মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | এটিএম থেকে আর মিলবে না ৫০০ টাকার নোট! কী জানাল কেন্দ্রীয় সরকার

সুমিত চক্রবর্তী | ০৬ আগস্ট ২০২৫ ১৩ : ৪৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বিগত কয়েকদিন ধরেই ৫০০ টাকার নোট নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে এবার সেই সমস্যার সমাধান হল। কেন্দ্রীয় সরকার ৫০০ টাকার নোট বন্ধ করা বা তুলে নেওয়ার কোনও পরিকল্পনাই করেনি বলে জানিয়ে দিল। উল্টে এবার থেকে দেশের প্রতিটি এটিএম থেকে ৫০০ টাকার নোট আরও বেশি মিলবে বলেই খবর মিলেছে।


শুধু ৫০০ টাকা নয়। এবার এটিএম থেকে ১০০ এবং ২০০ টাকার নোট বেশি মিলবে। আরবিআই ইতিমধ্যে ১০০ এবং ২০০ টাকার নোট নিয়ে বিশেষ নির্দেশ জারি করেছে। সেখান থেকে দেশের প্রতিটি এটিএমে বেশি করে ৫০০, ২০০ এবং ১০০ টাকার নোট মিলবে বলেই খবর মিলেছে।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাখির চোখ ‘অপারেশন সিঁদুর’, থাকছে কোন নতুন চমক


রাজ্যসভায় মন্ত্রী জানিয়ে দেন দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে আরবিআই আরও বেশি করে খুচরো টাকার লেনদেন করতে চায়। ফলে সেখান থেকে এটিএমে যদি বেশি করে খুচরো পাওয়া যায় তাহলে সেটি বাড়তি সুবিধা হবে। দেশের প্রতিটি ব্যাঙ্কের কাছে ইতিমধ্যে এবিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে দেশের ৭৫ শতাংশ এটিএমে ২০০ এবং ১০০ নোট বেশি করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে এই শতাংশের হার বেড়ে হবে ৯০। সেখানে দেশের বেশিরভাগ এটিএম থেকে ৫০০ নোট কমিয়ে দিয়ে সেখান থেকে ২০০ এবং ১০০ নোট বেশি করে রাখা হবে।


গত অর্থবছরে সেবি ৯৪৯.৪৩ কোটি টাকা ডিসগর্জমেন্ট থেকে আদায় করেছে। ডিসগর্জমেন্ট বলতে বোঝায় শেয়ারবাজারে অনৈতিক কার্যকলাপের মাধ্যমে অর্জিত বেআইনি লাভ আইনত সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার কাছ থেকে কেড়ে নেওয়া।


ভারতীয় আইনে প্রতারণা ও জালিয়াতি দণ্ডনীয় অপরাধ। বিনিয়োগ সংক্রান্ত প্রতারণা প্রতিরোধ, শনাক্তকরণ এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকার প্রয়োগকারী সংস্থা ও নিয়ন্ত্রক সংস্থাগুলি একযোগে কাজ করছে।


অর্থনৈতিক অপরাধ মোকাবেলায় অন্যান্য সরকারি সংস্থাগুলিও কাজ করছে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড গত পাঁচ বছরে নয়টি মাল্টি-লেভেল মার্কেটিং কেলেঙ্কারির ঘটনা চিহ্নিত করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানুয়ারি ২০২০ থেকে জুলাই ২০২৫-এর মধ্যে প্রায় ২২০টি মানি-লন্ডারিং সংক্রান্ত কেস তদন্ত করেছে। ক্রিপ্টো সম্পদ বর্তমানে ভারতে নিয়ন্ত্রিত নয়, এবং আরবিআই পোর্টালে অনিবন্ধিত সংস্থাগুলির দ্বারা বেআইনি অর্থ সংগ্রহ সংক্রান্ত বহু অভিযোগ জমা পড়েছে।


১ এপ্রিল ২০২০ থেকে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত সময়ে বিভিন্ন ধরনের বিনিয়োগ প্রকল্প থেকে টাকা আদায়ের পর তা ফেরত না দেওয়ার অভিযোগে প্রায় ৩,৪৫৪টি অভিযোগ জমা পড়েছে। আরেকটি ১,৫৩১টি অভিযোগ জমা পড়ে MLM, ডাইরেক্ট সেলিং এবং পনজি স্কিমের মাধ্যমে টাকা আদায়ের বিষয়ে।


তবে বিগত কয়েকদিন ধরে বাজারে ৫০০ টাকার নোট নিয়ে খানকিটা ভুল খবর প্রকাশিত হয়েছিল। তবে কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে জানিয়ে দিল যে তারা এমন কিছু করছেন না। ফলে ৫০০ টাকার নোট নিয়ে যে ভুল তথ্য বাজারে চলছিল তার সমাধান হল। সেখান থেকে দেখতে হলে বাজারে ৫০০ টাকার নোট যেমন এতদিন ধরে কাজ করছিল তেমনটাই করবে।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া