বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ০৬ আগস্ট ২০২৫ ১৯ : ২৪Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: উত্তাল বিতর্ক ও বিরোধীদের হট্টগোলের মধ্যেই মঙ্গলবার রাজ্যসভায় গৃহীত হলো মণিপুরে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ ছয় মাস বাড়ানোর প্রস্তাব। এই প্রস্তাব লোকসভায় ইতিমধ্যেই পাশ হয়েছিল গত সপ্তাহে। এই সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ আগস্ট থেকে মণিপুরে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হলো। রাজ্যসভায় বিতর্কের সময় বিরোধীরা বিহারে বিশেষ নিবন্ধন পুনর্বীক্ষণ (Special Intensive Revision বা SIR) ইস্যুতে হট্টগোল শুরু করলে উপসভারপতি হরিবংশ জানান, এটি একটি "সংবিধানিক কর্তব্য"। তিনি বলেন, "এটি একটি বিধিসম্মত প্রস্তাব (Statutory Resolution)। আমাদের সকল সাংসদের সংবিধান অনুসরণ করাই কর্তব্য। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এটি পাস করতেই হবে।" এরপর ওয়াইএসআর কংগ্রেস সাংসদ সুবাষচন্দ্র বোস পিল্লিকে আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়।
এদিকে, বিজেডি সাংসদ মুজিবুল্লা খান প্রশ্ন তোলেন ওড়িশার পরিস্থিতি নিয়েও। তিনি বলেন, “যখন মণিপুরে আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ ছিল, তখন ৩৫৬ ধারা জারি করা হয়। আজ ওড়িশার পরিস্থিতিও খুব খারাপ। তাহলে মণিপুরে 'ডাবল ইঞ্জিন' সরকার ব্যর্থ হল কেন? রাষ্ট্রপতির শাসন জারির এত মাস পরেও পরিস্থিতির কি উন্নতি হয়েছে?” তিনি স্পষ্টভাবে বলেন, “এক নির্বাচিত সরকারকে সরিয়ে বারবার রাষ্ট্রপতির শাসন চাপিয়ে দেওয়া কখনওই গণতান্ত্রিক পন্থা নয়। এর দায় কেন্দ্রকেই নিতে হবে।”
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি: "শান্তি এসেছে"
এই প্রস্তাব সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি বলেন, মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হয় একটি উচ্চ আদালতের রায়ের ফলে। তাঁর বক্তব্য, “এটিকে ধর্মীয় হিংসা বলা ভুল হবে।” রাই আরও দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যক্তিগতভাবে হিংসাপ্রবণ অঞ্চলগুলি পরিদর্শন করেছেন, উচ্চপদস্থ আধিকারিক ও সিভিল সোসাইটি সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানান, “রাষ্ট্রপতির শাসন চালু হওয়ার পর মণিপুরে শুধু একটি হিংসার ঘটনা ঘটেছে।” লোকসভাতেও একই বক্তব্য রেখেছিলেন রাই। তাঁর যুক্তি, যেহেতু শান্তি ফিরে এসেছে, তাই রাষ্ট্রপতির শাসনের মেয়াদ বাড়ানো প্রয়োজন।
বাস্তব চিত্র: হিংসা ও কারফিউ এখনও চলছে
যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ‘শান্তি’ ফিরে আসার দাবি করা হলেও বাস্তবে এখনও মণিপুরে হিংসা, সংঘর্ষ, কারফিউ ও জাতিগত বিভাজন অব্যাহত। স্থানীয় সূত্র অনুযায়ী, বিভিন্ন অঞ্চলে এখনও সেনা মোতায়েন, চলাচলে বিধিনিষেধ এবং আন্ত-সম্প্রদায়িক উত্তেজনা রয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী এন. বিরেন সিং পদত্যাগ করেন। তখনই রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। তবে আনুষ্ঠানিকভাবে সংসদে প্রস্তাবটি পাস হয় এপ্রিল মাসে, দুটি মধ্যরাতের অধিবেশনের মাধ্যমে। উল্লেখ্য, মণিপুরে গত দুই বছরেরও বেশি সময় ধরে মেইতেই ও কুকি-জো জনগোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘর্ষ চলছে। এই দীর্ঘস্থায়ী হিংসা মণিপুরের সামাজিক কাঠামোকে তছনছ করে দিয়েছে। বহু মানুষ গৃহচ্যুত, অগণিত বাড়িঘর ধ্বংস হয়েছে, হাজারো পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত। রাষ্ট্রপতির শাসনের মেয়াদ বাড়ানোতে সরকার যেখানে শান্তির কথা বলছে, সেখানে বিরোধীরা প্রশ্ন তুলছে—এই 'শান্তি' কতটা বাস্তব, আর কতটা প্রচার। একটি নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে, সাংবিধানিক গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?