বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দর্শকের মুখেই প্রস্রাব আরেক পর্যটকের! লোনাভালার বাধে ভাইরাল অশোভন কাণ্ড!

আর্যা ঘটক | ০৭ আগস্ট ২০২৫ ১৫ : ০৩Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভলা। এখানকার ভুষি ড্যামে এক মারাত্মক অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ড্যামের কাছে আবদ্ধ জলাশয়ে সাঁতার কাটছেন, আর ঠিক তার পাশেই অন্য একজন প্রকাশ্যে সেই জলে মূত্রত্যাগ করছেন। ঘটনাটি নেটমাধ্যমে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ভুষি ড্যাম বর্ষাকালে বহু পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। এখানে জলের ধারা, সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়া বৃষ্টির জল ও মনোরম দৃশ্য সাধারণত মানুষকে এক অপূর্ব শান্তিপূর্ণ অভিজ্ঞতা দেয়। কিন্তু আচমকা এই ভিডিও প্রকাশের পর থেকেই অনেকেই এখন এমন উন্মুক্ত জলাধারে যাওয়ার বিষয়ে ভাবতে বাধ্য হচ্ছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ড্যামের সিঁড়ির কাছাকাছি সরু একটি স্রোত বয়ে যাচ্ছে। সেখানে এক ব্যক্তি আনন্দে সাঁতার কাটছেন। ক্যামেরা সামান্য ঘুরতেই চোখ কপালে সবার৷ একই ফ্রেমে আরেকজন প্রবেশ করেন যিনি প্রকাশ্যে ওই একই জলে মূত্রত্যাগ করছেন। ভিডিও ধারণকারী ব্যক্তি এই দৃশ্য দেখে সাঁতার কাটতে থাকা ব্যক্তিকে সতর্ক করে দেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায়  শেয়ার করা হয় এই ক্যাপশন দিয়ে, 'সামান্যও মানবিক বোধ নেই! একজন স্নান করছেন, অন্যজন সেই জলে প্রস্রাব করছেন। এই কারণেই আমি আর সুইমিং পুল বা এমন প্রাকৃতিক জলধারায় যাওয়া বন্ধ করে দিয়েছি।'

ভাইরাল হওয়া এই ভিডিও ইতিমধ্যেই ৬ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। একইসঙ্গে প্রচুর মন্তব্য এসেছে। অনেকেই একাধারে অবাক ও হতাশ হয়েছেন এই ধরণের ঘৃণ্য আচরণ দেখে। একজন মন্তব্য করেছেন, 'নাগরিক সচেতনতা অবিশ্বাস্যভাবে নিম্নস্তরে নেমে গিয়েছে।' আরেকজন লিখেছেন, 'এমন ঘটনা বহুবার দেখেছি, যেখানে পাবলিক টয়লেটের নোংরা জল এমন ঝর্না বা নদীতে ফেলা হয়। বাইরের কোনও জলাধার কখনওই পুরোপুরি বিশ্বাস করা যায় না, যতই পরিষ্কার দেখাক না কেন।'

সূত্রে জানা গিয়েছে ঘটনাটি অন্যান্য পর্যটকদের উপস্থিতিতেই ঘটেছে। এর জেরে আরও সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ লিখেছেন, 'মানুষজন, বিশেষ করে মহিলারা সামনে দিয়ে যাচ্ছিলেন, তখনও এমন কাজ!' আরেকজন বলেছেন, 'ঘৃণ্য! একেবারেই গ্রহণযোগ্য নয়।'

আরও পড়ুনঃ ভয়াবহ হড়পা বানের তাণ্ডব উত্তরকাশীতে! নিখোঁজ শ'য়ে শ'য়ে মানুষ, চলছে উদ্ধারকাজ 

আরও একজন ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, 'এই দেশ ছেড়ে চলে যাওয়ার এটাও একটা কারণ।' অপর এক ব্যক্তি মন্তব্য করেছেন,'এই একই নোংরা আচরণ তারা বিদেশেও নিয়ে যায়, আর যখন সেসব দেশের নাগরিকরা আপত্তি তোলে, তখন ‘বর্ণবিদ্বেষ’ বলে চিৎকার করে। এটা শুধু বিদেশে নিয়ে যাওয়ার বিষয় নয়। এই ডিজিটাল যুগে এইসব ভিডিও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে।'

এর আগেও মার্চ মাসে পুনের এক ট্রাফিক জংশনে বিএমডব্লিউ গাড়ি থেকে নেমে এক ব্যক্তি প্রকাশ্যে প্রস্রাব করেছিলেন। সেটিও ভিডিও আকারে ভাইরাল হয় এবং তাঁকে এই ঘটনার জেরে গ্রেপ্তার করা হয় পাশের সাতারা জেলায়। জানা গিয়েছে, পরে ওই ব্যক্তি প্রকাশ্যে ক্ষমা চেয়ে একটি ভিডিও প্রকাশ করেন এবং বলেন, তিনি নিজের আচরণে লজ্জিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া