে পড়ছে।
ফুটেজে আংশিকভাবে দেখা যাচ্ছে, একটি পৃথক মোটরসাইকেলে সওয়ারী তৃতীয় ব্যক্তি, দু'জনের পিছনে পিছনে দাঁড়িয়ে ঘটনাটি রেকর্ড করছে। এই ব্যক্তি অপরাধে জড়িত কিনা, তা খতিয়ে দেকছে কর্তৃপক্ষ।
[VIEWER DISCRETION ADVISED]
— Harsh Trivedi (@harshtrivediii) August 7, 2025
Over 25 stray dogs were shot dead during broad daylight on August 2nd & 3rd in Kumawas village of Rajasthan's Jhunjhunu district. An FIR has been lodged against accused identified as Shyochand Bawariya but he is yet to be arrested. @PetaIndia pic.twitter.com/slYhSWUt8Y
পুলিশ সুপার ব্রিজেশ জ্যোতি উপাধ্যায় নিশ্চিত করেছেন যে, ভিডিও-টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ৪ অগাস্ট তদন্ত শুরু করা হয়। বাভারিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং অস্ত্র আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকলেও, পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করছে। এবং ভিডিও-তে ধরা পড়া অন্যান্য স্থানীয়রাও যুক্ত রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
"কুমাওয়াস গ্রামে কুকুরের উপর গুলি চালানোর ভিডিও-টি সম্পর্কে আমরা অবগত। বিষয়টি তদন্তের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ করা হয়েছে।" বলেছেন পুলিশ সুপার ব্রিজেশ জ্যোতি উপাধ্যায়।
পশুপ্রেমী এবং গ্রামবাসীরা এই নৃশংস কাজের তীব্র নিন্দা জানিয়েছেন এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। পুলিশ দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। এলাকার কিছু সচেতন ব্যক্তি কেন্দ্রীয় সরকার এবং এর উচ্চপদস্থ কর্মকর্তা এবং মন্ত্রীদেরও এই পুরো বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?