বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ত্বকেও ফুটে ওঠে হার্ট অ্যাটাকের লক্ষণ! কোন কোন উপসর্গ জানান দেয় নিঃশব্দে মারণ রোগের ঝুঁকি?

সোমা মজুমদার | ০৬ আগস্ট ২০২৫ ১৪ : ১৩Soma Majumder

সময়ের সঙ্গে বাড়ছে হৃদরোগে আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমশ উর্ধ্বমুখী। একটা সময় ছিল, হার্ট অ্যাটাক মূলত পুরুষদের এবং বয়স্কদের অসুখ বলে মনে করা হত। কিন্তু গত কয়েক বছরে এই ধারণা বদলে গিয়েছে। অনিয়ন্ত্রিত খাদ্যাভাস, অনিয়মিত জীবনধারা, শরীরচর্চা অভাব সহ বিভিন্ন কারণে অল্প বয়সিদের মধ্যেও বাসা বাঁধছে বিভিন্ন ধরনের হৃদরোগ। বিশেষজ্ঞদের মতে, হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে শরীরে বেশ কিছু উপসর্গ দেখা যায়। যদিও হৃদরোগের সাধারণ লক্ষণ হিসেবে বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা অতিরিক্ত ক্লান্তিই সকলে জানে। তবে চিকিৎসকদের মতে, হৃদরোগের কিছু গুরুত্বপূর্ণ সংকেত ত্বকেও প্রকাশ পেতে পারে যা আমরা বেশিরভাগ সময়ে উপেক্ষা করি। 

* পা ও গোড়ালির ফোলাঃ হৃদযন্ত্র যখন সঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না, তখন শরীরের নীচের অংশে তরল জমা হতে শুরু করে। এর ফলে পা ও গোড়ালি ফুলে যায়, জুতো আঁটসাঁট হয়ে যায় এবং চাপ দিলে চিহ্ন থেকে যায়। চিকিৎসকদের মতে, এই ধরনের ফোলা হৃদযন্ত্রের কার্যক্ষমতা কমে যাওয়ার একটি প্রধান লক্ষণ।

* ত্বকের নীল বা ফ্যাকাশে রঙঃ সাধারণত শরীরে অক্সিজেনের ঘাটতির চিহ্ন হিসেবে ত্বকের রং নীল বা ফ্যাকাশে হয়। হাত ও পায়ের আঙুল, বা ঠোঁট নীলচে বা ফ্যাকাশে রঙ ধারণ করলে সেটি শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না হওয়ার ইঙ্গিত বহন করতে পারে। এই অবস্থা ‘সায়ানোসিস’ নামে পরিচিত এবং এটি হৃদযন্ত্র বা রক্তনালীর গুরুতর সমস্যার সংকেত হতে পারে।

আরও পড়ুনঃ রক্তের জন্য হাহাকার অতীত! এবার সর্বজনীন কৃত্রিম রক্তই বাঁচাবে প্রাণ, কবে থেকে ব্যবহার করা যাবে?

* হলুদ-কমলা দানা (জ্যানথোমা)ঃ চোখের কোণ, কনুই, হাঁটু বা কবজির আশেপাশের ত্বকে হলুদ অথবা কমলা রঙের মোমের মতো দানা দেখা দিলে তা উচ্চ কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধির ইঙ্গিত দেয়। ত্বকে এই ধরনের পরিবর্তন হলে দ্রুত রক্ত পরীক্ষা ও চিকিৎসা করানো উচিত।

* নখের নিচে সূক্ষ্ম লাল-বেগুনি রেখাঃ নখের নিচে সূক্ষ্ম লাল বা বেগুনি রেখা দেখা গেলে এবং সেটি যদি আঘাতজনিত না হয়, তবে তা হৃদযন্ত্রের অভ্যন্তরীণ সংক্রমণ বা ইনফেকটিভ এন্ডোকার্ডাইটিস-এর একটি প্রাথমিক সংকেত হতে পারে।

* আঙুলে যন্ত্রণাদায়ক লাল-বেগুনি গুটিঃ হাত আঙুল বা পায়ের আঙুলে হঠাৎ ছোট, যন্ত্রণাদায়ক, লাল-বেগুনি গুটি দেখা দিলে সতর্ক হোন। চিকিৎসকদের মতে, এগুলো ‘অসলার নোড’ নামে পরিচিত এবং হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নির্দেশ করতে পারে।

কেন এই লক্ষণগুলোকে অবহেলা করা উচিত নয়

আসলে আপাতভাবে ত্বকের এই ধরনের লক্ষণ চর্মরোগ বলে মনে হলেও এগুলো হৃদযন্ত্রের সমস্যার সংকেত দেয়। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা কোলেস্টেরল সমস্যা রয়েছে তাঁদের গুরুত্ব দেওয়া উচিত। তাই উপরে উল্লিখিত লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। রক্ত পরীক্ষা, ইসিজি বা অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা করাতে দেরি করবেন না। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে হৃদযন্ত্র সুস্থ রাখা সম্ভব।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া