বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৫ আগস্ট ২০২৫ ১৬ : ৩৫Soma Majumder
বিশ্বজুড়ে ক্রমশ বেড়ে চলেছে কোলেস্টেরল এবং ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। কয়েক বছর আগেও বয়স ৪০-৫০-এর দোরগোড়ায় না গেলে কোলেস্টেরল, ব্লাড সুগারের মতো ক্রনিক অসুখ কড়া নাড়ত না। কিন্তু ইদানীং ত্রিশ ছুঁতে না ছুঁতেই হানা দেয় এই সব রোগ। নেপথ্যে ভুল খাদ্যাভাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত দুশ্চিন্তা সহ আরও অনেক কারণ। তবে কারণ যাই হোক না কেন, ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো অসুখ নিয়ন্ত্রণ করতে না পারলে অকালে ঘনিয়ে আসত পারে বিপদ। তাই প্রথম থেকেই সর্তক হওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস-কোলেস্টেরলের মতো রোগ বশে আনা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। যার জন্য শুধু ওষুধ নয়, ডায়েটের উপর নজর দেওয়াও জরুরি। সেক্ষেত্রে নিয়মিত চারটি পাতা খেলে দারুণ উপকার পাবেন।
তুলসী পাতা- তুলসী পাতায় থাকে ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন, দ্রবনীয় ও অদ্রবনীয় ফাইবার সহ একাধিক পুষ্টিগুণ। তুলসী পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দেহে ক্ষতিকারক ফ্রি র্যাডিকেলের সঙ্গে লড়াই করে। আয়ুর্বেদে তুলসীকে "ওষুধের রাণী" বলা হয়। প্রতিদিন সকালে খালি পেটে ৪-৫টি তুলসী পাতা চিবিয়ে খাওয়া টাইপ ২ ডায়াবেটিসের জন্য উপকারী। চাইলে তুলসী পাতা ফুটিয়ে খেতে পারেন। এর নিয়মিত সেবন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং পেটের সমস্যাও দূর করে।
আরও পড়ুনঃ পরিবারে হৃদরোগের ইতিহাস? বিপদ এড়াতে কোন বয়স থেকে কোলেস্টেরল পরীক্ষা করানো জরুরি?
কারি পাতা- শুধু খাবারের স্বাদই বাড়ায় না, স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যা থেকেও মুক্তি দিতে পারে কারি পাতা। সুগারের রোগীদের জন্য কারি পাতা খুবই কার্যকরী। শরীরে গ্লুকোজ উৎপাদনে বাধা তৈরি করে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কারিপাতা। এই পাতার নির্যাস ডায়াবেটিক নিউরোপ্যাথি প্রতিরোধ করতে পারে।শরীরে ফ্রি র্যাডিক্যালের সমতা বজায় রাখতে সাহায্য করে এই উপাদানটি। অক্সিডেটিভ স্ট্রেস বশে থাকলে রক্তে খারাপ কোলেস্টেরল বা ‘এল়ডিএল’ নিয়ন্ত্রণে থাকে এবং ‘এইচডিএল’ বা ভাল কোলেস্টেরল বাড়িয়ে তুলতে উদ্দীপকের মতো কাজ করে। খালি পেটে কারিপাতা খাওয়ার অভ্যাস কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের জন্যেও ভাল, স্ট্রোকের ঝুঁকি কমায়।

পুদিনা পাতা- রান্নায় শুধু স্বাদ বর্ধনই করে না, পুদিনা পাতা স্বাস্থ্যেরও জন্যও খুবই উপকারী। স্বাস্থ্যের জন্যও উপকারী। পুদিনাপাতা শরীরকে বিষমুক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। এর পাতার রস ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী; এটি কোলেস্টেরলের ভারসাম্যও বজায় রাখে। লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে পুদিনা পাতা।
নিমপাতা- ঔষধি গুণে সমৃদ্ধ নিমপাতা। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে এবং সংক্রমণ থেকে রক্ষা করে। নিম পাতা এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল) এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। খালি পেটে কিছু নিম পাতা চিবিয়ে খাওয়া বা জলে ফুটিয়ে পান করা খুবই উপকারী। ঘরোয়া পথ্য হিসাবে নিমপাতার গুণের জবাব নেই! সঠিক নিয়মে নিমপাতা খেলে বহু রোগ প্রতিরোধ করা সম্ভব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?