বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ২০২৪-এ ডিজিটাল জালিয়াতিতে ভারতীয়রা খুইয়েছেন হাজার হাজার কোটি টাকা, অনলাইন লেনদেন-হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম থেকেই বড় বিপদ? সত্যিটা এল সামনে

রিয়া পাত্র | ০৬ আগস্ট ২০২৫ ১৮ : ৩৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: সময় এগোচ্ছে। প্রযুক্তি উন্নত হচ্ছে। তবে তার সঙ্গেই বাড়ছে বিপদও। যেমন বিগত বছরগুলিতে উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে সাইবার জালিয়াতির ঘটনা। এবার যা তথ্য সামনে এসেছে, তাতে চক্ষু চড়কগাছের জোগাড়। তথ্য, ২০২৪ সালে ডিজিটাল জালিয়াতিতে সাইবার অপরাধীরা ভারতীয়দের কাছ থেকে ২৩,০০০ কোটি টাকা চুরি করেছে।

সর্বভারতীয় সংবাদ সংস্থার একটি প্রতিবেদনে এই বিষয়ে আলোকপাত করা হয়েচ্ছে সম্প্রতি। এছাড়া এই বিষয়ে বিস্তারিত আলোচনার আগে উল্লেখ করা প্রয়োজনীয়, বিগত মাসগুলিতে আশ্চর্যজনকভাবে বেড়েছে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা। বহু জায়গায়, বহু মানুষ এই ঘটনায় বড় অঙ্কের টাকা খুইয়েছেন। 

সম্প্রতি দিল্লি-ভিত্তিক মিডিয়া এবং প্রযুক্তি সংস্থা DataLEADS অবাক করা তথ্য সামনে এনেছে ডিজিটাল জালিয়াতি প্রসঙ্গে। ওই সংস্থা তাদের গবেষণার পর রিপোর্টে উল্লেখ করেছে, ২০২৪ সালে ভারতীয়রা সাইবার অপরাধী এবং প্রতারকদের কাছে ২২,৮৪২ কোটি টাকা হারিয়েছে। অর্থাৎ ছলে বলে কৌশলে চুরি গিয়েছে প্রায় ২৩ হাজার কোটি টাকা।

আরও পড়ুন: হোটেলের ঘরে প্রাক্তনের সঙ্গে উদ্দাম যৌনতা! আবার স্ত্রীকে ‘নোংরা সন্দেহ’-মারধোর-গর্ভপাত, বিয়ের ক’ মাসেই নির্যাতন

পরিস্তিতি যেদিকে এগোচ্ছে, সেসব পর্যবেক্ষণে ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র, I4C, যা মূলত একটি ফেডারেল সংস্থা, রাজ্য এবং কেন্দ্রীয় আইন প্রয়োগকারীদের মধ্যে যোগাযোগ স্থাপন করে, তারা মনে করছে গত বছরের তুলনায় এবার পরিস্থিতি আর খারাপ হবে। আশঙ্কা, ভারতীয়দের ক্ষতির পরিমাণ এবছর বাড়বে আরও।  এই বছর ১.২ লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি করবে।

২০২৪ সালের ডিজিটাল জালিয়াতির ভয়বহতা, পরিস্থিতি কতটা খারাপ হয়েছে, তা বোঝানোর জন্য প্রয়োজন তার আগের বছরগুলির পরিসংখ্যান তুলে ধরা। DataLEADS 'Cybercrime: Persistent and Emerging Risk of Online Financial Frauds and Deepfakes in India'  বইয়ে উল্লেখ করেছেম ২০২২ সালে ভারতে সাইবার জালিয়াতির পাল্লায় পড়ে ক্ষতি হয়েছিল ২৩০৬ কোটি টাকা। ২০২৩ সালে ক্ষতির পরিমাণ এক বছরে বেড়ে যায় প্রায় তিন গুণ। ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৭৪৪৬ হাজার কোটি টাকা। সেখান থেকে নজর দেওয়া যাক ২০২৪ সালের ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ক্ষতির পরিমাণের দিকে। ২০২৪ সাল জুড়ে ভারতীয়রা ডিজিটাল জালিয়াতিতে প্রায় তিনগুণ বেশি টাকা খুইয়েছে। 

 

শুধু অপরাধের সংখ্যা বাড়েনি। বেড়েছে অপরাধ প্রসঙ্গে অভিযোগের সংখ্যাও। তথ্য, ২০২৩ সালে সাইবার অপরাধ সংক্রান্ত প্রায় ১৬ লক্ষ অভিযোগ জমা পড়েছিল। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় কুড়ি লক্ষ। অথচ ২০১৯এর তথ্যের দিকে তাকালে দেখা যাবে অভিযোগ দায়েরের পরিমাণ অন্তত ১০-১২ ভাগ কম ছিল। 

কিন্তু এই ক্রমবর্ধ্মান জালিয়াতির কারণ কী? বিশেষজ্ঞরা মনে করছেন, দিনে দিনে বাড়তে থাকা অনলাইন লেনদেন এর অন্যতম কারণ। তথ্য, পেটিএম এবং ফোনপে-এর মতো স্মার্টফোন-সক্ষম পরিষেবা - এবং হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো (যা অনেকে এনক্রিপ্ট করা এবং ব্যর্থ-নিরাপদ বলে মনে করেন) মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে আর্থিক বিবরণ নানা সময়ে ভাগ করে নেওয়ার প্রবণতা থেকেই বাড়ছে ঝুঁকি।

ফেডারেল তথ্য অনুসারে, শুধুমাত্র ২০২৫ সালের জুন মাসেই ১৯০ লক্ষেরও বেশি ইউপিআই বা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস লেনদেন হয়েছিল এবং এর মোট মূল্য ছিল ২৪.০৩ লক্ষ কোটি টাকা। 

তবে মনে রাখতে হবে, এই জালিয়াতির আবার বেশকিছু ভাগ রয়েছে। যেমন ব্যাঙ্ক সম্পর্কিত জালিয়াতি। ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে ২০২৫/২৬ অর্থবছরের প্রথমার্ধে গত বছরের একই সময়ের তুলনায় জালিয়াতি প্রায় আটগুণ বৃদ্ধি পেয়েছে। জালিয়াতির ঘটনা ঘটে বিমা খাতেও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া