সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৬ আগস্ট ২০২৫ ১৬ : ০৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সামনেই স্বাধীনতা দিবস। ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উদযাপনে মেতে উঠবেন আপামর দেশবাসী। স্বাধীনতা দিবসের আবহে খাস কলকাতাতেই আরও এক অভিনব উদযাপন হতে চলেছে। এই উদযাপনে সামিল থাকবে সমাজের সব স্তরের, সব ধরনের শিশুরা। অনুষ্ঠানে অংশ নেবে বিশেষভাবে সক্ষম শিশুরাও।
বাংলার প্রত্যন্ত অঞ্চলের শিশুরা, বিশেষভাবে সক্ষম শিশুরা, অটিস্টিক শিশুদের পাশাপাশি শহরের ও গ্রামের নামী স্কুলের মেধাবী পড়ুয়ারাও এই উদযাপনে সামিল হবে। সমাজের বিভিন্ন স্তরের শিশুরা নাচ, গান, ফ্যাশন শোয়ে অংশ নেবেন। সঙ্গে থাকবেন অভিভাবকরাও। জমজমাট এক অনুষ্ঠানের মাধ্যমে সমাজের কাছে 'বৈচিত্র্যের মধ্যে ঐক্য'-এর বার্তা পৌঁছে দেবেন তাঁরা।
সাত্ত্বিকা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগ:
সাত্ত্বিকা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের একজন সক্রিয় কর্মী সায়ন্তী সেন ঘোষ জানিয়েছেন, '২০১৮ সাল থেকে সংস্থার পথচলা শুরু হয়েছিল। গুটিকয়েক মানুষ উদ্যোগ নিয়ে শুরু করেছিলেন এই উদযাপন। প্রথম বছর থেকেই ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নিজেদের উদ্যোগেই এই অনুষ্ঠান করেছি। বাংলার বিভিন্ন প্রান্তের বিশেষভাবে সক্ষম শিশু, অটিস্টিক শিশু, প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের নিয়ে কর্মকাণ্ড শুরু হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিল শহরের নামী স্কুলের পড়ুয়ারা।'
তিনি আরও জানিয়েছেন, 'বর্তমানে সংস্থার ফাউন্ডার ছাড়াও আরও তিনজন সক্রিয় কর্মী রয়েছেন। ২০২২ সাল অফিসিয়ালি এই সংস্থার কাজ শুরু হয়েছে। গত কয়েক বছরে বিপুল সাড়া পাওয়ার পর, আবারও চলতি বছরেও বিরাট উদ্যোগ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।'
সায়ন্তী সেন ঘোষ এও জানিয়েছেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ১০টি জীবন শৈলীর উপরে জোর দেওয়া হয়েছে, এখানে শিশুদের বছরভর সেই ট্রেনিং দেওয়া হয়। অনুষ্ঠানেও শিশুরা নাচ, গান, ফ্যাশন শোয়ে অংশ নেবে। এদের মধ্যে অটিস্টিক শিশু এবং বিশেষভাবে সক্ষম শিশুরাও থাকবে। নানা ধরনের প্রেজেন্টেশন দেখাবে তারা। লাইভ এক্সিবিশন হবে এই অনুষ্ঠানেই। ফ্যাশন শোয়ে নিজেদের হাতে তৈরি পোশাকে ব়্যাম্পে হাঁটবে তারা।'
আরও পড়ুন: উদ্বৃত্ত ফসল ব্যবহার করে প্রক্রিয়াকরণ শিল্পের লক্ষ্য, কৃষক স্বার্থে রাজ্য সরকারের বড় উদ্যোগ
কবে, কোথায় উদযাপন?
সাত্ত্বিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আগামী ১০ আগস্ট অনুষ্ঠানটি উদযাপিত হতে চলেছে কলকাতাতেই। 'ইউনিটি ইন ডাইভার্সিটি' অনুষ্ঠিত হতে চলেছে 'নেহরু চিল্ড্রেনস মিউজিয়াম'-এ। অনুষ্ঠানটি ৪০-এর বেশি শিশুরা অংশগ্রহণ করতে চলেছে। ১০ আগস্ট বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।
সায়ন্তী সেন ঘোষ জানিয়েছেন, তারকেশ্বর সহ বিভিন্ন এলাকা থেকে স্কুল ছাত্রীরা নিজেদের হাতে তৈরি শাড়ির প্রদর্শনী করতে চলেছে। এদের মধ্যে অটিস্টিক পড়ুয়ারাও রয়েছে। ফ্যাশন শোয়ে অংশ নেবে একাধিক পড়ুয়ারা। সেই হাতে তৈরি পোশাক পরেই হাঁটবে তারা। পাশাপাশি নাচ, গানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে এই সংস্থার নানা শাখা। গুয়াহাটি, চেন্নাই, কলকাতার ভবানীপুর, উত্তরপাড়া, তারকেশ্বরে রয়েছে সাত্ত্বিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের শাখা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?