বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ০৬ আগস্ট ২০২৫ ১১ : ২৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার বিভিন্ন অঞ্চলে শিশুদের মধ্যে হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে দেশটির স্বাস্থ্য দপ্তর।এই রোগটি খুবই সংক্রামক, এবং সাধারণত ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বেশি দেখা যায়, তবে সব বয়সের মানুষই আক্রান্ত হতে পারে—এমনটাই জানিয়েছে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।
ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই বছর ৪ বছরের নিচের শিশুদের মধ্যে HFMD-এর ৬টি প্রাদুর্ভাব ঘটেছে। অন্যদিকে, ইউ.এস. ভার্জিন আইল্যান্ডস-এ ১৮৯টি নিশ্চিত কেস পাওয়া গেছে, যার মধ্যে একটি শিশুর মৃত্যুর সম্ভাব্য ঘটনাও অন্তর্ভুক্ত।
প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন মার্চ মাসে একটি সতর্কতা জারি করে জানিয়েছিল যে, বাচ্চাদের মধ্যে HFMD প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শক্তি বাড়ানো উচিত, কারণ এই রোগ মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে জটিলতা তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে HFMD-এর A6 প্রকারটি বেশি ছড়াচ্ছে, যা শুধু শিশু নয়, প্রাপ্তবয়স্কদের মাঝেও ছড়াচ্ছে, এবং কিছু অস্বাভাবিক উপসর্গ দেখা যাচ্ছে, যেমন: বেশি বিস্তৃত র্যাশ, নখ খসে পড়া।
আরও পড়ুন: বিহার স্টাফ সিলেকশনে ১৪০০ চাকরির সুযোগ, সরকারি চাকরি হাতের কাছেই, কারা পাবেন সুযোগ?
ডা. টিনা তান, যুক্তরাষ্ট্রের ইনফেকশিয়াস ডিজিজ সোসাইটি অফ আমেরিকার প্রেসিডেন্ট, জানিয়েছেন, এই রোগটি সাধারণত গ্রীষ্ম ও শরৎকালে বেশি দেখা যায়। HFMD ছড়াতে পারে কাশি, হাঁচি বা নাক দিয়ে। চুমু খাওয়া বা খাওয়ার জিনিস ভাগ করে খাওয়া। ফোস্কার জল বা ডায়াপার পরিবর্তনের মাধ্যমে। দূষিত বস্তু বা পৃষ্ঠ স্পর্শ করলে।
এর সাধারণ উপসর্গগুলোর মধ্যে রয়েছে মুখে ফোস্কা ও ঘা। হাত ও পায়ে র্যাশ। জ্বর। গলা ব্যথা। সাধারণত ৭–১০ দিনের মধ্যে নিজে নিজেই সেরে যায়। জ্বর ও ব্যথা কমাতে ওভার-দ্য-কাউন্টার ওষুধ নেওয়া যেতে পারে। প্রচুর জল খাওয়া জরুরি যাতে ডিহাইড্রেশন না হয়। চিকিৎসকের কাছে যেতে হবে যদি উপসর্গ খারাপের দিকে যায়। জল খেতে না পারে, প্রস্রাব কমে যায়। মস্তিষ্কসংক্রান্ত পরিবর্তন দেখা যায়।

সবচেয়ে সাধারণ জটিলতা হল ডিহাইড্রেশন, কারণ মুখের ফোস্কার কারণে অনেকেই জল খেতে পারে না। কখনো কখনো নখ খসে পড়তে পারে, আর খুব কম ক্ষেত্রে ভাইরাল মেনিনজাইটিস, এনসেফালাইটিস বা পক্ষাঘাত হতে পারে। এর থেকে রক্ষা পেতে হলে নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে। খেলনা, দরজার হ্যান্ডেলসহ স্পর্শযোগ্য জিনিসপত্র পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে। এই রোগের কোনো টিকা এখনও মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না। HFMD একটি অত্যন্ত সংক্রামক কিন্তু সাধারণত মৃদু অসুখ। তবে শিশুদের ক্ষেত্রে এটি কষ্টদায়ক হতে পারে এবং সতর্ক না থাকলে জটিলতাও দেখা দিতে পারে। তাই সাবধানতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রয়োজনে চিকিৎসা গ্রহণই একমাত্র উপায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?