শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | রাশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্য!‌ দিল্লি প্রশ্ন তুললেই ট্রাম্প বললেন, ‘‌খোঁজ নিয়ে দেখব’‌ 

রজত বসু | ০৬ আগস্ট ২০২৫ ১০ : ০৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে ভারতকে ট্রাম্পের হুমকি। মঙ্গলবার রাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মস্কো পৌঁছনো। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের কাছে উড়ে এল প্রশ্ন। রাশিয়ার থেকে ইউরেনিয়াম এবং সার আমদানি করে আমেরিকা?  দু’দেশের বাণিজ্য নিয়ে এই প্রশ্ন উঠতেই কিছু জানেন না বলে দাবি করে বসেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে হবে বলে ঢোক গিলেছেন তিনি।


এটা ঘটনা, রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করায় ভারতের উপর বেশ বিরক্ত হয়েছেন ট্রাম্প। সেই কারণে ভারতীয় পণ্যের উপর আরও আমদানি শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির জবাব দিয়েছে দিল্লিও। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে দিল্লিকে বার বার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নিশানা করছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। বিষয়টি অন্যায্য ও অযৌক্তিক। এর পরই রাশিয়া এবং আমেরিকার বাণিজ্য প্রসঙ্গ টেনে আনল দিল্লি। পাল্টা দিল্লির দাবি, রাশিয়ার কাছ থেকে পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, প্যালাডিয়াম, বিবিধ সার এবং রাসায়নিক কেনে আমেরিকা। এমনকি রাশিয়া–ইউক্রেন সংঘর্ষের পরেও সেই আমদানি অব্যাহত রয়েছে বলে দাবি করেছে দিল্লি।

 

আরও পড়ুন:‌ মানবিক পন্থ, দুঃস্থ ছাত্রীর কলেজ ভর্তির টাকা দিলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক


দিল্লির এই দাবির প্রতিক্রিয়ায় ট্রাম্প কি বলেন তা জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। ট্রাম্প তখন জানান, বিষয়টি সম্পর্কে অবহিত নন তিনি। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘‌আমি এই সম্পর্কে কিছুই জানি না। বিষয়টি দেখতে হবে।’ এই কথা বলার পরেই ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর বিষয় নিয়েও ফের সুর চড়ান ট্রাম্প।


এদিকে, ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকির পরেই মঙ্গলবার রাতে মস্কো পৌঁছেছেন অজিত ডোভাল। তবে ঠিক কী উদ্দেশে তিনি রাশিয়া গেলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।


যা জানা যাচ্ছে, তাতে রাশিয়া ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই ডোভালের এই মস্কো সফর। বিভিন্ন সূত্রের খবর, ডোভালের এই সফরের দিনক্ষণ আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু সাম্প্রতিক অতীতে ভারত–রাশিয়া বাণিজ্যিক সম্পর্ক নিয়ে যে ভাবে ভারতকে নিশানা করে একের পর এক আক্রমণ শানাতে শুরু করেছে আমেরিকা, সেই কারণেই এই সফরের তাৎপর্য অনেকটাই বেড়ে গিয়েছে। সূত্রের খবর, সফরে রাশিয়ার ঊর্ধ্বতন নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্তাদের সঙ্গে বৈঠক করবেন ডোভাল। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ দমনের মতো বিষয়ে আলোচনা হতে পারে। চলতি মাসের শেষের দিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করেরও রাশিয়ায় যাওয়ার কথা রয়েছে।

এদিকে, ভারতের সঙ্গে আমেরিকার একটি বাণিজ্যচুক্তি হওয়ার কথা রয়েছে। কিন্তু দু’পক্ষ এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছোতে পারেনি। তার মধ্যেই ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। তিনি জানিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতকে ‘জরিমানা’ও দিতে হবে। জরিমানার অঙ্ক কত, তা স্পষ্ট করেননি ট্রাম্প। তারই পাল্টা দেয় দিল্লি। আর তারপরই থতমত হয়ে জবাব দিলেন ট্রাম্প। জানালেন, ‘‌খোঁজ নিয়ে দেখব।’‌ 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া