বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৬ আগস্ট ২০২৫ ১৭ : ৫৯Soma Majumder
উপবাসের সময় সাবুদানা অনেকের পছন্দের খাবার। খিচড়ি, ক্ষীর, বড়া-সহ আরও অনেক রেসিপি এটি থেকে তৈরি করা হয়। প্রোটিন, ফাইবার, ক্যালশিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কার্বোহাইড্রেট এবং জিঙ্কের মতো পুষ্টি উপাদান সমৃদ্ধ সাবুদানা। কিন্তু সাম্প্রতিক সময়ে বাজারে এমন সাবুদানা বিক্রি হচ্ছে যা আসল নয় বলে অভিযোগ এসেছে। এগুলোতে রাসায়নিক মিশ্রণ ও নকল উপাদান ব্যবহার করা হচ্ছে। এই ভেজাল সাবুদানা খেলে একাধিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
কীভাবে তৈরি হচ্ছে এই নকল সাবুদানা
অভিযোগ, অনেক অসাধু ব্যবসায়ী সস্তা আলুর গুঁড়া, চালের গুঁড়া ও সিন্থেটিক স্টার্চ ব্যবহার করে সাবুদানার দানা তৈরি করছে। এরপর ব্লিচিং কেমিক্যাল যেমন সোডিয়াম হাইপোক্লোরাইট, ফসফরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড দিয়ে দানা চকচকে করা হচ্ছে। এভাবে তৈরি নকল সাবুদানা দেখতে আকর্ষণীয় হলেও তা শরীরের জন্য বিপজ্জনক।
আরও পড়ুনঃ মলাশয় থেকে টেনে বার করে আনবে পুরনো মল! ওষুধ নয়, রান্নাঘরের তিন বীজেই গায়েব হবে কোষ্ঠকাঠিন্য
কী কী স্বাস্থ্যের সমস্যা হতে পারে
বিশেষজ্ঞদের মতে, এসব ভেজাল সাবুদানা খেলে পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা হতে পারে। হজমের সমস্যা ও পেটব্যথাতেও ভুগতে পারেন। বমি, ডায়রিয়া ও খাদ্যে বিষক্রিয়াও হতে পারে। এছাড়াও লিভারের ক্ষতি যেমন রাসায়নিকের কারণে দীর্ঘমেয়াদে লিভারের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। শিশু, বয়স্ক ও দুর্বল প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য এটি আরও বেশি বিপজ্জনক হতে পারে।

বাড়িতে সহজেই কীভাবে আসল-নকল সাবুদানা চিনবেন? বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ পরীক্ষার মাধ্যমে ঘরেই সাবুদানা আসল কিনা যাচাই করা করতে পারেন-
- প্যাকেটের সিল ও অনুমোদন দেখুনঃ এফএসএসএআই বা সরকারি অনুমোদিত ব্র্যান্ডের প্যাকেট নিন।
- রং ও আকার লক্ষ্য করুনঃ আসল সাবুদানা সাদা ও সমান দানার হয়।
- গন্ধ পরীক্ষা করুনঃ দুর্গন্ধ বা কেমিক্যালের গন্ধ থাকলে তা নকলের লক্ষণ হতে পারে।
- রান্না করে দেখুনঃ আসল সাবুদানা রান্নার পর স্বচ্ছ ও নরম হয়, নকল হলে ভিতরে শক্ত ও বাইরে চটচটে হতে পারে।
- মেয়াদ যাচাই করুনঃ প্যাকেটের তারিখ ও ব্র্যান্ডের বৈধতা অবশ্যই পরীক্ষা করুন।
আরও পড়ুনঃ ত্বকেও ফুটে ওঠে হার্ট অ্যাটাকের লক্ষণ! কোন কোন উপসর্গ জানান দেয় নিঃশব্দে মারণ রোগের ঝুঁকি?
কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন
* বাজার থেকে খোলা বা অচেনা ব্র্যান্ডের সাবুদানা কিনবেন না।
* শুধুমাত্র বিশ্বস্ত ব্র্যান্ডের সিলবন্দি পণ্য ব্যবহার করুন।
* সন্দেহ হলে সাবুদানা না খাওয়াই ভালো।
* খাওয়ার পর যদি বমি, ডায়রিয়া বা পেটব্যথা দেখা দেয়, দ্রুত চিকিৎসকের কাছে যান।
সাবুদানা উপবাসের সময় শক্তি জোগানোর জন্য উপকারী হলেও, ভেজাল ও রাসায়নিক মিশ্রিত হলে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই কেনার সময় সতর্ক থাকুন এবং যে কোনও রকম ঝুঁকি থেকে সুরক্ষিত রাখুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?