মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৬ আগস্ট ২০২৫ ২২ : ৩৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বুধ সন্ধ্যায় সিদ্ধান্ত, বুধ সন্ধ্যাতেই উত্তর। মার্কিন মুলুক ভারতীয় পণ্যের উপর ২৫ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করার কিছুক্ষণেই জবাব দিয়ে দিল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে কড়া জবাব দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল ইতিমধ্যেই সমজমাধ্যমে বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতি শেয়ার করেছেন। তাতে দেখা গিয়েছে ট্রাম্পের এই সিদ্ধান্তকে অন্যায্য, অযৌক্তিক এবং অনর্থক বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই পরিস্থিতিতে কোন পদক্ষেপ গ্রহণ করবে দেশ।
এমইএ-র বিবৃতিতে লেখা রয়েছে-‘সাম্প্রতিক দিনগুলিতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে নিশানা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা ইতিমধ্যেই এই বিষয়গুলিতে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি, যার মধ্যে রয়েছে, আমাদের আমদানি বাজারের চাহিদার উপরে নির্ভর করে এবং ভারতের ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্য নিয়ে করা হয়। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে অন্যান্য বেশ কয়েকটি দেশ তাদের নিজস্ব জাতীয় স্বার্থে পদক্ষেপ নিচ্ছে, কিন্তু অতিরিক্ত শুল চাপানোর জন্য আমেরিকা বেছে নিচ্ছে ভারতকেই।
আমরা পুনর্ব্যক্ত করছি যে এই পদক্ষেপগুলি অন্যায্য, অযৌক্তিক এবং অনর্থক। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।‘
বুধবার সন্ধেয় জানা যায়, ২৫ শতাংশের পর আরও ২৫ শতাংশ। মার্কিন মুলুক ভারতীয় পণ্যের উপর শুল্কের হার দ্বিগুন করল। আন্তর্জাতিক এবং সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার জন্য 'জরিমানা' হিসেবে ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছে মার্কিন মুলুক এবং ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেনাকাটাকারী এবং অর্থ সঙ্কটে থাকা অন্যান্য দেশগুলির বিরুদ্ধেও একই ধরণের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানা গিয়েছে।
তবে বুধবারের এই ঘোষণা যে আসতে চলেছে, আভাস পাওয়া গিয়েছিল মঙ্গলবারেই। মঙ্গলবার, ৫ আগস্ট একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের উপর ‘উল্লেখযোগ্যভাবে’ শুল্ক আরোপ করতে পারি।”
ঠিক কী বলেছিলেন ট্রাম্প? বলেছিলেন, 'তিনি বলেন, “ভারত আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সঙ্গে অতো ব্যবসা করি না। তারা আমাদের ভাল বাণিজ্যিক অংশীদার নয়। আমরা ভারতের জন্য ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের ব্যাপারে সম্মত হয়েছি। কিন্তু আমার মনে হয় আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমি তা ‘উল্লেখযোগ্যভাবে’ বাড়িয়ে দেব।” সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, আগের আরোপিত শুল্ক কার্যকরী হয়ে যাবে ৭ আগস্ট থেকে, নতুন ২৫ শতাংশ আরোপিত শুল্ক তার ২১ দিন পর থেকে কার্যকরী হবে।
Statement by Official Spokesperson⬇️
— Randhir Jaiswal (@MEAIndia) August 6, 2025
???? https://t.co/BNwLm9YmJc pic.twitter.com/DsvRvhd61D
ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্কের আরোপ ঠিক এক সপ্তাহ আগে করেছিল মার্কিন মুলুক। গত বুধবার দুপুরেই সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে মার্কিন মুলুক। স্বাভাবিক ভাবেই, বন্ধু ট্রাম্পের আচমকা এহেন আচরণ কেন? প্রশ্ন উঠছিল তা নিয়ে। যদিও ট্রাম্প জানিয়েছিলেন, ঠিক কোন কারণে ভারতের উপর চড়া শুল্ক-হার চাপালেন তিনি। মাঝের দিনগুলিতে না নিয়ে নানা মন্তব্যও করেছেন তিনি।
গত বুধবারেই ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বসানোর কারণ হিসেবে ট্রাম্প লিখেছিলেন, ' তারা সবসময় রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে এবং চীনের সাথে রাশিয়ার শক্তির বৃহত্তম ক্রেতা, এমন এক সময়ে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক তখন এসব কিছুই ভাল লাগছে না। তাই এবার থেকে ভারত ২৫% শুল্ক প্রদান করবে, এবং উপরোক্ত বিষয়ে জন্য একটি জরিমানাও দিতে হবে, যা পয়লা আগস্ট থেকে শুরু হবে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?