সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ০৬ আগস্ট ২০২৫ ১৮ : ৪১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কলকাতার একবালপুর থানা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ উঠল হাসপাতালেরই এক গ্রুপ-ডি কর্মীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৩ আগস্ট রবিবার একবালপুর হাসপাতালে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাসপাতাল সূত্রে খবর, পেটে গলব্লাডারে পাথর থাকার কারণে আনুমানিক ৩৫ বছর বয়সী এক মহিলা রোগীর অস্ত্রোপচার হয় গত রবিবার। এর পর যথারীতি তাঁকে বেডে স্থানান্তরিত করা হয়। তাঁর ঘুমের ভাব ও ওষুধের ঘোর না কাটার কারণে তাঁকে অবচেতন অবস্থায় শুইয়ে রাখা হয় চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে। সেই সময় তাঁর পরিবারের লোকজন সেখানে উপস্থিত ছিলেন না বলেই জানা গিয়েছে। তাঁর স্বামীও বাইরে বেরিয়ে ছিলেন সেই সময়। অভিযোগ, পরিস্থিতির সুযোগ নিয়ে এবং ওই মহিলার অসহায়তার সুযোগ অভিযুক্ত গ্রুপ-ডি কর্মী নানা ভাবে তাঁকে ছোঁয়ার চেষ্টা করেন এবং তাঁর গায়ে হাত দেন বলে অভিযোগ। একই অভিযোগ জানিয়েছেন অসুস্থ গৃহবধূর স্বামীরও। এর পর জানাজানি হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁর স্বামী সেখানে উপস্থিত হলে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত হন হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে একবালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ সূত্রে খবর, অস্ত্রোপচারের পর প্রায় অচেতন অবস্থায় থাকা ওই রোগিণীর শ্লীলতাহানির অভিযোগে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় ওই বেসরকারি হাসপাতালে। অভিযোগ উঠেছে, রোগিণীকে ওটি কেবিন থেকে স্থানান্তরের সময় হাসপাতালেরই এক কর্মী তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। এমনটাই অভিযোগ জানিয়েছেন তার স্বামী।
আরও পড়ুন: ‘মৃত অর্থনীতি’ থেকেই কোটি কোটি টাকা আয়, ভারতেই সবচেয়ে বড় রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে ট্রাম্পের
রোগিণীর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে, তদন্তে নামে পুলিশ। রোগিণীর বয়ান রেকর্ড ও হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সোমবার রাতে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ধারা ৭৫(২) অনুযায়ী অভিযুক্তকে গ্রেপ্তার করে একবালপুর থানার পুলিশ।
বুধবার অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতকে জেরা করা হচ্ছে। তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন: ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনে চড়তে চান, কত খরচ হতে পারে আপনার, জেনে নিন
গত এপ্রিলে গুরুগ্রামের একটি হাসপাতালে বাঙালি বিমানসেবিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল হাসপাতালেরই টেকনিশিয়ানের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের বাসিন্দা, পেশায় বিমানসেবিকা নির্যাতিতা গুরুগ্রামে এসছিলেন একটি ওয়ার্কশপে যোগ দিতে। গত ৫ এপ্রিল হোটেলের সুইমিং পুলে স্নান করার সময় অসুস্থ বোধ করায় তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি অভিযোগ করেন ৬ এপ্রিল ভেন্টিলেশনে থাকার সময় তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে। এফআইরের বর্ণনা অনুযায়ী, শারীরিক দুর্বলতার কারণে তিনি কথা বলা বা বাধা দেওয়ার মতো পরিস্থিতিতে ছিলেন না। সেই সময় কেবিনে আরও দু'জন নার্স উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা সাহায্যের জন্য এগিয়ে আসেননি। অভিযোগ পাওয়ার পরেই সিট গঠন করে গুরুগ্রাম পুলিশ। এরপরেই তদন্তকারী দল হাসপাতাল চত্বরের সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। জিজ্ঞাসাবাদ করা হয় ৫০ জনেরও বেশি হাসপাতালকর্মীকে। এরপরেই খোঁজ মেলে অভিযুক্তের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?