বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ০৬ আগস্ট ২০২৫ ১৩ : ০৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: এবারের স্বাধীনতা দিবসে ঐতিহ্যবাহী ভারতে তৈরি ১০৫ এমএম লাইট ফিল্ড গান দিয়ে ২১ গান স্যালুট দেওয়া হবে। ভারতে তৈরি এই ১০৫ মিমি লাইট ফিল্ড গান সম্প্রতি ‘অপারেশন সিন্ধুর’-এর সময় নিজের কার্যক্ষমতা প্রমাণ করেছে। ১৫ আগস্ট প্রতি বছর সামরিক রীতি হিসেবে ২১ টি গানের স্যালুট দেওয়া হয়। এটি দেশের সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়ে থাকে। এবারেও তার ব্যতিক্রম হবে না।
এই বছর এই অনন্য অনুষ্ঠানটিতে আত্মনির্ভর ভারতের শক্তি প্রদর্শিত হবে। একেবারে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ১০৫ মিমি লাইট ফিল্ড গান এবার সকলের নজরে থাকবে। এই দেশীয় অস্ত্রগুলি পূর্বে ব্যবহৃত ব্রিটিশ পাউন্ডার গানগুলির স্থলাভিষিক্ত করা হয়েছে।
১০৫ মিমি লাইট ফিল্ড গানটি ভারতের প্রথম স্বদেশি বন্দুক যার পাল্লা ১৭.২ কিলোমিটার পর্যন্ত এবং প্রতি মিনিটে ছয় রাউন্ড গুলি চালাতে সক্ষম। এই গানটি প্রথমে ১৯৮২ সালে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড দ্বারা তৈরি করা হয় এবং এর পরবর্তী সংস্করণগুলি দেশের সীমান্তে মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: মার্কিন দেশকে বুড়ো আঙুল দেখাল আরবিআই, কতটা স্বস্তি ফিরল ঋণগ্রহীতাদের
এই গানটি পূর্বে ব্যবহৃত 'ইন্ডিয়ান ফিল্ড গান'-এর উন্নত সংস্করণ এবং এর ওজন পূর্ববর্তী সংস্করণের তুলনায় প্রায় ১০০০ কিলোগ্রাম কম। এই বছরের স্বাধীনতা দিবসের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল এটি অপারেশন সিন্ধুর-এর সাফল্যের ১০০ দিন পূর্ণ হওয়া। এই অপারেশনটি পাকিস্তানে অবস্থিত বহু সন্ত্রাসবাদী ঘাঁটি এবং বিমানঘাঁটিতে আঘাত হানে এবং ধ্বংস করে। এতে ভারতীয় অস্ত্রের কার্যকারিতা এবং বিধ্বংসী ক্ষমতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়। যার মধ্যে আর্টিলারি গানগুলিও ছিল যেগুলি পশ্চিম সীমান্তে মোতায়েন করা হয়েছিল। ১৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীতের সুরের সঙ্গে ৫২ সেকেন্ডে আটটি লাইট ফিল্ড গান থেকে ২১টি গোলা ছোঁড়া হবে। এদিকে তাই সকলের নজর আছে।
প্রসঙ্গত, আরও উন্নতির পথে ভারতীয় সেনাবাহিনী। ভারতীর সেনার ডিফেন্স অ্যাকুইজেশন কাউন্সিল ইতিমধ্যে ১০ টি প্রস্তাব দিয়েছে। সেখানে ভারতীয় সেনাবাহিনীর জন্য আরও বেশি মিলিটারি হার্ডওয়ার কেনার পক্ষে প্রস্তাব রাখা হয়েছে। এই প্রস্তাবের বাস্তবায়নে খরচ হবে ১.০৫ লাখ কোটি টাকা। অপারেশন সিঁদুরের সফলতার পর এটি ভারতীয় সেনাবাহিনীর একটি বিরাট পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি ইতিমধ্যে এবিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীতে নতুন গাড়ি, ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম, উন্নত প্রযুক্তি এবং নতুন ধরণের মিসাইলের দিকে জোর দেওয়া হয়েছে।

অপারেশন সিঁদুরের সফলতার পর ভারতীয় সেনাবাহিনীকে আরও ঢেলে সাজানোর কথা ভাবা হয়েছে। এই বৈঠক উপস্থিত ছিলেন ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধানরা। তারা সকলেই নিজের মতো করে কথা বলেন।
প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে এই নতুন বিষয়গুলি ভারতীয় সেনাবাহিনীতে সামিল হলে সেখানে বাহিনীর ক্ষমতা আরও বাড়বে। এই তালিকায় সবার আগে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা কুইক রিঅ্যাকশন মিসাইল। এটা ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সীমান্তে বাড়তি সহায়তা করবে। পাশাপাশি নৌবাহিনীতেও বেশ কয়েকটি নতুন সরঞ্জাম কেনা হবে। যার ফলে ভারতীয় নৌবাহিনী অনেক বেশি কার্যকরী হবে। তবে আধুনিক নানা প্রযুক্তির দিকে জোর দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। বিপক্ষকে যাকে চোখের নিমিষে নাস্তানাবুদ করে দেওয়া যায় সেজন্যেই এই ব্যবস্থা করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?