শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৭ আগস্ট ২০২৫ ১৬ : ৫৯Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন তরুণ মহিলাদের একা ভ্রমণের প্রবণতা ক্রমে বেড়েই চলেছে। স্বাধীনতা ও আত্মনির্ভরতার প্রতীক হিসেবে অনেক তরুণী একাই নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু পাশাপাশি এর সঙ্গে বাড়ছে এমন কিছু ঘটনা, যা এই সাহসী যাত্রাকে অত্যন্ত ভয়ঙ্কর করে তুলছে। সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে এসেছে, যা এক তরুণী পর্যটক ন্যাটালির জীবনে এক ভয়াবহ অভিজ্ঞতার সৃষ্টি করেছে। এই ঘটনার পর থেকে অনেকেই একা ভ্রমণে নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে, থাইল্যান্ডের বাসিন্দা ন্যাটালি গত মার্চ মাসে একা ভ্রমণে জাপানে যান। গোটা সফর অত্যন্ত সুন্দর ও আনন্দময় ছিল। কিন্তু আচমকা এরপরই ঘটে বিপত্তি। জানা গিয়েছে এরপর তিনি একটি হোটেলে চেক-ইন করতেই ঘটনায় অন্য মোড় নেয়। স্থানীয় সময় অনুযায়ী, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তিনি হোটেলে পৌঁছান। এরপর ক্লান্ত হয়ে নিজের কক্ষে বিশ্রাম নিতে যান। কিন্তু কক্ষে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই একটি অস্বাভাবিক গন্ধ পান তরুণী। শুরুতে তিনি ভেবেছিলেন এটি বিছানার চাদর থেকে আসছে। কিন্তু তাঁর অন্তর্দৃষ্টি কিছু একটা অস্বাভাবিক ইঙ্গিত দিচ্ছিল। তাই তিনি হোটেল রুম ভালোভাবে পরীক্ষা করতে শুরু করেন।
গন্ধের উৎস খুঁজতে খুঁজতে তিনি বিছানার নিচে তাকান এবং যা দেখেন, তা তাঁর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তে পরিণত হয়। বিছানার নিচে লুকিয়ে ছিল এক অজ্ঞাত ব্যক্তি।
ঘটনাটি এতটাই আতঙ্কের ছিল যে, ন্যাটালি সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন। তাঁর চিৎকার শুনে সেই ব্যক্তি আতঙ্কিত হয়ে বিছানার নিচ থেকে বের হয়ে দ্রুত রুম থেকে পালিয়ে যায়। হোটেলের সিসিটিভিতে এই ঘটনার কোনও রেকর্ড ছিল না। এমনকি আশেপাশের কর্মীরাও কিছু টের পাননি। পরে জানা যায়, ওই হোটেলটিতে ঘটনার সময় আশেপাশে কোনও নজরদারি ক্যামেরা ছিল না। একমাত্র প্রমাণ হিসেবে পাওয়া যায় ওই ব্যক্তির ফেলে যাওয়া একটি চার্জার ও পাওয়ার ব্যাংক।
ঘটনার পরপরই ন্যাটালি হোটেল ম্যানেজমেন্ট এবং স্থানীয় পুলিশকে পুরো বিষয়টি জানান। কিন্তু পর্যাপ্ত প্রমাণ না থাকায় এবং কোনও ভিডিও ফুটেজ না পাওয়ায় অপরাধীকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি, এমনটাই অনুমান করা হয়েছে। ভয়ে কাঁপতে কাঁপতে ন্যাটালি হোটেলটি ছেড়ে দেন। বদলে অন্য একটি হোটেলে গিয়ে ওঠেন।
এই ঘটনার মানসিক অভিঘাত এতটাই প্রবল ছিল যে, এরপর থেকে তিনি আর কোনও হোটেল রুমে নিজেকে পুরোপুরি নিরাপদ মনে করতে পারেন না। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, হোটেলটির কাছ থেকে তিনি মানসিক ক্ষতিপূরণ চাইলেও কোম্পানির নীতির অজুহাতে তা ফিরিয়ে দেওয়া হয়।
পরবর্তীতে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেন। যেন অন্য মহিলা পর্যটকরা বাইরে বেড়াতে গেলে সচেতন থাকেন। তিনি সকলকে অনুরোধ করেন, হোটেল রুমে প্রবেশের পর ভালোভাবে পুরো ঘর পরিদর্শন করতে-বিশেষ করে বিছানার নিচে, আয়নার পেছনে, আলমারির ভেতর এবং গোপন ক্যামেরার সম্ভাব্য স্থানগুলোতে নজর দিতে।
আরও পড়ুনঃ দর্শকের মুখেই প্রস্রাব আরেক পর্যটকের! লোনাভালার বাধে ভাইরাল অশোভন কাণ্ড!...
এই ঘটনার জেরে একা ভ্রমণকারী মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা উস্কে দিয়েছে। বিশেষ করে বাজেট হোটেলগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে পর্যাপ্ত নজরদারি কিংবা পর্যবেক্ষণ ব্যবস্থা নেই। এতে বোঝা যাচ্ছে, স্বাধীনতা ও অভিযানের পথে পা বাড়ানোর আগে মহিলাদের এখনও অনেক বেশি সচেতন এবং প্রস্তুত থাকার প্রয়োজন রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?