শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৬ আগস্ট ২০২৫ ১৫ : ০৮Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: একটি ভাইরাল ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে টেক্সাসে। ভিডিওটিতে দেখা গিয়েছে, একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে চরম হেনস্থা করছেন। তাঁর বৈধ পরিচয়পত্র (ID) দেখাতে বলছেন। ভিডিওর কথোপকথনে শোনা যাচ্ছে, এই ব্যক্তি বারবার অপর ব্যক্তিকে পরিচয়পত্র দেখাতে বলেন এবং দাবি করেন যে, তিনি ঐ এলাকায় বসবাস করেন না। ঘটনা ঘিরে নেটপাড়ায় শোরগোল ইতিমধ্যেই।
দেখা যাচ্ছে ভিডিওটিতে অভিযুক্ত ভারতীয় ব্যক্তি অপর ব্যক্তিকে বলছেন, 'আপনি আপনার পরিচয়পত্র (ID) দেখান, আমি আমারটা দেখাবো।' এরপর তিনি ঘটনাস্থলে উপস্থিত একজন মহিলাকে বলেন, তাঁর ফোন নিয়ে আসতে যেন তিনি পুলিশকে ফোন করে এই ঘটনার খবর জানাতে পারেন। ভারতীয় ব্যক্তির দাবি করেন, 'আমি জানি এটা আপনার বাড়ি নয়, আপনি এই পাড়ায় থাকেন না।'
অপরদিকে, ভিডিও করা ব্যক্তি এতে আপত্তি জানান এবং বলেন, 'আপনি জানেন না আমি কোথায় থাকি। আপনি আমাকে বলতে পারেন না আমি কোথায় থাকি। আমি আমার পরিচয়পত্র ( ID) দেখাবো না। আমি জানি আপনি এই এলাকায় থাকেন। কিন্তু একইভাবে আমিও এই পাড়াতেই থাকি। আপনার দিন ভালো কাটুক এই প্রার্থনা করি।'
এহেন বচসা বেশ খানিক্ষণ যাবৎ চলতে চলতে ভিডিওর শেষদিকে অভিযুক্ত ভারতীয় ব্যক্তি বলেন, 'এটা একটি সুরক্ষিত পাড়া। আপনার সঠিক পরিচয়পত্র ছাড়া আপনি এখানে থাকতে পারেন না।' ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনা ঘিরে বিভিন্ন মানুষের বিভিন্ন মতবিরোধ দেখা দেয়। অনেকেই ভিডিও করা ব্যক্তিকে সন্দেহের চোখে দেখলেও, অনেকে আবার ভারতীয় ব্যক্তির আচরণকে ‘বর্ণবাদী’ বলে আখ্যা দিয়েছেন। একজন মন্তব্যকারী লেখেন, 'ক্যামেরা চালু করলেই কেউ ভিকটিম হয়ে যায় না। আসল ঘটনা কেউ জানে না।' একই ব্যক্তি আরও বলেন, 'অপর ব্যক্তি হয়তো সন্দেহজনক আচরণ করছিলেন, আর ওই তামিল ব্যক্তি সেটা লক্ষ্য করেছিলেন। এটা আমার অনুমান, পুরো ঘটনা এখনও অজানা।'
অন্য এক ব্যবহারকারী ঘটনার বিরুদ্ধে মন্তব্য করে বলেন, 'সে কি প্রতিবেশী নিরাপত্তা কর্মী? কেন সে রাস্তায় হাঁটা এক ব্যক্তিকে অকারণে হেনস্থা করছে?'
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই ঘটনাটি এখনও বিতর্কিত অবস্থায় রয়েছে। ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট সামনে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। একইসঙ্গে ঘটনাটি সামাজিক মাধ্যমে জাতিগত ও সামাজিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?