বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৭ আগস্ট ২০২৫ ১০ : ৪৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বর্ষা মানেই রোমান্টিক আবহ। রোমান্সে ডুব দিতে মন চায় অনেকেরই। কিন্তু এই বর্ষার ভয়াবহ রূপে তটস্থ থাকেন একাংশের মানুষ। তাঁদের কাছে বর্ষা মানেই চরম দুর্ভোগ। প্রিয়জন, পরিজন, বন্ধুবান্ধব হারিয়ে বর্ষা যেন নিঃস্ব করেই দেয় কত শত পরিবারকে।
প্রতিবার বর্ষায় রাজ্যে রাজ্যে দুর্ভোগের চিত্র প্রকাশ্যে আসে। কোথাও বন্যা, কোনও ধস, কোথাও আবার মেঘভাঙা বৃষ্টি, কোথাও বা হড়পা বান। বর্ষা জুড়েই একের পর এক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। শুধু গ্রাম, মফস্বল নয়, চরম ভোগান্তি হয় শহরেও। খোদ রাজধানীতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত বছর।
চলতি বছরে দেশজুড়ে কোথাও স্বাভাবিক, কোথাও কোথাও আবার স্বাভাবিক তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। যার পূর্বাভাস আগেই দিয়েছিল মৌসম ভবন। এই প্রবল বৃষ্টির জেরেই চলতি বছরে লাফিয়ে বাড়ল মৃত্যুমিছিল।
হড়পা বানে বিধ্বস্ত উত্তরাখণ্ডে। পরপর মেঘভাঙা বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত পাহাড়ি রাজ্য। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর। ৬ আগস্ট, বুধবার রাজ্যসভায় একটি পরিসংখ্যান প্রকাশ্যে এনেছে তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছে, চলতি বছরে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দেশজুড়ে ১৬২৬ জনের মৃত্যু হয়েছে।
তালিকার শীর্ষে প্রথম পাঁচটি কোন রাজ্য? পরিসংখ্যান অনুযায়ী, প্রথমেই রয়েছে অন্ধ্রপ্রদেশ। এই রাজ্য জুলাই পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। এই রাজ্যে প্রাণ হারিয়েছেন ২৪৩ জন। তৃতীয় স্থানে রয়েছে হিমাচল প্রদেশ। এই রাজ্যে ১৯৫ জনের মৃত্যু হয়েছে। চতুর্থ স্থানে কর্ণাটক। প্রাণহানি হয়েছে ১০২ জনের। পঞ্চম স্থানে রয়েছে বিহার। এই রাজ্যে ১০১ জনের মৃত্যু হয়েছে। মোট ১৬২৬ জনের মধ্যে ৬০ শতাংশ প্রাণহানির ঘটনা এই পাঁচ রাজ্যেই ঘটেছে।
আরও পড়ুন: আজও তুমুল বৃষ্টি, তোলপাড় হবে ১১ জেলা, টানা সাতদিন এই জেলাগুলিতে প্রবল দুর্যোগের সতর্কতা
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে জুলাই পর্যন্ত এই তালিকায় অন্যতম হল উত্তরাখণ্ডে। প্রাকৃতিক দুর্যোগে এই রাজ্য ও তছনছ হয়েছে। উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির জেরে শুধুমাত্র ৭১ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ বহু মানুষ। প্রাণ গেছে ৬৭ গবাদিপশু, বন্যপ্রাণীর। ক্ষতিগ্রস্ত হয়েছে ৯.৪৭ হেক্টর চাষের জমি।
প্রাণহানির তালিকা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, চলতি বছরে বর্ষায় একটানা তুমুল দুর্যোগের মুখোমুখি হয়েছে একাধিক রাজ্য। এর পাশাপাশি পরিকাঠামো আরও উন্নত করার আর্জিও জানিয়েছে তারা। প্রবল দুর্যোগের মধ্যে একটানা উদ্ধারকাজ চালিয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জেলায় জেলায় মোতায়েন একাধিক টিম। তা সত্ত্বেও প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশজুড়ে ৫২ হাজার পশুর মৃত্যু হয়েছে। শুধুমাত্র হিমাচল প্রদেশেই ২৩ হাজার ৯৯২ টি পশুর মৃত্যু হয়েছে। অসমে ১৪ হাজার ২৬৯টি, জম্মু ও কাশ্মীরে ১১ হাজার ৬৭টি, মধ্যপ্রদেশে এক হাজার ৬২৫টি পশুর মৃত্যু হয়েছে।
এদিকে মৌসম ভবন জানিয়েছে, আগামী পাঁচদিন দেশের অধিকাংশ রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যে রাজ্যে জারি রয়েছে লাল, কমলা ও হলুদ সর্তকতা। আগস্টেও স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেশের বেশিরভাগ শহরে। এই পরিস্থিতিতে মৃত্যুমিছিল আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?