মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Raghu Dakat movie director Dhrubo Banerjee Wants to do a Film with Dev-Subhashree

বাণিজ্য | EXCLUSIVE: জল্পনা নয়, ইচ্ছেপ্রকাশ! দেব-শুভশ্রী জুটিকে নিয়ে ‘বড় মাপের ছবি’র স্বপ্ন দেখছেন ‘রঘু ডাকাত’-এর পরিচালক

রাহুল মজুমদার | ০৫ আগস্ট ২০২৫ ১৬ : ১১Rahul Majumder

প্রায় এক যুগ পরে ফের পাশাপাশি দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জায়গা, দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চ। কারণ, তাঁদের অভিনীত আপাত শেষ ছবি ‘ধূমকেতু’ ছবির মুক্তি পাওয়া বা প্রচার ঝলক অনুষ্ঠান। আর গোটা ঘটনার সাক্ষী থাকল এই জুটির অনুরাগীদের থিকথিকে ভিড়। এবং অবশ্যই সমাজমাধ্যমে অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখতে থাকা দর্শক। সোমবার সকাল থেকেই নজরুল মঞ্চের বাইরে রাস্তা ছিল ভিড়ে ঠাসা। প্রেক্ষাগৃহের দরজা খুলে দিতেই এক লহমায় তা ভর্তি হয়ে যায় দর্শকে। এরপর প্রেক্ষাগৃহে আলাদাভাবে ঢুকলেও মঞ্চে একসঙ্গে হাজির হন দেব-শুভশ্রী। চারিদিকে শুধুই চিৎকার। এরপর গান, খুনসুটি চলার পাশাপাশি শুরু হয় ‘ধূমকেতু’ নিয়ে কথা। এবং অবশ্যই পরস্পরকে নিয়েও। সেই সময় তাঁদের উদ্দেশ্যে দর্শকাসনে বসা রঘু ডাকাত-এর পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের তরফে প্রশ্ন ভেসে আসে, " তোমাদের ভেবে যদি ছবির চিত্রনাট্য লিখি, জুটি বেঁধে আসবে?"  শোনামাত্রই শুভশ্রী মঞ্চ থেকেই সজোরে বলে ওঠেন -" প্লিজ, লেখো। অবশ্যই করব!" পাশে দাঁড়ানো দেব-ও স্মিত হেসে শুভশ্রীর কথায় সম্মতি জানান।

 

 

তাহলে কি সত্যিই ‘রঘু ডাকাত’-এর পরিচালক দেব-শুভশ্রী জুটিকে নিয়ে ছবি করার জন্য ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন? ‘সোনাদা’-র মতো থ্রিলার না কি ‘গোলন্দাজ’, ‘রঘু ডাকাত’-এর মতো পিরিয়ড ড্রামা - কেমন হতে পারে সেই ছবির ঘরানা? তা জানতেই কোনও গুঞ্জন, ফিসফাসে কান না দিয়ে সরাসরি ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। 

 


প্রশ্ন শুনে অল্প হেসে উঠলেন পরিচালক। সামান্য থেমে থেমে বলে উঠলেন, “দেখুন, সেই অনুষ্ঠানের আবহটাই এমন ছিল, তাই স্বতঃস্ফূর্তভাবে আমার মুখ থেকে ওই প্রশ্ন বেরিয়ে এসেছিল। সত্যি বলতে কী, এইমুহূর্তে দেব-শুভশ্রীকে নিয়ে ছবি তৈরির কোনও পরিকল্পনা নেই। কিন্তু হ্যাঁ, যদি কোনওদিন সুযোগ পাই অবশ্যই ওঁদের নিয়ে ছবি করতে চাইব। আর কেনই বা চাইব না? অভিনেতা-অভিনেত্রী হিসেবে গত কয়েক বছরে এই দু’জন যেভাবে নিজেদের গড়েপিটে নিয়েছেন, তা এককথায় অবিশ্বাস্য! পারফর্মার হিসেবে যেভাবে পোক্ত হয়েছেন তা নিঃসন্দেহে ঈর্ষণীয়। আর এইমুহূর্তে দেব-শুভশ্রীর মতো জনপ্রিয়তা আর ক'জনেরই বা রয়েছে বলুন? উপরি পাওনা, এই জুটি নিয়ে দর্শকের চাহিদা!"

 

খানিক চুপ করে থেকে '’গোলন্দাজ’-এর পরিচালক ফের বলে উঠলেন, “দেবের সঙ্গে দু’টো ছবিতে কাজ করেছি। অভিনেতা হিসেবে ওঁর উত্তরণ দেখেছি, রেঞ্জ জানি। ওঁকে আমি নিজে বলেছি, তোমাকে ছোট ক্যানভাসের ছবিতে আমি অন্তত ভাবতে পারি না। আর ওদিকে, শুভশ্রীর সঙ্গে কাজ না করলেও ওঁর কাজ আমি মন দিয়ে দেখেছি। একদিকে শুভশ্রী অভিনীত ‘পরিণীতা’-কে রাখুন, অন্যদিকে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ - অভিনেত্রী হিসেবে ওঁর ব্যাপ্তিটা তখন সহজেই অনুমেয়। দেখুন, সহজ করে বলি, বাংলা ছবির ইন্ডাস্ট্রির স্বার্থে এই জুটির আরও ছবি করা প্রয়োজন যেমন তেমন একজন পরিচালক হিসেবেও চাইব এই দুই পোক্ত অভিনেতার জুটি একসঙ্গে পারফর্মেন্স।”

 

দেব-শুভশ্রীকে নিয়ে ছবি করলে কেমন হবে তার ঘরানা? জবাব এল - “সমসাময়িক সময়েরও হতে পারে আবার পিরিয়ডও হতে পারে। ওই যে বললাম, এখনই সেসব নিয়ে কোনও পরিকল্পনা নেই। তবে এটুকু বলতে পারি, ছোটখাটো কিছু হবে না। ছবির স্কেলটা অনেক বড় হবে। কারণ এঁরা যে মাপের অভিনেতা, তাঁদের জন্য ছবির স্কেলটাও তো বড় হতে হবে।” তিনি আরও যোগ করেন, যদি ছবিটা করেন, সেটা হবে বড় স্কেলের—না কোনও ‘স্মল বাজেট ড্রামা’, না কোনও তড়িঘড়ি বানানো গল্প। 

‘ধূমকেতু’-তে প্রচারের আড়ালে যে ঝলকে গেল সম্ভাবনার ইঙ্গিত—তা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির কাছে একটা পুনর্জন্মের সম্ভাবনা। এবং যদি হয়, তাহলে একদশক বাদে ফের সেই ‘চ্যালেঞ্জ’ যুগলের নয়া যুগলবন্দি হতে চলেছে এক নতুন পটভূমিকায়, এক নতুন পরিচালকের চোখে।
এবার অপেক্ষা শুধু ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের কলম ধরার।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া