বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বাড়িতে লুট-গয়েনা চুরি, পদক্ষেপ করছে না পুলিশ! ক্যামেরার সামনে কেঁদে ভাসালেন মহিলা সিআরপিএফ অফিসার

রজিত দাস | ০৫ আগস্ট ২০২৫ ১৫ : ৪৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরে কর্মরত কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) এক মহিলা অফিসার ক্যামেরার সামনে কাঁদছেন। এই মহিলা জওয়ানের বাড়ি তামিলনাড়ুতে। সেখানে তাঁর বাড়িতে চুরি হয়েছে। খোয়া গিয়েছে সোনার গয়না। পুলিশকে পুরো ঘটনা জানালেও তারা নিষ্ক্রিয় বলে অভিযোগ। ফলে, এখন দিশাহার ওই মহিলা সিআরপিএফ জওয়ান। ফলে ক্যামেরার সামনেই তাঁকে কেঁদে ফেলতে দাখা গেল।

সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়া ভিডিও-টিতে দেখা যাচ্ছে, ৩২ বছর বয়সী কলাবতী কাঁদতে কাঁদতেই বর্ণনা করছেন যে- কীভাবে তাঁর বিয়ের জন্য রাখা গয়না চুরি হয়ে গিয়েছে। এবং স্থানীয় পুলিশ কীভাবে সময়মতো কোনও ব্যবস্থা নেয়নি।

কলাবতী জানান, ২৪ জুন পোন্নাইয়ের কাছে নারায়ণপুরম গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই সময় তাঁর বাবা এবং ভাই জমিতে চাষের কাজ করছিলেন। সেই সময়ে তাঁর মা গরু চরাতে গিয়েছিলেন।

ভিডিওতে কলাবতী বলেন, "তালা ভাঙা ছিল এবং আমার বিয়ের জন্য রাখা সমস্ত গয়না চুরি হয়ে গিয়েছে। যখন আমার মা বিকেল ৫.৩০ নাগাদ ফিরে আসেন, তখন তালা ভাঙা দেখেন। নজরে পড়ে যে সব গয়না চুরি হয়ে যায়। আমার ভাই ফিরে আসার পর আমার বাবা-মা কাঁদছিলেন। গত ২৪ জুন অভিযোগ দায়ের করেন পুলিশে কিন্তু কেউ তদন্ত করতে আসেননি। ২৫ জুন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব ছিল। পরে কেবল আঙুলের ছাপ সংগ্রহ করা হয় এবং ২৮ জুন এফআইআর দায়ের করা হয়।"

তিনি বলেন, গোটা পরিবার বিধ্বস্ত, বিয়ের জন্য যা কিছু জমা ছিল তা খোয়া গিয়েছে। পুলিশের সঙ্গে যোগাযোগ করার বারবার চেষ্টা করার পরেও তাদের পক্ষ থেকে খুব একটা খোঁজখবর নেওয়া হয়নি।

ভিডিওটি বিজেপি নেতা কে আন্নামালাই এক্স-এ শেয়ার করেছেন। আন্নামালাই লিখেছেন, “এ কোন ধরণের শাসনব্যবস্থা যেখানে একজন মহিলাকে কাঁধে জাতির পতাকা পরে অনলাইনে ন্যায়বিচার ভিক্ষা করতে বাধ্য করে? এটা কেবল অনাচার নয়, এটা ডিএমকে-র শাসনব্যবস্থার মডেল, যেখানে অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়ায় এবং আমাদের জাতির রক্ষকরা সাহায্যের জন্য আবেদন করেন।” 

জবাবে, ভেলোর জেলা পুলিশ একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে, ২৪ জুন কলাবতীর বাবা কুমারস্বামী তাঁর বাড়িতে চুরির অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ অনুসারে, কলাবতীর বিয়ের জন্য রাখা ১৫টি সোনার গয়না, ৫০,০০০ টাকা নগদ এবং একটি সিল্কের শাড়ি চুরি হয়েছে।

পুলিশ জানিয়েছে যে, ২৫ জুন ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আঙুলের ছাপের নমুনা এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

তারা সন্দেহভাজনদের মোবাইল কল ডেটা রেকর্ড (সিডিআর) উদ্ধারের জন্য টাওয়ার ডাম্প প্রযুক্তিও ব্যবহার করেছে। ২৯ জুন, অভিযোগকারী তাঁর বিবৃতি সংশোধন করে বলেছেন যে- চুরি হওয়া গয়নার ওজন ২২.৫ গ্রাম।

পুলিশ আরও জানিয়েছে যে, কুমারস্বামী সন্তোষের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছেন। সন্তোষের সঙ্গে আগে মহিলা সিআরপিএফ জওয়ান কলাবতীর বিয়ে হয়েছিল। পরে বিবাহবিচ্ছেদ হয়েছিল। তাঁরা দাবি করেছে যে- কোনও বিলম্ব ছাড়াই তদন্ত চলছে এবং এফআইআর দায়েরে বিলম্ব হয়েছে বলে কলাবতীর দাবি প্রত্যাখ্যান করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া