বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | টাকা তুলতে ব্যাঙ্কে ঢুকেই ক্যাশিয়ারের সামনে ঝুঁকলেন মহিলা, তারপর যা দেখা গেল, মূর্ছা গেল ক্যাশিয়ার! দাবানলের মতো ছড়াচ্ছে সেই ভিডিও

SG | ০৭ আগস্ট ২০২৫ ১৬ : ৩০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:  এক নিছক ভাষাগত বিভ্রান্তি—কিন্তু ইন্টারনেটে সে ভুল হয়ে উঠেছে হাস্যরসের খনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে এক মহিলার ব্যাঙ্ক ফর্ম পূরণের সময় করা একটি সরল ভুল নিয়ে সৃষ্টি হয়েছে জোর চর্চা। ঘটনাটি ঘটে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-র এক শাখায়। সেখানে সঙ্গীতা নামক এক মহিলা ব্যাঙ্কের স্লিপ পূরণ করতে গিয়ে ‘Amount’ অর্থাৎ হিন্দিতে  ‘রাশি’ লেখার জায়গায় নিজের রাশিচক্র বা জ্যোতিষশাস্ত্রীয় রাশি—Libra (তুলা) লিখে বসেন! বিষয়টি ঘটে ১৮ জুন, এবং পুরো ঘটনা একটি ভিডিওর মাধ্যমে সামনে আসে, যেটি পোস্ট করেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী @SmartPrem19। ভিডিওটি ২০ জুন পোস্ট হতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে এবং এখন পর্যন্ত ৩.৪৮ লক্ষ মানুষ দেখে ফেলেছেন, লাইক করেছেন প্রায় ১,৪০০ জন, মন্তব্যও করেছেন অনেকে।

জানা গেছে, ব্যাংকে ঢোকার পর ক্যাশিয়ার তাকে একটা কলম দিয়ে ফর্ম ফিলাপ করতে বলেন। ওই মহিলা তখন ক্যাশিয়ারের ডেস্কে নিচু হয়ে ঝুঁকে ব্যাঙ্কের টাকা তোলার  স্লিপে ইংরেজিতে ‘Amount’ শব্দটির হিন্দি অনুবাদ লেখা ছিল ‘Rashi’। আর এখানেই শুরু বিভ্রান্তি। ‘Rashi’ শব্দটি হিন্দিতে অর্থ হয় দু’রকম—একদিকে এটি অর্থ বোঝায় (যেমন টাকা-পয়সার পরিমাণ), অন্যদিকে এটি জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত শব্দ, অর্থাৎ রাশিচক্র। সঙ্গীতা সম্ভবত পরের অর্থটাই বুঝে নিয়েছিলেন। তাই ২০০০ টাকা তোলার  কথা থাকলেও, ‘রাশি’ কলামে তিনি লিখে ফেলেন ‘Libra’।

আরও পড়ুন: মুখ মিলনে লুকিয়ে ছিল মৃত্যুর বীজ! রতির রসে ঘাতক ক্যান্সারে আক্রান্ত প্রাক্তন সেনা কর্মকর্তা

ব্যাঙ্কের কর্মীরা বিষয়টি দেখে প্রথমে হতবাক হন, পরে গোটা ঘটনা রসিকতার চোখে নেন। এই স্লিপের ছবি এবং ভিডিও মুহূর্তে পৌঁছে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে—“Bank waale sadme mein (ব্যাঙ্কের কর্মীরা অজ্ঞান)।” নেটিজেনদের মন্তব্যে ঝরে পড়ে রসবোধ ও কৌতুক। একজন লিখেছেন—“Libra sign is from R, S is from Aquarius sign. এটা ইচ্ছাকৃত করা হয়েছে যেন ব্যাঙ্কে কেউ সাহায্য করে। আজকাল অশিক্ষিত লোকেরাও মোবাইল ব্যবহার করছে। তারা শিক্ষিতদের থেকেও চালাক ।” আরেকজন লিখেছেন—“ব্যাঙ্কের ভাষা সাধারণ মানুষের জন্য খুব জটিল। ‘রাশি’ শব্দটা দুই অর্থে ব্যবহৃত হয়, তাই এমন ভুল হতেই পারে।” তবে কিছু নেটিজেন প্রশ্ন তুলেছেন ভিডিওটির সত্যতা নিয়ে। অনেকেই একে সাজানো বলেও দাবি করছেন।

এটাই প্রথম নয়। এর আগে একই ধরনের ঘটনা ঘটে ইন্ডিয়ান ব্যাংক-এ। সেখানেও এক মহিলা নিজের রাশিচক্রের নাম Libra লিখে ফেলেন ‘Amount’ কলামে। সেই স্লিপটি ছিল ১২ এপ্রিল তারিখের এবং ব্যাংক সেই জমা গ্রহণও করে। এই ঘটনাগুলি যেমন হাসির খোরাক জুগিয়েছে, তেমনি ব্যাঙ্কিং ভাষার দুর্বোধ্যতা, সাধারণ মানুষের আর্থিক প্রতিষ্ঠানগুলির প্রতি অস্বস্তি এবং শিক্ষার অভাবকে নতুন করে সামনে এনেছে।
 একটি শব্দ, একটি ভাষাগত দ্ব্যর্থতা কত বড় ভুল তৈরি করতে পারে—সঙ্গীতার ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ। তবে এও ঠিক, এই সরল ভুল আমাদের মনে করিয়ে দেয়, ডিজিটাল ও আর্থিক সাক্ষরতা আজও অনেক মানুষের নাগালের বাইরে। তবে রাশি লিখে রাশি হাসির খোরাক—এমন ঘটনা হয়তো কেবল ভারতে সম্ভব!

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া