শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৬ আগস্ট ২০২৫ ২৩ : ১৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বন্ধুর সঙ্গে গিয়েছিলেন জঙ্গলে। লক্ষ্য ছিল একটু হাঁটাহাঁটি আর কিছু ছবি তোলা। তখনও জানতেন না কী ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের জঙ্গলে পুরুষ বন্ধুকে বেঁধে রেখে, তাঁর চোখের সামনেই গণধর্ষণ করা হয় যুবতীকে।
মধ্যপ্রদেশের সিধি জেলার চুরহাট জঙ্গল। সেখানেই ঘটেছে নৃশংস ঘটনা। যুবতী জানিয়েছেন, জঙ্গলের মাঝেই পাঁচজনের একটি দল ঝাঁপিয়ে পড়ে তাঁদের উপর। যুবককে বেঁধে রাখে এবং পাহারা দেয় দু’ জন। যুবতীকে আর ঘন জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে, তিনজন চরম নির্যাতন চালায়। যুবতী তাদের পা ধরে আকুতি জানালেও কোনও লাভ হয়নি বলে উল্লেখ করেছেন। কাউকে জানালে, দু’ জনকেই খুন করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়, অভিযোগ তেমনটাই।
যুবতী বিধ্বস্ত অবস্থায় দুপুর আড়াইটার দিকে জঙ্গল থেকে বেরিয়ে কাছের একটি গ্রামের নির্মাণস্থলে পৌঁছন। শ্রমিকদের ভয়াবহ ঘটনার বিবরণ দেন। এরপর তাঁকে স্থানীয় সরপঞ্চের স্বামী দলবীর সিং গন্ডের কাছে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ জঙ্গলে গিয়ে রক্তমাখা গামছা-সহ একাধিক বস্তু সংগ্রহ করেছে। অভিযুক্তদের তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়ে
উল্লেখ্য দিনকয়েক আগে, ওড়িশার জগৎসিংপুরে রাস্তা থেকে দলিত তরুণীকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল।
ঘটনা প্রসঙ্গে উল্লেখ্য, বেঙ্গালুরুর একটি পেয়িং গেস্টে (PG) থাকা এক কলেজ ছাত্রী দিনকয়েক আগেই বাড়ির মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত, আশরাফ নামের ওই ব্যক্তি, পুলিশে অভিযোগ দায়েরের পর গ্রেপ্তার হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি এফআইআর নথিভুক্ত হয়েছে।
ছাত্রী অভিযোগ করেছেন, মাত্র দিনকয়েক আগে তিনি আশরাফের বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতে শুরু করেছিলেন। অভিযোগ অনুযায়ী, ২ আগস্ট গভীর রাতে আশরাফ তাঁর ঘরে এসে বলেন, তিনি খাবার ও থাকার ব্যবস্থা দেবেন, তবে তার জন্য ছাত্রীকে তাঁর সঙ্গে ‘সহযোগিতা’ করতে হবে। ছাত্রী ‘না’ বললে, আশরাফ জোর করে তাঁকে একটি গাড়িতে তোলেন এবং এক ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
ছাত্রী তাঁর অভিযোগে বলেন, “০২/০৮/২০২৫ তারিখে রাত ১২:৪১ মিনিট নাগাদ, আমি যখন পিজিতে বসে ছিলাম, তখন আশরাফ এসে আমাকে জানায়, সে আমাকে খাবার এবং থাকার সুবিধা দেবে, তবে আমাকে তার সঙ্গে সহযোগিতা করতে হবে। আমি অস্বীকার করলে সে আমার হাত ধরে টেনে গাড়িতে তোলে এবং একটি ঘরে নিয়ে যায়। সেখানে সে আমাকে যৌন নিগ্রহ করে।”
নির্যাতিতা তরুণী আরও জানান, তিনি তাঁর এক বন্ধুকে লোকেশন পাঠানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তখন ইন্টারনেট বা নেটওয়ার্ক না থাকায় তা সম্ভব হয়নি। এরপর, অভিযোগ অনুযায়ী, রাত ১:৩০ থেকে ২:১৫-র মধ্যে আশরাফ তাঁকে আবার পিজিতে ফেলে রেখে চলে যান। এই ঘটনার ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ করে আশরাফকে গ্রেপ্তার করে। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে তদন্তকারী দল।
এই ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ঠিক এক মাস আগেই বেঙ্গালুরুতে আরেকটি PG-তে আরেক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। সেই ঘটনায় অভিযুক্ত ছিলেন রবি তেজা রেড্ডি নামের পেয়িং গেস্ট মালিক। অভিযোগ ছিল, এক ২১ বছর বয়সি নার্সিং ছাত্রী অন্য এক মহিলার তিনটি সোনার আংটি চুরি করার কথা স্বীকার করলে, রেড্ডি পুলিশে জানিয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর ছাত্রীর অনুরোধ সত্ত্বেও, সে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?