বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | অতিরিক্ত হলুদ খাওয়ার অভ্যাস? নিঃশব্দে ঝাঁঝরা হয়ে যাচ্ছে না তো শরীর! জানেন ঘনিয়ে আসতে পারে কোন চরম বিপদ?

সোমা মজুমদার | ০৬ আগস্ট ২০২৫ ১৬ : ২৮Soma Majumder

রান্নায় হলুদ একটি অত্যন্ত অত্যাবশ্যকীয় উপাদান। আর্য়ুবেদে হলুদকে ওষুধ হিসাবে গণ্য করা হয়। আবার হলুদ আমাদের দেশের বিভিন্ন আচার-অনুষ্ঠানের নিয়মেও লাগে। সকালে উঠে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খেলে অনেক রকম রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই অনেকেই রোজ সকালে কিংবা ভাতের পাতে কাঁচা হলুদ খান। আবার উপকারের কথা ভেবে রান্নাতেও বেশি হলুদ ব্যবহার করেন অনেকে। অনেকে রোজ হলুদের সাপ্লিমেন্টও খান। কিন্তু জানেন কি এই হলুদই অতিরিক্ত মাত্রায় খেলে শরীরের ক্ষতি হতে পারে! তাহলে ডায়েটে মাত্রাতিরিক্ত হলুদ রাখলে শরীরে কী প্রভাব পড়তে পারে, জেনে নেওয়া যাক।

হলুদের মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের জন্য উপকারী। তবে অতিরিক্ত খেলে এটি শরীরের ক্ষতি করতে পারে। বিশেষত, হলুদের কারকিউমিন কিডনির উপর প্রভাব ফেলতে পারে।  বিশেষ করে হলুদের সাপ্লিমেন্ট বেশি খেলে কিডনির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। 

আরও পড়ুনঃ ত্বকেও ফুটে ওঠে হার্ট অ্যাটাকের লক্ষণ! কোন কোন উপসর্গ জানান দেয় নিঃশব্দে মারণ রোগের ঝুঁকি?

* পরিমিত পরিমাণে হলুদ স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু অতিরিক্ত হলুদ গ্রহণ করলে কিডনিতে অক্সালেট জমার প্রবণতা বাড়তে পারে, যা কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে যাঁদের কিডনিতে পাথরের সমস্যা আছে, তাঁদের হলুদ খাওয়ার মাত্রা নিয়ন্ত্রণ করা উচিত। অতিরিক্ত হলুদ কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে। হলুদ সেবনে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা বেড়ে যায়। বিশেষ করে যাঁদের পরিবারে কিডনিতে পাথর হওয়ার ইতিহাস আছে, তাঁদের ক্ষেত্রে এই আশঙ্কা আরও রয়েছে। হলুদ ওজন কমাতে কার্যকর। তাই ওজন বাড়াতে চাইলে ডায়েটে হলুদ কম রাখুন।

* বিশেষজ্ঞদের পরামর্শ, যাদের  কিডনির সমস্যা আছে, তাঁরা পরিমাণে হলুদ খেতে পারেন। ক্যালশিয়াম সমৃদ্ধ খাবার ও সবুজ শাকসবজির সঙ্গে হলুদ খেলে অক্সালেটের প্রভাব কমতে পারে। তাই চিকিৎসকদের মতে, প্রতিদিন হলুদ খেলেও অতিরিক্ত খাওয়া একেবারেই উচিত নয়।

* অতিরিক্ত মাত্রায় হলুদের সাপ্লিমেন্ট গ্রহণ করা হলে লিভারের কার্যক্ষমতা ব্যাহত হতে পারে। এ রকম হলে ক্ষুধামান্দ্য ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। চোখ, ত্বক ও প্রস্রাব হলুদ হয়ে যায়। লিভারের মারাত্মক ক্ষতি হয়ে গেলে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে। 

* অতিরিক্ত হলুদ গ্রহণ করলে রক্তের সুগার কমে যেতে পারে। এর কারণে বুক ধড়ফড় করা, ঘাম হওয়া ও শরীর কাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। সুগারের মাত্রা অতিরিক্ত কমে গেলে জ্ঞানও হারাতে পারেন।

* হলুদ থেকে অনেকের অ্যালার্জি হয়। তাই বেশি হলুদ খেলে ত্বকে সংক্রমণ, পেট ব্যথা-সহ একাধিক সমস্যা হতে পারে। পেটের গণ্ডগোল, গা বমি ভাব, ডায়রিয়া-সহ একাধিক সমস্যার কারণও হতে পারে অতিরিক্ত হলুদ খাওয়া। 

* হলুদ ক্যানসার নিরাময়ে যেমন সাহায্য করে, ঠিক তেমনি অ্যান্টিক্যানসারের কিছু ওষুধ আছে যেগুলির হলুদ সেবনের ফলে কার্যকারিতা কমে যায়। হলুদ রক্ত জমাট বাঁধার স্বাভাবিক প্রবণতা কমায়। ফলে ২ সপ্তাহের মধ্যে যাঁরা অপারেশন করবেন, হলুদ গ্রহণের ফলে অপারেশনে তাঁদের অধিক রক্তপাত হওয়ার আশঙ্কা থাকে। একই কারণে যাঁরা রক্ত পাতলা করার ওষুধ খান, তাঁদেরও কাঁচা হলুদ খাওয়া উচিত নয়।

কতটা হলুদ খাবেন

বিশেষজ্ঞদের মতে, কাঁচা হলুদ দিনে ৫ থেকে ১০ গ্রামের বেশি খাওয়া উচিত নয়। অতিরিক্ত খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে। একাধিক গবেষণায় এও বলা হয়েছে, দৈনিক ডায়েটে ৫০০-১০,০০০ মিলিগ্রাম হলুদই যথেষ্ট। আয়ুর্বেদ অনুযায়ী, যাঁদের পিত্তদোষ আছে, তাঁরা এই মশলা এড়িয়ে চলুন। কারণ হলুদ শরীরকে গরম করে তোলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া