রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | নাসার প্রতি বিরক্ত? বড় সিদ্ধান্ত নিলেন এই মহাকাশচারী

সুমিত চক্রবর্তী | ০৭ আগস্ট ২০২৫ ১৩ : ০৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: মহাকাশচারী বুচ উইলমোর নাসা থেকে অবসর নিচ্ছেন। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার মাত্র পাঁচ মাস পর এই সিদ্ধান্ত নিলেন তিনি। উইলমোর এবং নাসার অপর মহাকাশচারী সুনীতা উইলিয়ামস বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানের প্রথম মানবচালিত উড়ান পরিচালনা করেছিলেন। তাদের এই মিশনটি বিশ্বজুড়ে মনোযোগ আকর্ষণ করে। মহাকাশযানটি স্টেশনের পথে বেশ কয়েকটি গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছিল। তবে তারা সেই দিকটিকে জয় করেছিলেন।  


উইলিয়ামস এবং উইলমোরের আট দিন মহাকাশে থাকার কথা ছিল। কিন্তু নাসা ও বোয়িং বেশ কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে যায় কী ভুল হয়েছে তা নির্ধারণে এবং মহাকাশযানটি তাঁদেরকে নিরাপদে পৃথিবীতে ফেরত আনার জন্য যথেষ্ট উপযুক্ত কিনা তা বোঝার জন্য তাদের ফেরাতে বিলম্বিত করে। এরপর নাসা সিদ্ধান্ত নেয় যে স্টারলাইনারে করে তাঁদের পৃথিবীতে ফেরানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গত বছরের আগস্টে নাসা ঘোষণা করে যে উইলমোর ও উইলিয়ামস স্পেসএক্সের ক্রু-৯ মিশনে আরও দুইজন অ্যাস্ট্রোনটের সঙ্গে পরবর্তী আইএসএস ক্রু রোটেশন মিশনে অংশ নেবেন এবং মহাকাশ স্টেশনে আরও কয়েক মাস থাকবেন।

আরও পড়ুন: তিন বছরের সময়ে প্রবীণ নাগরিকরা পাবেন আকর্ষণীয় সুদ, দেখে নিন এই ব্যাঙ্কগুলির খতিয়ান


অবশেষে উইলিয়ামস ও উইলমোর ২০২৫ সালের মার্চে পৃথিবীতে ফিরে আসেন। পৃথিবী ত্যাগ করার নয় মাসেরও বেশি সময় পর তারা ফেরেন এখানে। মহাকাশে এত দীর্ঘ সময় অবস্থান অস্বাভাবিক নয় কারণ রোটেশন মিশনের ক্ষেত্রে অ্যাস্ট্রোনটরা প্রায়ই ছয় মাস বা তার বেশি সময় স্টেশনে থাকেন।


উভয় মহাকাশচারী বারবার বলেছেন, তাঁরা তাঁদের দীর্ঘ মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন এবং একটি পরীক্ষামূলক মহাকাশযানে প্রথমবার যাত্রা করার ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কে ভালোভাবেই জানতেন।


উইলমোরের নাসা ত্যাগ করার সিদ্ধান্ত সেই পথেই হাঁটা যেটি অনুসরণ করেছিলেন বব বেহনকেন ও ডগ হারলি। স্পেসএক্সের ক্রু ড্রাগনের প্রথম মানবচালিত পরীক্ষামূলক ফ্লাইটের এরা পাইলট ছিলেন ২০২০ সালে। সেই মিশনটিই ছিল তাঁদের শেষ যাত্রা এবং দুজনই পরবর্তীকালে পৃথিবীতে আসার পর  অবসর গ্রহণ করেন।


উইলমোর যিনি একজন নৌবাহিনীর কর্মকর্তা ও পরীক্ষামূলক পাইলট ছিলেন এবং ২১টি কমব্যাট মিশনে অংশ নিয়েছেন। ২০০০ সালে নাসার অ্যাস্ট্রোনট হিসেবে যোগ দেন। ২৫ বছরের ক্যারিয়ারে তিনি তিনটি মহাকাশ মিশনে অংশ নেন। যার মধ্যে ছিল স্পেস শাটল আটলান্টিসে একটি মিশন এবং রাশিয়ার সয়ুজ মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশ যাত্রা। উল্লেখ্য মার্চে স্পেসএক্সের ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরে আসার পর উইলমোর বলেছিলেন ভবিষ্যতে সুযোগ পেলে তিনি আবারও বোয়িংয়ের স্টারলাইনারে চড়ে যেতে আগ্রহী। তবে নিজের অবস্থান থেকে সরে এসে তিনি এবার মহাকাশকে বিদায় জানালেন। 


তবে কেন হঠাৎ করে তিনি এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে উঠছে নানা ধরণের প্রশ্ন। অনেকে মনে করছে হয়তো মহাকাশে অতিরিক্ত সময় থাকার পর নাসার কাজ নিয়ে তিনি বিরক্তি প্রকাশ করেছিলেন। ফলে নাসার কথায় হয়তো তিনি নিজের জায়গা থেকে সরে গেলেন। যেভাবে তারা বহু মাস ধরে মহাকাশে ছিলেন সেখানে অনেকেই তাদেরকে নিয়ে নানা কথা বলেছিলেন। সেখান থেকে দেখতে হলে মহাকাশ থেকে ফেরার পর কেন এত দ্রুত অবসর নিলেন তা নিয়ে উঠছে নানা ধরণের প্রশ্ন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া