বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গরুর জন্য ৪০, অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে বরাদ্দ সর্বোচ্চ ১২ টাকা! বিজেপির মধ্যপ্রদেশে পুষ্টি বাজেটের শোচনীয় হাল

রজিত দাস | ০৭ আগস্ট ২০২৫ ১৬ : ২৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশ সরকারের কাছে কি শিশুদের থেকে গরুর কদর বেশি? পুষ্টির জন্য বরাদ্দের সরকারি পরসংখ্যান অন্তত তেমনই ইঙ্গিত দেয়। রাজ্য বিধানসভায় উপস্থাপিত সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, অপুষ্টি এবং তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য প্রতিদিন বরাদ্দ যথাক্রমে মাত্র ৮ টাকা এবং ১২ টাকা। কিন্তু প্রতিদিন গরুর খাবারের জন্য বরাদ্দ ৪০ টাকা। পুষ্টি ব্যয়ের এই হালের দরুন মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে নিশানা করেছে বিরোধীরা।

কংগ্রেস বিধায়ক বিক্রান্ত ভুরিয়ার উত্থাপিত এক প্রশ্নের জবাবে, মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের তরফে বিধানসভায় দৈনিক ভাতার পরিসংখ্যান প্রকাশ করা হয়। সরকারি তথ্য অনুসারে, মধ্যপ্রদেশে ১.৩৬ লক্ষ শিশু বর্তমানে অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে ২৯,৮৩০ জনকে তীব্র অপুষ্টিতে ভুগছে এবং ১.০৬ লক্ষকে মাঝারি অপুষ্টিতে ভুগছে। রাজ্যের অপুষ্টির হার ৭.৭৯ শতাংশ, যা জাতীয় গড়ে ৫.৪০ শতাংশের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

বিধানসভায় কংগ্রেস বিধায়ক ভূরিয়া বলেন, “সরকার অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য প্রতিদিন ৮ থেকে ১২ টাকা খরচ করছে, কিন্তু প্রতিদিন গরুর খাবারের জন্য ৪০ টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারি আমলারা এক একটা সভায় হাজার হাজার টাকা করে খাবার এবং শুকনো ফলের জন্য খরচ করেন, কিন্তু অপুষ্টিতে ভোগা হাড় গিলগিলে শিশুদের খাওয়ানোর জন্য মাত্র ১২ টাকা পাওয়া যায়!” কংগ্রেস দল মধ্যপ্রদেশের পুষ্টি বাজেটকে অপর্যাপ্ত বলে সমালোচনা করেছে এবং প্রশ্ন তুলেছে যে এত কম তহবিল দিয়ে কীভাবে অপুষ্টি নির্মূল করা যেতে পারে?

আরও পড়ুন-  ভারতে আসছেন পুতিন, শুল্কযুদ্ধের আহবে মস্কো-দিল্লি আরও কাছাকাছি, ট্রাম্পকে বার্তা কৌশলী রাশিয়ার?

শিওপুর, ধর, খারগোন, বারওয়ানি, ছিন্দওয়ারা এবং বালাঘাটের মতো উপজাতি-অধ্যুষিত জেলাগুলির পরিস্থিতি বেশ উদ্বেগজনক। বেশ কয়েকটি জেলায়, প্রতিবেদন অনুসারে, প্রতি চার শিশুর মধ্যে একজন মারাত্মক অপুষ্টিতে ভোগে।

শিওপুরের এক বছর বয়সী কার্তিককে তার ঠাকুমা পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে (এনআরসি) নিয়ে এসেছিলেন। কার্তিক তিনি গুরুতরভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন। কার্তিকের চেহারা খুবই দুর্বল। দেখলে মনে হবে, ত্বকের নীচে হাড় দৃশ্যমান, যা অবস্থার গন্ভীরতাকে তুলে ধরে। একইভাবে, ভিখাপুর গ্রামের ছয় মাস বয়সী যমজ গৌরব এবং সৌরভকেও তীব্র অপুষ্টির কারণে এনআরসিতে ভর্তি করা হয়েছে।

ঘাটতির কথা স্বীকার করে মধ্যপ্রদেশের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী নির্মলা ভুরিয়া স্বীকার করেছেন যে, অপুষ্টি থেকে দুর্বলতে বের করে আনতে যা বরাদ্দ রয়েছে বর্তমান তা অপর্যাপ্ত। তিনি বলেন, "আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত তহবিলের অনুরোধ করেছি। অন্যান্য রাজ্যগুলিও পুষ্টি ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া