শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৬ আগস্ট ২০২৫ ২০ : ৫৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল মেডিক্যাল কলেজে। সেই আতঙ্কের রেশ কাটার আগেই ফের অগ্নিকাণ্ড শহরে। বুধবার সন্ধ্যায় টেরিটি বাজারের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউদাউ করে জ্বলতে থাকে বহুতলের একাংশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে রাত আটটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকান-গোডাউন। স্থানীয়রাই প্রথমে ঘটনাটি দেখেন। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয় দমকলের চারটি ইঞ্জিন। ঘটনাস্থলে হাজির হয় পুলিশও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
রবীন্দ্র সরণীর এডি মার্কেটের তিনতলায় একটি ইলেকট্রিক দোকান-গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, আগুনের ঘটনায় এবশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পাশাপাশি দোকানগুলিথেকে সামগ্রী বের করার চেষ্টা চালিয়েছেন তাঁরা। চলছে আগুন নেভানোর চেষ্টা। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এর আগে, বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের গ্রিন বিল্ডিংয়ে। ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকা। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের কর্মীরা। যদিও খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে আসে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনার কোনও হতাহতের খবর নেই বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছেন ধূমপানের পর কেউ কোনো জ্বলন্ত বিড়ি বা সিগারেটের টুকরো ফেলে দেওয়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর দেড়টা নাগাদ আচমকাই গ্রিন বিল্ডিংয়ের 'বেসমেন্ট' থেকে গলগলিয়ে ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। এই বিল্ডিংয়ের একেবারে কাছেই রয়েছে হাসপাতাল সুপার -এর অফিস। রয়েছে অ্যাডিশনাল সুপার-এর অফিস। বিল্ডিংয়ের বিভিন্ন তলায় তখন রোগী, চিকিৎসক ও রোগীর পরিজনদের ভিড়। আচমকা ধোঁয়া দেখে সকলেই কিছুটা হকচকিয়ে যান। কটু গন্ধ ছড়িয়ে পড়ার সঙ্গে আশেপাশে সকলের চোখ জ্বলতে থাকে। দ্রুত ঘটনাস্থলে চলে আসেন হাসপাতালের কর্মীরা। তাঁরা নিজেরাই হাত লাগান আগুন নেভানোর কাজে। শেষপর্যন্ত প্রায় আধঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়।
৫ আগস্ট, মঙ্গলবার তারাতলার শিল্পাঞ্চলে এক পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার ফলে গোটা এলাকায় চাঞ্চল্যে ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, গুদামটি বহুদিন ধরেই বন্ধ অবস্থায় পড়ে ছিল এবং ব্যবহার করা হয়নি দীর্ঘদিন ধরেই। দমকল সূত্রে খবর, মঙ্গলবার সকাল প্রায় ১১টার কিছু পরে আগুন লাগে। ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছে যায় একাধিক দমকলের ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু হয় যুদ্ধকালীন তৎপরতা। জানা যায় সেটি ছিল একটি পরিত্যক্ত কারখানার অংশ, যেখানে বিভিন্ন ডাম্পার ও যন্ত্রাংশ রাখা ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?