বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'স্বদেশি'-তে স্বাস্থ্য বিপর্যয়ের আশঙ্কা: স্থানীয় চিকিৎসা যন্ত্র তৈরির অভাব, আমদানি নির্ভরতাই ভারতের বাস্তবতা

সৌরভ গোস্বামী | ০৬ আগস্ট ২০২৫ ১৯ : ১১Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্যিক আগ্রাসনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বাই লোকাল’ বা ‘স্থানীয় পণ্যের ব্যবহার’-এর আহ্বান ফের একবার টেলিভিশনের পর্দায় জাতীয়তাবাদী আবেগ উসকে দিয়েছে। তার অনুরণনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 'স্বদেশি'র সঙ্গে ‘জঙ্গি অর্থায়ন প্রতিরোধ’-এর সরাসরি যোগসূত্র টেনে নিয়েছেন। আগস্ট মাসে স্বাধীনতা দিবসের আবহে 'স্বদেশি' শব্দটি সাধারণ ভারতীয়ের মনে গভীর আবেগ জাগায়, কিন্তু বাস্তবতা বলছে — আজকের পৃথিবী ১৯৪০-এর দশকের নয়।

ভারত যতই আত্মনির্ভরতার ভাষণে আত্মবিশ্বাস দেখাক, অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতির ক্ষেত্রে দেশটি এখনও প্রবলভাবে আমদানিনির্ভর। সরকারের নিজস্ব তথ্য অনুযায়ী, দেশে ব্যবহৃত চিকিৎসা যন্ত্রের ৮০%-এর বেশি আমদানি করা হয়। ভারতের বাজার চিকিৎসা যন্ত্রের জন্য বিশ্বের শীর্ষ ২০-এর মধ্যে থাকলেও উৎপাদনে তার অংশ মাত্র ১.৫%। দেশীয় উৎপাদন সীমিত কিছু উচ্চ-পরিমাণ, নিম্ন-মূল্যের পণ্যে—যেমন মাস্ক, গ্লাভস বা ক্যাথেটার।

আরও পড়ুন: এয়ারটেলের নতুন রিচার্জ প্ল্যান: মাত্র ১ টাকায় অতিরিক্ত ১৪ জিবি ডেটা

এই প্রেক্ষাপটে শুধুমাত্র 'স্বদেশি'র ডাকে দেশীয় হাসপাতালগুলো যদি কেবল দেশীয় যন্ত্রপাতি কিনতে শুরু করে, তাহলে স্বাস্থ্য পরিকাঠামো কার্যত ধসে পড়বে। এমন বিপর্যয়ের ইঙ্গিত মিলেছিল কয়েক বছর আগেই, যখন সরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে GeM (Government e-Marketplace) ব্যবস্থার মাধ্যমে দেশীয় যন্ত্রপাতি কিনতে বলা হয়। এর ফলে গবেষণার মান এবং কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একাধিক প্রতিষ্ঠানের তীব্র আপত্তির পরে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রককে বাধ্য হয়ে সাম্প্রতিক সময়ে ₹২০০ কোটি পর্যন্ত বৈদেশিক টেন্ডারে অনুমতির ছাড়পত্র দিতে হয়।

২০২২ সালে প্রকাশিত ‘ন্যাশনাল মেডিক্যাল ডিভাইসেস পলিসি’র লক্ষ্য অনুযায়ী, ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিশ্বের শীর্ষ পাঁচটি চিকিৎসা যন্ত্র উৎপাদনকারী দেশে পরিণত করার পরিকল্পনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০১৪ সালেই এই খাতে শতভাগ FDI অনুমোদিত হয়েছে। তবু, বহু স্কিম, ‘লোকাল কনটেন্ট’-এর উপর জোর এবং আমলাতান্ত্রিক বাধা এখনও দেশীয় উৎপাদনকে পর্যাপ্ত বেগ দিতে পারেনি।

করোনার সময় ভেন্টিলেটরের হঠাৎ চাহিদা তৈরি হওয়ায় গাড়ি প্রস্তুতকারকসহ একাধিক প্রতিষ্ঠান এই উৎপাদনে নামে। প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ড থেকে অর্থসাহায্যও দেওয়া হয়। তবে বাস্তবে অনেক হাসপাতালেই এই ভেন্টিলেটর বা সময়মতো পৌঁছায়নি, বা সম্পূর্ণরূপে ত্রুটিপূর্ণ ছিল। এমনকি কিছু রাজ্যে এ নিয়ে আদালতের ভর্ৎসনার মুখেও পড়তে হয় সরকার ও প্রস্তুতকারকদের। এই পরিস্থিতি ‘মেড ইন ইন্ডিয়া’ ব্র্যান্ডের উপর প্রশ্নচিহ্ন তোলে।

বিদেশি প্রস্তুতকারকদের কাছে ভারতের ১.৪ বিলিয়ন মানুষের বাজার আকর্ষণীয় হলেও, বাস্তবিক নিয়মনীতি ও আমলাতান্ত্রিক জটিলতা বিনিয়োগে বাধা হয়ে দাঁড়ায়। টেন্ডারে সবচেয়ে কম দরদাতাকে অগ্রাধিকার দেওয়া, প্রতিটি আমদানি করা যন্ত্রাংশকে স্থানীয় মানদণ্ডে রেজিস্ট্রি করানো এবং 'লোকাল কনটেন্ট' নির্ধারণে সফটওয়্যার ও এআই প্রযুক্তিকে গুরুত্ব না দেওয়ার ফলে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হয়।

সরকার যে স্বাস্থ্য খাতে জিডিপির ২%-এরও কম ব্যয় করে, সেটিকে পুষিয়ে দিতে পানীয় জল, স্যানিটেশনসহ অন্যান্য খাতে খরচ ধরা হচ্ছে, যাতে করে বাস্তব ব্যয়কে দ্বিগুণ দেখানো যায়। চিকিৎসকের সংখ্যা বাড়িয়ে দেখাতে আয়ুর্বেদ বা হোমিওপ্যাথিক চিকিৎসকদেরও গোনা হচ্ছে। এসব ফাঁপা পরিসংখ্যান আন্তর্জাতিক চিকিৎসা প্রযুক্তি সংস্থাগুলিকে বিভ্রান্ত করবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া