বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | প্রায়ই শরীরের এই সব অঙ্গে ব্যথা হয়? কোলেস্টেরল বাড়ার লক্ষণ নয় তো! নীরব ঘাতককে ঠেকাতে কখন সতর্ক হবেন?

সোমা মজুমদার | ০৭ আগস্ট ২০২৫ ১৫ : ১০Soma Majumder

আধুনিক জীবনযাত্রায় অল্প বয়সেই শরীরে বাসা বাঁধছে জটিল রোগ। নেপথ্যে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাব, অতিরিক্ত দুশ্চিন্তা সহ বিভিন্ন কারণ। কয়েক বছর আগেও কমবয়সিদের মধ্যে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সমস্যা দেখা যেত না। কিন্ত ইদানীং বয়স ৪০ পার হতে না হতেই কোলেস্টেরলের কারণে চিন্তার ভাঁজ পড়ছে কপালে। আসলে ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা বাড়লে রক্তে ভাসতে থাকা চটচটে পদার্থগুলি একটা সময়ে ধমনীর গায়ে আটকে যায়। ফলে শরীরে রক্ত চলাচল করতে বাধা পাওয়ায় নানা সমস্যা শুরু হয়। এককথায় শরীরের-স্বাস্থ্যের সঙ্গে রক্তে কোলেস্টেরলের মাত্রার গভীর সম্পর্ক রয়েছে। উচ্চ মাত্রার কোলেস্টেরল হার্ট অ্যাটাক, স্ট্রোক ও অন্যান্য হৃদ্‌রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। 

শরীরে কোলেস্টেরল বাড়তে থাকলে কিছু নির্দিষ্ট অংশে ব্যথা বা অস্বস্তি দেখা দেয়। যা অধিকাংশ মানুষই অবহেলা করে থাকেন। চিকিৎসকদের মতে, এই ধরনের কিছু লক্ষণ খুব সাধারণ মনে হলেও তা উচ্চ কোলেস্টেরলের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হতে পারে। যা শনাক্ত করে চিকিৎসা শুরু করলে বিপদ এড়ানো সম্ভব। সেক্ষেত্রে কোনও কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন? জেনে নিন- 

আরও পড়ুনঃ অতিরিক্ত হলুদ খাওয়ার অভ্যাস? নিঃশব্দে ঝাঁঝরা হয়ে যাচ্ছে না তো শরীর! জানেন ঘনিয়ে আসতে পারে কোন চরম বিপদ?

•    পায়ে ব্যথা বা হাঁটতে সমস্যাঃ রক্তনালিতে কোলেস্টেরল জমে গেলে পায়ে রক্ত চলাচল ব্যাহত হয়। একে বলে পেরিফেরাল আর্টারি ডিজিজ (পিএডি) এর ফলে হাঁটার সময় পায়ে টান বা ব্যথা অনুভব হতে পারে। দীর্ঘক্ষণ হাঁটার পর পায়ে যন্ত্রণা হওয়া এবং বিশ্রাম নিলে তা সেরে যাওয়া পিএডি-এর অন্যতম লক্ষণ।

•    রাতে পায়ে খিঁচুনি বা টানঃ রাতে শোওয়ার সময় পায়ে হঠাৎ টান লাগা বা খিঁচুনি হওয়া, বিশেষ করে পায়ের তালু বা পেশিতে এমন হলে সেটিও কোলেস্টেরলজনিত রক্তনালী সংকোচনের কারণে হতে পারে। এক্ষেত্রে পা ঝুলিয়ে রাখলে রক্ত প্রবাহ কিছুটা স্বাভাবিক হয় বলে খানিকটা স্বস্তি পাওয়া যায়। 

•    পায়ে চিনচিনে ব্যথাঃ মাঝে মাঝেই কি পায়ে চিনচিনে ব্যথা শুরু হয়? পা এবং পায়ের পাতা অবশ হয়ে যায়? পায়ের রক্তনালিতে কোলেস্টেরল জমা হওয়ার কারণেও এমনটা হতে পারে। পায়ে চিনচিনে ব্যথাও হতে পারে। বিশেষ করে রাতে ঘুমোনোর সময় এমনটা বেশি হয়।

•    বুকে ব্যথা বা চাপঃ বুকে ব্যথা বা চাপ অনুভব করা কোলেস্টেরলের একটি প্রধান এবং গুরুতর লক্ষণ। আসলে হৃদযন্ত্রের ধমনীতে কোলেস্টেরল জমা হওয়ার ফলে বুকে চাপ পড়ে, যা জ্বালাপোড়া বা টানটান অনুভূতি হয়। এই ধরনের লক্ষণগুলো হার্ট অ্যাটাক বা করোনারি ধমনী রোগ (সিএডি) এর হতে পারে।

•    ঘাড়, চোয়াল বা কাঁধে ব্যথাঃ কোলেস্টেরল বৃদ্ধি পেলে ঘাড়ের চারপাশে ব্যথা হতে পারে। আসলে কোলেস্টেরল বাড়লে পুরো শরীরের রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হতে শুরু করে, যার ফলে ঘাড়ের চারপাশে বা চোয়াল এবং কাঁধে অস্বাভাবিক ব্যথা অনুভূত হয়। যা অনেক সময়ে টান বা পেশী ব্যথার মতো অনুভূত হয়। 

•    পায়ে ঠান্ডা ভাব বা অসাড়তাঃ একটি বা দুটি পায়ে হঠাৎ ঠান্ডা অনুভব করলে তা পায়ের রক্তপ্রবাহ কমে যাওয়ার ফল হতে পারে। এমন অবস্থায় ত্বকেও ফ্যাকাসে বা নীলচে হয়ে যাওয়ার মতো রঙের পরিবর্তন দেখা যেতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া