শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রেমের প্রতীক বলেই কি যমুনার জল ছুঁতে পারে না তাজমহল? ‘পত্নী, প্রেম অউর আগ্রা’-র পরতে পরতে রহস্য, সত্যিটা জানলে চমকে যাবেন আপনিও

রিয়া পাত্র | ০৭ আগস্ট ২০২৫ ১৫ : ১৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: প্রায় দু’ দশকের পরিশ্রমে গড়ে উঠেছিল প্রেমের প্রতীক। যার সৌন্দর্য মুগ্ধ করে গোটা বিশ্বকে। কিন্তু এই স্থাপত্যের এমন একটি দিক রয়েছে, যা নিয়ে রহস্য যুগ যুগ ধরে। প্রশ্ন কী? প্রশ্ন, যমুনার জলোচ্ছ্বাস, প্রবল বিক্রম জেনেও কেন শাহজাহান দিল্লির আগ্রাকেই বেছে নিয়েছিলেন গোটা দেশের মধ্যে তাজমহল তৈরির জন্য? যমুনা সংলগ্ন বহু জায়গা যখন দিনে দিনে ক্ষতির কবলে, কেন তাজমহল ছুঁতে পারে না? যমুনার এত কাছে থাকা সত্ত্বেও স্মৃতিস্তম্ভটি কীভাবে অক্ষত রয়ে গেছে?


এই প্রসঙ্গে একেবারে শুরুতেই উল্লেখ করা যাক, স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশে তাক লাগিয়ে দেওয়া যে স্থাপত্য তৈরি করতে চেয়েছিলেন শাহজাহান, তার নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৩২ সালে। প্রায় দু’ দশক পেরতিয়ে কাজ শেষ হয় যখন, সময় এগিয়ে ক্যালেন্ডারে তখন ১৬৫৩। তথ্য, দীর্ঘ সময়কালে প্রায় ২০ হাজারেরও বেশি শ্রমিক, কারিগর, স্থপতি জড়িয়ে ছিলেন বিশ্বের অন্যতম আশ্চর্য স্থপতি তৈরিতে। 

আরও পড়ুন: ‘না জেনে ফর্ম ফিল-আপ করবেন না’, রাজ্যবাসীকে ‘ডবল ইঞ্জিন সরকারের চালাকি’ বোঝালেন মমতা, রাজনীতি সরিয়ে আওড়ালেন আবেগের রবীন্দ্রনাথ-নজরুল


ঐতিহাসিকদের মতে, শাহজাহান ইচ্ছাকৃতভাবে আগ্রায় যমুনার তীরে তাজমহল নির্মাণের জন্য একটি স্থান বেছে নিয়েছিলেন, কারণ যমুনা নদীর বাঁক তাজমহলকে বন্যা বা ভাঙন থেকে রক্ষা করে। পরবর্তীতে শাহজাহান তাঁর রাজধানী পরিবর্তন করে আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন, কিন্তু তাজমহল আগ্রাতেই রয়ে যায়। তাহমহল আজও বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে একটি হিসাবে গণ্য হয়।

কিন্তু যমুনার ফুঁসে ওঠা ভয়াবহ রূপের কথা জেনেও বিচক্ষণ শাহজাহান কেন আগ্রাকেই বেছে নিয়েছিলেন সারাজীবনের ভালবাসার প্রতীক তৈরির জন্য। কারণ কি কেবল আগ্রা সেই সময় রাজধানী ছিল বলে? তথ্য, সেটাই একমাত্র কারণ ছিল না। তাহলে কারণ কী? গবেষকরা বলছেন, এর পিছনে আরও কারণ ছিল একাধিক। 

সেগুলি কী? তথ্য, শাহজাহানের দরবার আগ্রা হওয়ার কারণে সেখানে সেই সময়ে ছিল এবং দক্ষ শ্রমিক এবং কাঁচামালের সহজলভ্যতা ছিল অন্যতম বড় কারণ।  এই প্রসঙ্গে ইতিহাসের আরও একটি তথ্যকে জোর দেন বিশেষজ্ঞরা। তা হল- শাহজাহানের জীবনের শেষ সময় এবং তাঁর অবস্থান। শাহজাহান পুত্র ওউরঙ্গজেব তাঁর জীবনের শেষ বছরগুলিতে আগ্রা দুর্গের ভিতরে মুসাম্মান বুর্জে বন্দি ছিলেন। সেখান থেকেই সরাসরি দেখা যেত তাজমহল। কথিত আছে যে ,তিনি তাঁর স্ত্রীর সম্মানে নির্মিত স্মৃতিস্তম্ভটি দেখতে দেখতেই মারা যান। তবে তৈরির জন্য ওই জায়গাকেই বেছে নেওয়ার কারণ, ওই নির্দিষ্ট অঞ্চলে যমুনার প্রবাহের গতি যা, তা সহজে ওই বিশাল স্থাপত্যকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না বলেই মনে করেছিলেন তাঁরা। 

অর্থাৎ, মূল কারণ, তাজমহলের প্রাকৃতিক ভৌগোলিক অবস্থান। ঐতিহাসিক এবং বিশেষজ্ঞরা মনে করেন করেন যে, শাহজাহান ইচ্ছাকৃতভাবে নদীর একটি নির্দিষ্ট বাঁক বরাবর একটি স্থান বেছে নিয়েছিলেন। এই বাঁক প্রবাহিত জলের সরাসরি প্রভাব কমাতে সাহায্য করে এবং নদীর তীরকে ক্ষয় থেকে রক্ষা করে।

তাজমহলটি একটি উঁচু লাল বেলেপাথরের প্ল্যাটফর্মের উপর নির্মিত। যা সাদা মার্বেলে মোড়া সমাধিস্থলটিকে স্বাভাবিক জলস্তর থেকে অনেক উপরে তুলে রেখেছে। নদীর প্রাকৃতিক বক্ররেখার সঙ্গে এই উচ্চতা স্থাপত্যকে ক্ষতি থেকে আগলে রেখেছে। 

ফরাসি পর্যটক জঁ-ব্যাপটিস্ট ট্যাভার্নিয়ারের সময়কাল থেকে আরও একটি তথ্য সামনে আসে। তা হল- শাহজাহান দ্বিতীয় তাজমহল নির্মাণের ইচ্ছা পোষণ করেছিলেন, এটি কালো মার্বেল পাথরের তৈরি, সাদা সমাধির ঠিক বিপরীতে, যমুনা নদীর ওপারে মেহতাব বাগের স্থানে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া