বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ০৭ আগস্ট ২০২৫ ১৬ : ০৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আরও ঢেলে সাজানো হবে ভারতীয় সেনাবাহিনীকে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবিষয়ে জানান মোট ৬৭ হাজার কোটি টাকা খরচ করা হবে। সেখানে ভারতের তিন সেনাবাহিনীর খাতই খরচ করা হবে বলেই খবর মিলেছে।
ডিএসি এবিষয়ে সমস্ত কাজ করছে। তারা জানিয়ে দিয়েছে ভারতীয় সেনাকে আরও দৃঢ়ভাবে তৈরি করা হবে। এজন্য যে টাকার দরকার সেটি খরচ করা হবে। এই দলের প্রধান হিসেবে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন ভারত নিজের সেনাবাহিনীকে আরও ঢেলে সাজাবে। ফলে সেখানে ভারতীয় সেনাবাহিনীতে ব্রক্ষ্মসের মতো আরও শক্তিশালী অস্ত্র যোগ করা হবে। চেষ্টা করা হচ্ছে এই সমস্ত কাজ যাতে দেশীয় পদ্ধতিতে তৈরি করা যায়। সেনাবাহিনীর ডিফেন্স মিসাইল সিস্টেম যাতে আরও জোরালো হয় সেদিকে বিশেষভাবে দেখা হবে।
আরও পড়ুন: অবসরে পেতে পারেন ৯ কোটি টাকা, মাসে গুনতে হবে কত?
ভারতীয় বিমান বাহিনীকে বিশেষভাবে তৈরি করা হবে। এজন্য যে টাকা দরকার হবে সেটাই খরচ করা হবে। ভারতীয় বিমান বাহিনী যাতে প্রতিপক্ষের সমস্ত ধরণের আঘাতকে নাস্তানাবুদ করতে পারে সেদিকে দেখা হবে। ভারতীয় বিমান বাহিনীতে সক্ষম এবং স্পাইডারের মতো আধুনিক ব্যবস্থা তৈরি করা হবে। ফলে সেখানে গোটা ব্যবস্থাকে আরও সঠিকভাবে তৈরি করা হবে।
অপারেশন সিঁদুরের পর থেকে প্রতিরক্ষা খাতে অনেক বেশি কাজ করার দিকে ঝুঁকেছে ভারত। সেদিক থেকে দেখতে হলে ভারতের এই পদক্ষেপ প্রতিবেশী দেশগুলির কাছে বাড়তি মাথাব্যাথা হবে। ভারতের ওপর হামলা করার আগে প্রতিটি দেশ আগে থেকে ভাববে। ভারত যে আগামীদিনে যেকোনও হামলার যোগ্য জবাব দিতে তৈরি সেটা আগে থেকেই সকলে অনুমান করতে পারছে।

মাঝারি পাল্লার ক্ষেপনাস্ত্রের পাশাপাশি ভারত এবার থেকে দূরপাল্লার ক্ষেপনাস্ত্র তৈরিতে জোর দেবে। ফলে সেখান থেকে ভারতের শত্রুপক্ষ সহজে হামলার কথা চিন্তা করবে না। এই সমগ্র কাজটি অতি দ্রুত করা হবে। এছাড়া ভারতীয় বিমানবাহিনীতে বেশ কয়েকটি ফাইটার জেট নিয়ে আসা হবে।
প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে এই নতুন বিষয়গুলি ভারতীয় সেনাবাহিনীতে সামিল হলে সেখানে বাহিনীর ক্ষমতা আরও বাড়বে। এই তালিকায় সবার আগে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা কুইক রিঅ্যাকশন মিসাইল। এটা ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সীমান্তে বাড়তি সহায়তা করবে।
পাশাপাশি নৌবাহিনীতেও বেশ কয়েকটি নতুন সরঞ্জাম কেনা হবে। যার ফলে ভারতীয় নৌবাহিনী অনেক বেশি কার্যকরী হবে। তবে আধুনিক নানা প্রযুক্তির দিকে জোর দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। বিপক্ষকে যাকে চোখের নিমিষে নাস্তানাবুদ করে দেওয়া যায় সেজন্যেই এই ব্যবস্থা করা হবে।
অপারেশন সিঁদুরে গোটা বিশ্ববাসী ভারতের শক্তি দেখেছে। ভারতের আকাশ মিসাইল সিস্টেম দেখে অনেকের চোখ কপালে উঠে গিয়েছে। এমনকি চিনে তৈরি পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে নিমেষে কাবু করেছে ভারতের মিসাইল। এছাড়া ব্রাক্ষ্মস মিসাইলের জেরে একেবারে হিমসিম খেয়েছে পাকিস্তান। তাই এবার বাড়তি অর্থ বরাদ্দ করে সেনাকে আরও শক্তিশালী করার দিকেই জোর দিয়েছে ভারত।
পাকিস্তান অপারেশন সিঁদুরের পর ভারতের শক্তি বুঝেছে। তবে তারা জঙ্গিদের মদত করা থেকে পিছিয়ে আসেনি। তবে ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যদি ফের ভারতের মাটিতে জঙ্গি হামলা হয় তাহলে ফের উচিত শিক্ষা পাবে পাকিস্তান।

নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?