বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৫ আগস্ট ২০২৫ ১৮ : ১৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: প্রেমের সম্পর্কে থাকাকালীন বন্ধুর সঙ্গে ঘোরাঘুরি। তা ঘিরে অশান্তি। রাগের মাথায় মাত্র ২০ বছর বয়সেই চরম পদক্ষেপ করল এক তরুণ। প্রিয়জনের জীবন শেষ করে দিল সে! তাও জনসমক্ষে। নৃশংস হত্যাকাণ্ডের পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় সে। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
ভরসন্ধ্যায় ভরা মার্কেটেই ভয়ঙ্কর হত্যাকাণ্ডটি ঘটে। সেদিন এক বন্ধুর সঙ্গে মার্কেটে গিয়েছিল এক ১৫ বছরের কিশোরী। সেই সময়েই বন্ধুর সামনে কিশোরীর সামনে গিয়ে এলোপাথাড়ি গুলি চালায় তরুণ। সকলের চোখের সামনেই কয়েক রাউন্ড গুলি চালায় সে। পরপর গুলির আওয়াজে শোরগোল পড়ে যায় মার্কেটে।
তড়িঘড়ি করে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়েও যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে যাওয়ার পথেই কিশোরীর মৃত্যু হয়। জানা গেছে, বাড়ির কাছেই ছিল ওই মার্কেট। বাড়ির অদূরে কিশোরীর এহেন মর্মান্তিক পরিণতিতে শিউরে উঠেছেন স্থানীয়রা। পরিবারেও শোকের ছায়া। গোটা ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে দিল্লিতে। পুলিশ জানিয়েছে, নর্থ ওয়েস্ট দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় ঘটনাটি ঘটেছে। সোমবার সন্ধ্যায় ১৫ বছরের এক কিশোরীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গুলি করার অভিযোগ কিশোরীর প্রেমিকের বিরুদ্ধে। সেদিন এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল ও কিশোরী।
পুলিশ জানিয়েছে, সোমবার এক বন্ধুর সঙ্গে মার্কেটে গিয়েছিল ওই কিশোরী। মৃত কিশোরী জাহাঙ্গীরপুরীর বাসিন্দা ছিলেন। ডি ব্লকের ড. কে কে মহাজনের ক্লিনিকের সামনেই কিশোরীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে অভিযুক্ত তরুণ। রাত ৮টা বেজে ১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। কমপক্ষে চার রাউন্ড গুলি ছোড়ে সে।
গুলিবিদ্ধ কিশোরীকে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি করে বিজেআরএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য কিশোরীর দেহটি হাসপাতালেই রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণের নাম, আরিয়ান। ২০ বছরের তরুণ জাহাঙ্গীরপুরীর বাসিন্দা।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কিশোরীর সঙ্গে আরিয়ানের প্রেমের সম্পর্ক ছিল। তবে তা নিয়েও ধোঁয়াশায় রয়েছে পুলিশ। জানা গেছে, গতকাল কয়েকজন বন্ধুকে নিয়ে সেই মার্কেটেই গিয়েছিল আরিয়ান। কিশোরীর কাছাকাছি পৌঁছেই এলোপাথাড়ি গুলি করে সে। জাহাঙ্গীরপুরী থানায় পুলিশ এই ঘটনায় একটি মামলা রুজু করেছে।
কিশোরীকে লক্ষ্য করে গুলি চালানোর পরেই বন্ধুদের নিয়ে আরিয়ান পালিয়ে যায়। অভিযুক্ত তরুণ ও তার বন্ধুদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এলাকার বিভিন্ন দোকান ও ক্লিনিকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কিশোরীর সঙ্গে যে বন্ধু ও আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে তারা।
পুলিশ জানিয়েছে, কিশোরীর মা পরিচারিকার কাজ করেন। তার বাবা কর্মসূত্রে উত্তরপ্রদেশের মোরাবাদে থাকেন। বাড়ির অদূরেই ওই মার্কেটে। সেখানে কিশোরীর মর্মান্তিক পরিণতি হল। ঘটনায় এলাকায় শোকের ছায়া। ঘটনার নেপথ্যে কী কারণ ছিল তাও খতিয়ে দেখছে। অভিযুক্ত তরুণের খোঁজে তল্লাশি অভিযানের পাশাপাশি, খুনের কারণ ঘিরেও চালাচ্ছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?